You are viewing a single comment's thread from:

RE: স্বদেশ কাকা || @shy-fox 10% beneficiary

আমি কোন দুর্ভিক্ষ দেখিনি , তবে স্বদেশ কাকার দুচোখে যে অভাবের ছায়া দেখেছি, তা আমি সেটা খুব ভালো ভাবেই বুঝতে পেরেছিl

ভাইয়া, আপনার পোস্ট পড়তে পড়তে যখন এই কথাগুলো পড়ছিলাম তখন যেন বুকের ভিতর কেমন হু হু করে উঠলো। সত্যিই তাই, স্বদেশ কাকার অভাব দুর্ভিক্ষের চেয়ে কোন অংশে কম নয়। কিন্তু ক'জনই বা এই কথা বুঝতে পারবে। ভাইয়া আপনি যে একজন আদর্শ মানুষ তা আমি আগেই বলেছি। কেননা আপনি কত সহজে স্বদেশ কাকার অবস্থাকে উপলব্ধি করতে পেরেছেন। আর সেই উপলব্ধিটুকু আমাদের মাঝে শেয়ার করেছেন। আমরা স্বদেশ কাকাকে সাধারণত আচার বিক্রেতা হিসেবে চিনবো কিন্তু তার চোখ দেখে গভীরে যাওয়ার ক্ষমতা টুকু অর্জন করতে পারিনি। আর এই কঠিন কাজটুকু আপনি খুব সহজে বুঝতে পেরে আমাদের মাঝে তা তুলে ধরেছেন। ভাই আপনি প্রথমেই লিখেছেন জীবন নিয়ে লিখতে আপনার ভালো লাগে, আর এই জীবনকে উপলব্ধি করতে পারেন বলে মানুষের ভেতরেও প্রবেশ করতে পারেন। আর তাইতো খোলামেলা অবস্থাই আচার বিক্রি দেখেও কোন প্রকার ধার না ধেরে আপনি আচারগুলো কিনে খেয়েছেন। ভাই আপনার পোস্ট গুলো থেকে সত্যিই অনেক অনেক শিক্ষা ও অভিজ্ঞতা অর্জন করে থাকি। খুবই ভালো লাগলো আপনার পোস্ট পড়ে, আর তাই পরবর্তী সময়ে ভালোলাগার সেই পোস্টগুলোর অপেক্ষায় রইলাম। শুভকামনা রইল আপনার জন্য।

Sort:  
 4 years ago 

আমি আপনাদের ভালবাসায় সিক্ত । আপনাদের মত পাঠক আছে বিধায়, আমার মত ছোট মানুষের লেখাগুলো সার্থক হয় প্রতিনিয়ত ।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.098
BTC 62929.55
ETH 1832.80
USDT 1.00
SBD 0.38