স্পেশাল লাচ্ছি রেসিপি // ড্রাগন ফলের লাচ্ছি রেসিপি।

in আমার বাংলা ব্লগ4 years ago

১০% পে-আউট 'লাজুক-খ্যাক' এর জন্য

স্টিমিটের সহযোদ্ধারা,

"আসসালামু আলাইকুম", আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি ও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় বেশ ভালো আছি। আজকে আমি আপনাদের মাঝে ড্রাগন ফলের লাচ্ছি রেসিপি নিয়ে হাজির হয়েছি। আশা করি আপনাদের কাছে এটি খুবই ভালো লাগবে।

1655808559690.jpg

লাচ্ছি খেতে সবাই কম বেশি পছন্দ করে। আমিও কম বেশি পছন্দ করি, তবে মিষ্টি বেশি হওয়ায় আমি খুব একটা কম খাই। তাই আজকে আমি আমার মতো করে পরিমাণমতো মিষ্টি ব্যবহার করে আজকে এই ড্রাগন ফলের লাচ্ছি তৈরি করেছি। আমার কাছে খেতে অনেক ভালো লেগেছে আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। কিন্তু এখন মোটামুটি বৃষ্টির কারণে আবহাওয়া অনেকটা ঠান্ডা কিন্তু যখন প্রচন্ড গরম পড়বে তখন আপনারা এই লাচ্ছি তৈরি করে খেয়ে নিতে পারেন এতে করে যেরকম খেয়ে তৃপ্তি পাবেন তেমনি গরমে অনেক প্রশান্তি ও পাবেন। এই লাচ্ছি বাসায় তৈরি করে বাচ্চাদের খাওয়াতে পারেন এতে করে তারা অনেক খুশি হবে। বাহিরের আজেবাজে জিনিস থেকে এগুলো অনেক অনেক বেশি উপকারী।

তাহলে চলুন আর দেরি না করে কিভাবে আমি এই ড্রাগন ফলের লাচ্ছিটি তৈরি করেছি আপনাদের সামনে ধাপে ধাপে উপস্থাপন করি।

প্রয়োজনীয় উপকরণ ও পরিমাণঃ

  • ড্রাগন ফলঃ একটি
  • চিনিঃ ২/৩ চামচ
  • গুড়ো দুধঃ ২/৩ চামচ।

1655809454774.jpg

প্রস্তুত প্রণালীঃ

  • প্রথমে আমি একটি ছুরির সাহায্যে ডাগন ফল দেখে ছোট ছোট করে কেটে নিলাম। তারপর একটি ব্লেন্ডার নিয়ে কেটে রাখা ড্রাগন ফল গুলো ব্লেন্ডারের মধ্যে দিয়ে দিলাম।

IMG_20220621_165318.jpg

  • তারপর আমি চিনি গুলো এর মধ্যে দিয়ে দিলাম।

IMG_20220621_165330.jpg

  • তারপর আমি গুড়ো দুধগুলো এর মধ্যে দিয়ে দিলাম।

IMG_20220621_165345.jpg

  • এবার আমি এর মধ্যে বেশ কয়েকটি বরফের টুকরো দিয়ে দিলাম।

IMG_20220621_165408.jpg

  • তারপর আমি এর মধ্যে পরিমাণমতোর পানি ঢেলে দিলাম।

IMG_20220621_165519.jpg

  • এবার আমি সবগুলো উপকরণ একসাথে করে ব্লেন্ড করে নিলাম।

IMG_20220621_165532.jpg

IMG_20220621_165543.jpg

  • পরিশেষে আমি তৈরিকৃত লাচ্ছিটি একটি গ্লাসে ঢেলে নিয়ে পরিবেশনের জন্য প্রস্তুত করি।

IMG_20220621_165625.jpg

  • তো বন্ধুরা এভাবেই তৈরি হয়ে গেল আমার আজকের ড্রাগন ফলের লাচ্ছি রেসিপিটি। রেসিপিটি পরিবেশনের জন্য প্রস্তুত। আশা করি আপনাদের আমার আজকে রেসিপিটি দেখে ভালো লাগবে। অবশ্যই বাসায় তৈরি করে খেয়ে দেখবেন, রেসিপিটি খেতে অনেক সুস্বাদু হয়ে থাকে।
আমার এই পোস্টটি পড়ার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। সেই সাথে এই পোষ্টে যদি কোন ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং এই পোস্টটি কেমন লেগেছে আপনারা আপনাদের মন্তব্যের মাধ্যমে জানাবেন।

শুভেচ্ছান্তে,@alauddinpabel

বিভাগরেসিপি
ডিভাইসরেডমি নোট ১০এস
লোকেশনগাজীপুর, ঢাকা, বাংলাদেশ 🇧🇩
রেসিপি মেড বাই@alauddinpabel
তারিখ২১-০৬-২০২২ ইং
Sort:  

দেখেই বোঝা যাচ্ছে খেতে নিশ্চয়ই মজাদার। ড্রাগন ফলের লাচ্ছি এখনো খাওয়া হয় নি। আপনার পোস্ট এর মাধ্যমের খুব সহজেই শিখে ফেললাম ড্রাগন ফলের লাচ্ছি বানানোর পদ্ধতি। প্রতিটি ধাপ খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। এখন যেকোনো সময় ড্রাগন ফলের লাচ্ছি বানিয়ে খেতে পারবো। এরকম নতুন নতুন রেসিপির অপেক্ষায় থাকবো।

