বাপরে বাপ!!! এত খাবারের আয়োজন দেখে তো পেটের ক্ষুধা শুরু হয়ে গেল। বিশেষ করে খাসির মাংসের কালারটা খুবই লোভনীয় হয়েছে। আপনার কথা এক বাক্যে মেনে নিলাম, হয়তো কোন মেয়ে এত সুস্বাদু করে খাসির মাংস রান্না করতে পারবে কিনা সন্দেহ আছে। ভাই খাওয়া দাওয়ার পর্বটা শেষ করে, আপনারা সকলে মিলে যে আনন্দ আড্ডার আয়োজন করেছিলেন তা বড্ড মিস করছি। আমার আবার এরকম গান, আড্ডা, ফুর্তি ভীষণ ভালো লাগে। আর তাই মাঝে মাঝেই আমার বাসাতে বিভিন্ন ধরনের অতিথিদের ডেকে আনন্দ আড্ডার আয়োজন করি। বিশেষ করে, আপনার ভাবির স্কুলের কলিগরা আমার সাথে এই আনন্দ আড্ডায় মেতে ওঠে। যাইহোক ভাই, আপনাদের পাগলামো নাচ দেখার খুব ইচ্ছে হচ্ছিল। কোন একদিন ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিবেন।
আপনি যে আমোদ ফুর্তি প্রিয় মানুষ এটা আপনার সাথে কথা বলেই বোঝা যায় ভাই। এই মজা গুলো একদমই অন্যরকম। অনেক ভালো লাগলো আপনার মন্তব্য টা পেয়ে। এভাবেই পাশে থাকবেন ভাই। ভালোবাসা রইলো।