You are viewing a single comment's thread from:

RE: কাজিনের হলুদ সন্ধ্যায়।

আপু, ফাল্গুন মাসে চারিদিকে যেমন অগণিত ফুল ফোটে, ঠিক তেমনি যেমন মানুষের ঘরে ঘরে বিবাহযোগ্য ছেলেমেয়েদের বিয়ের ফুল ফোটে। কেননা আমাদের এদিকেও প্রায় প্রতিদিনই কারো না কারো বিয়ে চোখে পড়ছে। আমি নিজেও সবে মাত্র একটি বিয়ের অনুষ্ঠান পার করলাম। তবে আমি যে বিয়ের অনুষ্ঠানে গিয়েছি তা একদম গ্রামের সাদামাটা বিয়ে। যাইহোক আপু, কাজিন এর হলুদ সন্ধায় সকলের সাথে বেশ সুন্দর ফটোগ্রাফি করেছেন সেই সাথে আমাদের ছোট্ট কিউটের ডিব্বা নুয়াইরার ফটোগ্রাফিও তুলে ধরেছেন। আপনাদের সকলকে দারুণ সুন্দর লাগছে। আপু, কাজিনের হলুদ সন্ধ্যায় কাটানো সুন্দর মুহূর্ত টুকু সুন্দর বর্ণনার মাধ্যমে আমাদের মাঝে শেয়ার করার জন্য অনেক অনেক ধন্যবাদ।

Sort:  
 3 years ago 

বিয়ে যেমন ই হোক,মজা সবসময় অনেক বেশিই হয়।আর গ্রামের বিয়ে গুলোতে যে আন্তরিকতা গুলো থাকে তা আসলে শহরের বিয়েতে পাওয়া মুশকিল।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.089
BTC 61690.34
ETH 1717.13
USDT 1.00
SBD 0.38