You are viewing a single comment's thread from:

RE: কেনাকাটা

ভাইয়া, ঈদের মার্কেটে কেনাকাটা করাই মানে আমার কাছে এক ধরনের প্যারা মনে হয়। কেননা অনেক লোকের সমাগমে মার্কেট একদম গাদা গাদি থাকে সেই সাথে প্রচন্ড গরম। আমার আবার একদমই গরম সহ্য হয় না। তাই বেশিরভাগ সময়ে অনেক রাত করে মার্কেট করতে যাই। যাক ভাইয়া, আপনি প্যারামুক্ত হয়েছেন জেনে খুবই ভালো লাগলো। আপনি ঠিকই বলেছেন ভাইয়া, ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি, আর তাই এই খুশি যেন সকলের সাথে ভাগাভাগি করে নেয়া যায়, সেজন্য আশেপাশের দরিদ্র মানুষের দিকে সহযোগিতার হাত বাড়িয়ে, যতটুকু সম্ভব ততটুকু আনন্দ দেয়ার চেষ্টা করা। ভাইয়া, আপনার পুরো পরিবারের জন্য অনেক অনেক শুভকামনা ও ভালোবাসা রইলো।

Sort:  
 3 years ago 

অবশ্যই প্যারা ভাই, কারণ এত পরিমান লোকজনের সমাগম যা বলা মুশকিল আর তাছাড়াও অতিরিক্ত গরম তো লেগেই আছে।যদিও আমি কিছুটা রেহাই পেয়েছিলাম কারণ ইফতারের আগেই চেষ্টা করেছিলাম শপিংটা শেষ করার জন্য ভাই।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.099
BTC 64311.55
ETH 1880.56
USDT 1.00
SBD 0.38