 4 years ago 

ড্রাগন ফলের লাচ্ছি রেসিপি যেটা দেখে খেতে ইচ্ছে করছে। খুবই সুন্দর একটি রেসিপি তৈরি করে নিয়ে আমাদের মাঝে হাজির হয়েছেন ।সত্যিই আমার কাছে অনেক ভাল লেগেছে আপনার আজকে রেসিপি তৈরি আমাদের সাথে শেয়ার করার জন্য ধন্যবাদ।

 4 years ago 

ভাই একদম ঠিক কথাই বলেছেন আপনি, বাইরের আজেবাজে জিনিস খাওয়ার চাইতে ছোট ছোট সোনামণিদের যদি আমরা বিভিন্ন ধরনের ফলের জুস তৈরি করে খাওয়াতে পারি তাহলে তা কাজে লাগবে। এই যেমন আপনার আজকে উপস্থাপিত ড্রাগন ফলের লাচ্ছির রেসিপি যদি বাচ্চাদের দেয়া যায় তাহলে তারা খুবই আনন্দের সহিত খাবে। তখন আর তাদের বাইরের জুস কেনার প্রতি আগ্রহ থাকবে না। আপনি খুবই সুস্বাদু করে ড্রাগন ফলের লাচ্ছি রেসিপি তৈরি করেছেন। এইতো সেদিন আমিও দুটি ড্রাগন ফল কিনেছিলম আমার সন্তানদের খাওয়ার জন্য । তবে ড্রাগন ফল দিয়ে লাচ্ছি তৈরি করা যায় তা আমার মাথায় আসেনি। তাই খুবই ইউনিক একটি লাচ্ছি রেসিপি দেখতে পেয়ে খুবই ভালো লাগলো। আর এই ড্রাগন ফলের লাচ্ছি রেসিপির প্রতিটি ধাপ শেয়ার করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

 4 years ago 

ড্রাগন ফলের লাচ্ছি রেসিপি আমার কাছে ভীষণ ভালো লাগলো। এর আগে আমিও ড্রাগন ফলের একটা শরবত তৈরি করেছিলাম। খেতে ভীষণ ভালো ছিল। তার সাথে ড্রাগন ফলে অনেক পুষ্টি গুণ রয়েছে ‌। যা আমাদের শরীরের জন্য অনেক ভালো। এত সুন্দর একটি রেসিপি তৈরি করার জন্য ধন্যবাদ।

 4 years ago 

ভাইয়া ড্রাগন ফলের লাচ্ছি রেসিপি প্রথম দেখেছি। ড্রাগন ফল দিয়ে তো সুন্দর লাচ্ছি বানানো যায় আগে জানা ছিল না। কালার দেখেই তো খেতে ইচ্ছে করছে অনেক সুন্দর পরিবেশন করেছেন একেবারে বেগুনি কালারের লাচ্ছি।

 4 years ago 

ড্রাগন ফলের লাচ্ছি রেসিপি সত্যি ইউনিক রেসিপি শেয়ার করেছেন। এভাবে কখনো খাইনি তবে আপনার রেসিপি দেখে শিখে নিলাম। আপনার জন্য শুভ কামনা রইলো ভালো থাকুন সুস্থ থাকুন সবসময় এই কামনাই করি।

 4 years ago 

লাচ্ছি বরাবরই আমি অনেক পছন্দ করি তবে ড্রাগন ফল খেয়েছি কিন্তু ড্রাগন ফলের লাচ্চি প্রস্তুত করে কখন খাওয়া হয়নি। তবে দেখে বোঝা যাচ্ছে খেতে খুব মজা হয়েছিল

 4 years ago 

ড্রাগন ফলের লাচ্ছি এখনো খাওয়া হয়নি ভাই। অনেক স্পেশাল ছিল এই লাচ্ছি টি। কালার টি একদম দেখার মত এসেছে। এভাবে লাচ্ছি বানিয়ে খেতে হবে। আমাদের দেখানোর জন্য অনেক ধন্যবাদ জানাচ্ছি আপনাকে।

 4 years ago 

এই গরমে লাচ্ছি দেখে জিভে জল চলে এলো ভাইয়া। ড্রাগন ফল দিয়ে আপনি অনেক সুন্দর ভাবে পুরো লাচ্ছি তৈরি করেছেন। আপনি একদম ঠিক বলেছেন ভাইয়া ছোট বাচ্চাদের বাইরে আজে বাজে জিনিস খাওয়ার না দিয়ে বাসায় তৈরি বিভিন্ন ফলের জুস তৈরি করে খাওয়াতে পারলে অনেক ভালো হবে

 4 years ago 

আপনার ড্রাগন ফলের লাচ্ছি রেসিপি দেখে আমার কাছে ভীষণ ভালো লেগেছে। দেখে মনে হচ্ছে মনে হচ্ছে খেতে খুবই ভালো লেগেছে। খুব সুন্দর ভাবে এই রেসিপিটি আমাদের মাঝে উপস্থাপনা করলেন। এই গরমের সময় ঠান্ডা ঠান্ডা লাগছে খেতে ভীষণ ভালো লাগবে। এত সুন্দর একটি লাচ্ছি রেসিপি শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে। আপনার জন্য শুভকামনা রইল।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.098
BTC 64236.74
ETH 1844.25
USDT 1.00
SBD 0.38