You are viewing a single comment's thread from:

RE: কি ভুল দেখছেন নাতো

তৌহিদা, আপুর পোস্ট পড়ে জানতে পেরেছি রমনা পার্কে গিয়ে আমার বাংলা ব্লগের কোন একজন সদস্যের সঙ্গে দেখা হয়েছে। তবে এই সদস্য যে আমাদের প্রিয় সজীব ভাই এটা আপনার পোস্ট পড়ে জানতে পারলাম। আর আপু, সজীব ভাইয়ের হাসিমাখা মুখটা বলে দেয় উনি কতটা ভালো মনের মানুষ এবং প্রানোচ্ছল মানুষ। যদিওবা রমনা পার্কে মৌমাছির মত মানুষের ভিড়ে সজীব ভাইকে, খুঁজে পেতে কিছুটা সময় লেগেছিল। তবে আমি নিশ্চিত যখন দেখা হয়েছিল তখন আপনাদের খুবই ভালো লেগেছিল। আপনাদের সাথে সজীব ভাইয়ের দেখা হয়েছে জানতে পেরে সত্যিই খুব ভালো লাগলো। এভাবে আমার বাংলা ব্লগের সকল সদস্যরা ভাই বোনের মায়ার বন্ধনে আবদ্ধ থাকুক এই প্রত্যাশা সবসময়।

Sort:  
 3 years ago 

ঠিক বলেছেন ভাইয়া সজীব ভাইয়া আসলেই অনেক হাসিখুশি এবং প্রানোচ্ছল মানুষ। খুব ভালো লেগেছে ওনার সঙ্গে দেখা হয়ে। ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.088
BTC 60085.45
ETH 1618.54
USDT 1.00
SBD 0.38