You are viewing a single comment's thread from:

RE: ছাঙ্গু লেকের কয়েকটি ফটোগ্রাফি।।১৪ এপ্রিল ২০২৩

দাদা, আমাদের টিন টিন বাবুর কথা চিন্তা করে নর্থ সিকিমে যাওয়ার প্ল্যান বাতিল করে, গ্যাংটকে দর্শনীয় স্থানগুলো দেখার প্লান করেছেন তা জেনে খুবই ভালো লাগলো। কেননা আমাদের টিনটিন বাবু খুবই ছোট মানুষ, বেশি ঠান্ডা লাগলে আবার অসুস্থতায় ভুগতে পারে। যাক ছাঙ্গু লেকে এসে প্রাকৃতিক সৌন্দর্য দেখার পাশাপাশি, আমাদের প্রিয় দাদা ও বৌদি চমরি গাইয়ের রাইডে চড়ে বেশ আনন্দ উপভোগ করে সময় কাটিয়েছে মনে হচ্ছে। আর আপনার ফটোগ্রাফি গুলো দেখে চোখ একদম জুড়িয়ে যাচ্ছে। সত্যিই ছাঙ্গু লেকের প্রাকৃতিক সৌন্দর্য অনেক অনেক বেশি। দাদা, ছাঙ্গু লেকের খুবই চমৎকার কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য অনেক অনেক ধন্যবাদ। শুভকামনা ও ভালোবাসা রইলো আপনার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.103
BTC 63307.28
ETH 1873.95
USDT 1.00
SBD 0.37