You are viewing a single comment's thread from:

RE: শীতের সকালে প্রকৃতির স্নিগ্ধ ছোঁয়ায় কিছুক্ষণ।

ভাইয়া, শীতের এই সকালে হাটাহাটির অভ্যাসটা খুবই ভালো। যদিও বা আমরা অনেকেই এই হাটাহাটির অভ্যেসটা মেনে চলতে পারি না। তাই সকালে আপনার হাঁটাহাঁটি করার কথাটি জানতে পেরে খুবই ভালো লাগলো। এতে করে আপনার শরীর স্বাস্থ্য দুটোই ভালো থাকবে। শীতের সকালে প্রকৃতির স্নিগ্ধ ছোঁয়ার বিভিন্ন ধরনের প্রাকৃতিক ছবিগুলো ভীষণ রকম সুন্দর হয়েছে। কুয়াশায় ঘেরা ফসলের মাঠ, শীতের সকালে নদীর দৃশ্য,ঘাসের উপরে জমে থাকা শিশির বিন্দু, সব মিলিয়ে খুবই মনমুগ্ধকর পরিবেশ। আর এরকম পরিবেশে হেটে বেড়ালে শরীরের সাথে সাথে মনটাও অনেক চাঙ্গা হয়ে যায়। ভাইয়া, শীতের সকালে কাটানো সময়টুকু সুন্দর বর্ণনার মাধ্যমে আমাদের মাঝে তুলে ধরার জন্য অনেক অনেক ধন্যবাদ।

Sort:  

একদম ঠিক বলেছেন। শীতের সকালে প্রকৃতির একটা অন্যরকম রূপ দেখা যায়।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.092
BTC 63142.90
ETH 1787.16
USDT 1.00
SBD 0.39