You are viewing a single comment's thread from:
RE: স্পেশাল লাচ্ছি রেসিপি // ড্রাগন ফলের লাচ্ছি রেসিপি।
ভাই একদম ঠিক কথাই বলেছেন আপনি, বাইরের আজেবাজে জিনিস খাওয়ার চাইতে ছোট ছোট সোনামণিদের যদি আমরা বিভিন্ন ধরনের ফলের জুস তৈরি করে খাওয়াতে পারি তাহলে তা কাজে লাগবে। এই যেমন আপনার আজকে উপস্থাপিত ড্রাগন ফলের লাচ্ছির রেসিপি যদি বাচ্চাদের দেয়া যায় তাহলে তারা খুবই আনন্দের সহিত খাবে। তখন আর তাদের বাইরের জুস কেনার প্রতি আগ্রহ থাকবে না। আপনি খুবই সুস্বাদু করে ড্রাগন ফলের লাচ্ছি রেসিপি তৈরি করেছেন। এইতো সেদিন আমিও দুটি ড্রাগন ফল কিনেছিলম আমার সন্তানদের খাওয়ার জন্য । তবে ড্রাগন ফল দিয়ে লাচ্ছি তৈরি করা যায় তা আমার মাথায় আসেনি। তাই খুবই ইউনিক একটি লাচ্ছি রেসিপি দেখতে পেয়ে খুবই ভালো লাগলো। আর এই ড্রাগন ফলের লাচ্ছি রেসিপির প্রতিটি ধাপ শেয়ার করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।