You are viewing a single comment's thread from:

RE: রেনডম ফটোগ্রাফি পোস্ট । ১০% সাই-ফক্স।

ভাই আপনার প্রিয় মুহূর্তের ছবি হচ্ছে নদীর উপরে সূর্য অস্ত যাওয়ার দৃশ্যটি, আমার কাছেও এই দৃশ্যটি দেখতে অসম্ভব সুন্দর লাগে। আমার গ্রামের বাড়ি যেতে নৌকা করে নদী পার হতে হয়। আর যখনই আমরা নদী পার হয়ে গ্রামের বাড়ি যাই তখন এরকম দৃশ্য আমাদেরও চোখে পড়ে। আর সেই দৃশ্য আমি অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকি। উপরে সূর্য অস্ত যাচ্ছে আর নিচে পানির ঢেউ গুলো নিজের ইচ্ছেমতো খেলা করছে। সত্যিই ভাই এরকম দৃশ্যের প্রেমে পড়া ছাড়া আর কোনো পথ থাকে না। যাইহোক ভাইয়া আপনার প্রতিটি ফটোগ্রাফি অসাধারণ হয়েছে। আর এই অসাধারণ ফটোগ্রাফি গুলো আমাদের মাঝে তুলে ধরার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি।

Sort:  

ওই ছবিটি আমারও পছন্দের। তবে সুন্দর দৃশ্য দেখলে এমনিতেই ছবি তুলতে ইচ্ছা করে। এ জন্য কোথাও ঘুরতে গেলে ভালো কোন দৃশ্য দেখলেই ছবি তুলে নেই।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.098
BTC 63170.19
ETH 1749.64
USDT 1.00
SBD 0.39