You are viewing a single comment's thread from:

RE: diy//এসো নিজে করি//রঙিন পেপার দিয়ে চরকি ঘুড়ি তৈরি//১০% ভালোবাসা shy-fox

একদিন রাস্তা দিয়ে যাওয়ার সময় আপনার তৈরি চরকির মতো অনেকগুলো চরকি নিয়ে এক ব্যক্তি হেটে যাচ্ছিল। চরকি গুলো সে বিক্রির জন্য রাস্তা দিয়ে ঘুরে বেড়াচ্ছিল।আর সেই সময় দমকা হাওয়া এসে চরকিগুলোকে ঘুরিয়ে দিচ্ছিল। আমি হঠাৎ করেই লোকটির দিকে তাকাতেই সেই চরকির উপর চোখ পড়ে গেল। একসাথে প্রায় সবগুলো চরকি বাতাসের কারণে ঘুরতে লাগলো। সেই দিনের দৃশ্য আজও আমার চোখে ভাসছে দেখতে অসম্ভব সুন্দর লাগছিল সেই চরকিগুলো। আজ আপনার তৈরি চরকিটি দেখে আমার সেই দিনের কথা মনে পড়ে গেল। রংবেরঙের চরকিগুলো দেখতে অনেক সুন্দর ছিল। আপনার তৈরি চরকিটি ও আমার কাছে অনেক অনেক ভালো লেগেছে। আপনার সুন্দর উপস্থাপনার জন্য অনেক অনেক ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.099
BTC 64612.72
ETH 1870.64
USDT 1.00
SBD 0.38