You are viewing a single comment's thread from:

RE: আবোল-তাবোল জীবনের গল্প [ নৈতিকতা ]

আপনার কথা একদম ঠিক ভাইয়া, দিনে দিনে আমরা আমাদের নৈতিকতাকে বিসর্জন দিয়ে চলেছি। এই তো কিছুদিন আগে আমি ও আমার অর্ধাঙ্গিনী ঢাকায় গিয়েছিলাম। মহিলা মানুষ সাথে থাকায় বাসে উঠতে চাইলাম না আর তাই এক সিএনজি মামাকে ডেকে আমার গন্তব্য স্থলের কথা বলতেই ভাড়া ৩০০ টাকা চেয়ে বসলো। অনেক খেচাখেঁচি করে ২৫০ টাকায় রাজি করিয়েছিলাম। কিন্তু যখন সিএনজিতে উঠে বসলাম তখন তার মিটারটি অফ করে দিল। আমি মিটারটি অফ করার কারণ জিজ্ঞেস করলে, উত্তরে বলে উঠলো মামা সিএনজির প্রতিদিনের ভাড়া দিয়ে আমাদের ঠিক পোষায় না। এই কথা শুনে আমি আর কিছু বলার ভাষা খুজে পেলাম না। তবে মিটারে চললে হয়তোবা তার সাথে কথার খেচাখেচি করতে হতো না। ওই যে ভাইয়া বললেন না, পরিস্থিতির নাটাই আমাদের হাতে থাকে না কখনো।

Sort:  
 4 years ago 

আমরা শুধুমাত্র নিজেদের স্বার্থ কিংবা সুবিধা নিয়ে ভাবি যার কারনে অন্যের বিপদ আমাদের চোখে পড়ে না।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.089
BTC 61651.19
ETH 1725.67
USDT 1.00
SBD 0.38