You are viewing a single comment's thread from:
RE: একটি ভিন্ন প্রজাতির শিম দিয়ে শিং মাছের তরকারি
দাদা, আপনি যাকে ভিন্ন প্রজাতির শিম বলছেন আমরা তাকে শিম হিসেবেই চিনি। এবং বাজারেও প্রচুর পরিমাণে কিনতে পাওয়া যায়। তাই এই শিম যে ভিন্ন প্রজাতির সে কথা আমার জানা ছিল না। নাম যাই হোক না কেন, শিমের স্বাদ নিয়ে হচ্ছে কথা। এই শিমের স্বাদ আমার কাছে খুবই ভালো লাগে।দাদা আপনি তো দেখছি শিং মাছ দিয়ে মজার রেসিপি তৈরি করেছেন। আর আপনার তৈরি রেসিপি মানেই দুর্দান্ত স্বাদ হবে এটা নিশ্চিত। কেননা আপনার রন্ধন প্রণালী দেখেই বোঝা যায়, ভিন্ন প্রজাতির শিম দিয়ে শিং মাছের তরকারি খেতে কতটা স্বাদ হবে। ধন্যবাদ দাদা, মজার এই রেসিপির প্রতিটি ধাপ তুলে ধরার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভকামনা ও ভালোবাসা রইলো।