You are viewing a single comment's thread from:

RE: আমার জীবনের কিছু প্যারানরমাল অভিজ্ঞতা : ঘটনা ০১

দাদা আমার জীবনেও এরকম প্যারানরমাল একটি ঘটনা ঘটেছিল কিন্তু আমি একাই ছিলাম বিধায় মনের ভুল বলে চালিয়ে দিয়েছি। কিন্তু আজ যখন আপনার লেখাটি পড়লাম তখন বারবার আমার সেই দিনটির কথা মনে পড়ে যাচ্ছে। অনেকদিন আগে আমি একাই মোটর বাইকে করে রাত একটার সময় এক আত্মীয়ের বাসা থেকে ফেরার পথে রাস্তায় শুধু একটি কালো বিড়াল দেখতে পাচ্ছিলাম। আমি যতই এগোচ্ছি ততই সে আমার সামনে পড়ে যাচ্ছে। আমি বুঝতেই পারছিলাম না মোটরবাইকের আগে সে কিভাবে আমার সামনে এসে উপস্থিত হচ্ছে। সেই মুহূর্তে আমার গায়ের লোম ও মাথার চুল শিউরে উঠেছিল। এক পর্যায়ে আমি সেই কালো বিড়ালটিকে কয়েকবার অতিক্রম করার পর দূরে ফেলে রেখে এসেছিলাম। আমি সেই বিড়ালটিকে পিছনে ঘুরে আর দেখিনি। সত্যি দাদা জীবনে এমন কিছু ঘটনা ঘটে যার ব্যাখ্যা কখনো খুঁজে পাওয়া যায় না। অত্যন্ত আশ্চর্যজনক একটি প্যারানরমাল ঘটনা আমাদের মাঝে শেয়ার করার জন্য অনেক অনেক ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.092
BTC 63220.79
ETH 1775.69
USDT 1.00
SBD 0.39