You are viewing a single comment's thread from:

RE: "আমার বাংলা ব্লগ" প্রতিযোগিতা-২৩||আমার স্কুল জীবনের একটি তিক্ত অভিজ্ঞতার অনুভূতি

একদম ঠিক বলেছেন আপু, আমার বাংলা ব্লগ সব সময় ভিন্ন ধরনের প্রতিযোগিতার আয়োজন করে। আর যার কারণে আমরা এই প্রতিযোগিতার মাধ্যমে সকলের ভিন্ন ভিন্ন ধরনের অভিজ্ঞতাগুলো জানতে পারছি। এই যেমন আজকে আপনি প্রতিযোগিতায় অংশগ্রহণ করে আপনার তিক্ত অভিজ্ঞতার কথা শেয়ার করেছেন তা হয়তো কখনো জানা হতো না। শুধুমাত্র প্রতিযোগিতার কারণেই আপনার এই হৃদয়বিদারক কাহিনীটুকু জানতে পারলাম। একদিকে স্কুলে গিয়ে ভয়ংকর হামিদ স্যারের পিটুনি খেয়ে রক্তাক্ত হওয়ার অবস্থা অন্যদিকে ফুটফুটে ছোট ভাইয়ের মৃত্যু, এর চেয়ে কঠিন তিক্তটার সময় কখনো কারো আসে কিনা তা আমার জানা নেই। খুবই কষ্ট পেলাম আপু, আপনার স্কুল জীবনের তিক্ত অভিজ্ঞতার অনুভূতি টুকু জানতে পেরে।

Sort:  
 4 years ago 

কিছু কিছু না বলা কথা হয়তো সারা জীবন না বলাই থেকে যায়। হয়তো সময় কিংবা সুযোগের অভাবে সেই কথাগুলো বলা হয় না। তেমনি আমার স্কুল জীবনের একটি তিক্ত ঘটনা হয়তো না বলাই থেকে যেত। আপনার মন্তব্যের জন্য ধন্যবাদ জানাচ্ছি।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.101
BTC 65095.85
ETH 1880.64
USDT 1.00
SBD 0.38