ছাঙ্গু লেকের কয়েকটি ফটোগ্রাফি।।১৪ এপ্রিল ২০২৩

in আমার বাংলা ব্লগ3 years ago

IMG20221115141046.jpg

ছাঙ্গু লেকের একটি ফটো


হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন।সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার পোস্ট লেখা শুরু করছি।আজকে আমি সিকিমের changu লেক ঘুরতে যাওয়ার কিছু ফটোগ্রাফী আপনাদের সাথে শেয়ার করবো।গত নভেম্বর এ যখন আমরা সিকিম বেড়াতে গিয়েছিলাম তখন নাথুলা পাস বেড়ানোর পর ফেরার পথে আমরা এক changu লেক দেখেছিলাম।এটা পাহাড়ের কিছুটা নিচে এই লেকটা।আমরা যেহেতু একটু শীতের আগেই গিয়েছিলাম তাই লেক এর জল বরফ হয়নি।তবে লেকের পাশে পাহাড়ের গায়ে সাদা সাদা বরফ দেখা যাচ্ছিলো।আসলে বরফ দেখতে গেলে আমাদের নর্থ সিকিম যেতে হতো কিন্তু সেই সময় প্রায় গ্যাংটক থেকে আট ঘণ্টা গাড়িতে যাওয়া কঠিন ছিলো আমাদের পক্ষে।কারণ আমাদের সাথে টিনটিন বাবু ছিলো।ওখানে খুব ঠান্ডা আর এতটা পথ জার্নি করে সত্যি যাওয়াটা বেশ রিস্ক ই মনে হয়েছিল।তাই আমাদের নর্থ সিকিম যাওয়ার প্ল্যান বাতিল করলাম।

গ্যাংটক থেকে যেগুলো আমরা দেখতে পারবো সেগুলোই প্ল্যান করলাম।আজকের changu লেকের ফটোগ্রাফি গুলো আমার নিজেরই খুব ভালো লাগে।আর এগুলো মোবাইল এ তোলা হলেও শুধুমাত্র প্রাকৃতিক সৌন্দর্য এর জন্য ফটো গুলো এতো চমৎকার এসেছে।changu লেকের সাথেই একটা সুন্দর মন্দির রয়েছে।আর এখানে প্রাকৃতিক সৌন্দর্য দেখার পাশাপাশি চমরী গাইয়ের রাইড ও আছে।বৌদি আর দাদা উঠেছিল।একজন গাইড আছে সে চমরি গাই কে trained করিয়ে টুরিস্ট দের রাইড করায়।এটা বেশ চমৎকার বিষয় ছিলো।

এরপর আমরা আরো কিছুক্ষন লেকের পাশে সময় কাটালাম।আসলে এই সব পরিবেশে সময় কাটাতে বেশ ভালই লাগে।খুব নির্মল পরিবেশ আর দূষণমুক্ত হাওয়া।

আসুন এবার ফটোগ্রাফি গুলো দেখে নি।

চিত্র:০১

IMG20221115141330.jpg

চিত্র:০২

IMG20221115141358.jpg

চিত্র:০৩

IMG20221115141512.jpg

চিত্র:০৪

IMG20221115141559.jpg

চিত্র:০৫

IMG20221115142019.jpg

চিত্র:০৬

IMG20221115142426.jpg

চিত্র:০৭

IMG20221115142405.jpg

চিত্র:০৮

IMG20221115142428.jpg


VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png


ধন্যবাদ।সবাই ভালো থাকবেন।

BoC- linet.png
-cover copy.png

|| Community Page | Discord Group ||


image.png

png_20211106_204814_0000.png

Beauty of Creativity. Beauty in your mind.
Take it out and let it go.
Creativity and Hard working. Discord

Sort:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 3 years ago 

দাদা, আমাদের টিন টিন বাবুর কথা চিন্তা করে নর্থ সিকিমে যাওয়ার প্ল্যান বাতিল করে, গ্যাংটকে দর্শনীয় স্থানগুলো দেখার প্লান করেছেন তা জেনে খুবই ভালো লাগলো। কেননা আমাদের টিনটিন বাবু খুবই ছোট মানুষ, বেশি ঠান্ডা লাগলে আবার অসুস্থতায় ভুগতে পারে। যাক ছাঙ্গু লেকে এসে প্রাকৃতিক সৌন্দর্য দেখার পাশাপাশি, আমাদের প্রিয় দাদা ও বৌদি চমরি গাইয়ের রাইডে চড়ে বেশ আনন্দ উপভোগ করে সময় কাটিয়েছে মনে হচ্ছে। আর আপনার ফটোগ্রাফি গুলো দেখে চোখ একদম জুড়িয়ে যাচ্ছে। সত্যিই ছাঙ্গু লেকের প্রাকৃতিক সৌন্দর্য অনেক অনেক বেশি। দাদা, ছাঙ্গু লেকের খুবই চমৎকার কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য অনেক অনেক ধন্যবাদ। শুভকামনা ও ভালোবাসা রইলো আপনার জন্য।

