You are viewing a single comment's thread from:
RE: গল্প // "এতিমের মুখের হাসি" এই গল্পের প্রথম পর্ব।
আপু, শাহজাদা নামের লোকটির খুবই উদার মন মানসিকতা। যার কারনে মাইনের মত একটি এতিম ছেলেকে বুকে জড়িয়ে ধরেছে এবং সন্তানের মতোই আদর যত্ন করেছে। তার এই ভালোবাসা ছিল নিঃস্বার্থ ভালোবাসা। যাইহোক মাইন খুব মেধাবী ছাত্র হওয়ার কারণে এসএসসি পরীক্ষায় ভালো ভাবে উত্তীর্ণ হয়েছে। আর শহরে গিয়ে লেখাপড়া করার ইচ্ছা পোষণ করায়, শাহজাদা নামের ব্যক্তিটি তার যথাসাধ্য চেষ্টা করে মাইনকে সেই সুযোগটি করে দিয়েছে। যদিও বা শাহজাদা সাহেবের পারিবারিক অবস্থা খুব বেশি একটা ভালো নয়। তবুও সে মাইনের খোজ খবর রাখবে বলে জানিয়েছে। দেখা যাক মাইনের মুখে কিভাবে হাসি ফিরে আসে, তাই পরবর্তী পর্বের অপেক্ষায় রইলাম।
অপেক্ষায় থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। সেই সাথে আপনার মূল্যবান সময় ব্যয় করে আমার গল্পটি পড়ে খুবই গঠনমূলক মন্তব্য করার জন্য আপনাকে আবারও ধন্যবাদ।