 3 years ago 

এসব জায়গা দেখলে মনে হয় এ যেন পৃথিবীর বুকে এক টুকরো স্বর্গ হা হা। সিকিম এর Changu লেক টা বেশ দারুণ। আপনারা বেশ সুন্দর সময় কাটিয়েছেন দাদা। তবে আপনি উঠতে পারতেন ঐ চামরী গাইয়ের রাইডে হা হা। চমৎকার ছিল আপনার শেয়ার করা ফটোগ্রাফি গুলো।।

 3 years ago 

প্রিয় দাদা, নর্থ সিকিম যাওয়ার প্ল্যান প্ল্যানটা বাতিল করে খুবই ভালো কাজ করেছেন। কারণ ওতো ঠান্ডা জায়গায় গেলে হয়তো আমাদের প্রিয় টিনটিন বাবু অসুস্থ হয়ে যেত। যাহোক, changu লেকের অনেক সুন্দর সুন্দর ফটোগ্রাফি করেছেন আপনি। আপনার ফটোগ্রাফি গুলোর মধ্যে তিন নাম্বার ফটোগ্রাফিটি আমার কাছে সবচাইতে বেশি ভাল লেগেছে। দারুন একটি ফটোগ্রাফি পোস্ট শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 3 years ago 

গ্যাংটক থেকে নর্থ সিকিম যেতে তো তাহলে অনেক সময় লাগে। যেহেতু টিনটিন বাবু সাথে ছিল আপনারা না গিয়ে বেশ ভালোই করেছেন দাদা। যাইহোক ছাঙ্গু লেকের ফটোগ্রাফি গুলো দেখে চোখ জুড়িয়ে গেল। প্রতিটি ফটোগ্রাফি দুর্দান্ত হয়েছে। কোনটা রেখে কোনটার প্রশংসা করবো সেটা বুঝতে পারছি না। এতো মনোমুগ্ধকর ফটোগ্রাফি গুলো আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

ছাঙ্গু লেকের নাম অনেক শুনেছি এইবারে দেখাও হয়ে গেলো। বেশ সুন্দর জায়গাটা। ছবি দেখেই বোঝা যাচ্ছে জায়গাটা বেশ নিরিবিলি হবে। আহা।

চমরি গাই গুলো বিশাল সাইজের তো। দেখে বোঝা যায় না।

 3 years ago 

বিশেষ করে আপনারা যে সময় ঘুরতে গিয়েছিলেন, সেই সময়ই ডিসকর্ডে বড় দাদা এই ছবিগুলোর আংশিক কিছুটা শেয়ার করেছিল। আজ আরো অনেকগুলো ফটো দেখলাম আপনার পোস্টের মাধ্যমে। আসলেই জায়গাটা বেশ দূষণমুক্ত ও সুন্দর , অনেকটাই প্রকৃতির কাছাকাছি যেতে পেরেছেন আপনারা। বেশ ভালোই উপভোগ করলাম আপনাদের কাটানো মুহুর্তগুলো দেখে।

শুভেচ্ছা রইল ভাই 🙏

 3 years ago 

দাদা আপনার ফটোগ্রাফী এর আগে অনেক দেখেছি যতই দেখি ততই মুগ্ধ হই। এত চমৎকারভাবে ক্যাপচার কিভাবে করেন। ছাঙ্গু লেকের খুব চমৎকার কিছু ফটোগ্রাফি দেখতে পেলাম আজকে আপনার এই পোস্টের মাধ্যমে। ধন্যবাদ দাদা ভালো থাকবেন।

 3 years ago 

হয়তো এমন দূর দূরান্তে যেয়ে ফটোগ্রাফি করে আনা আমাদের পক্ষে সম্ভব নয় বা ভ্রমন করতে যাওয়া সম্ভব নয়, জানিনা কখনো যেতে পারব কিনা। তারপরে আপনারা যে এত সুন্দর সুন্দর স্থান ভ্রমণ করে ফটোগ্রাফি করে আমাদের মাঝে উপস্থাপন করেন এ দেখে আমার খুবই ভালো লাগে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.103
BTC 63414.88
ETH 1883.24
USDT 1.00
SBD 0.37