You are viewing a single comment's thread from:

RE: কিছু কথা কিছু উপলব্ধি◆।।০৭ মে ২০২২।।

দাদা বাংলায় একটা প্রবাদ আছে, সুসময়ে অনেকেই বন্ধু বটে হয়, দুঃসময়ে হায় হায় কেউ কারো নয়। আর এই বাস্তব কথাটা আমাদের সকলের জীবনে কম আর বেশি লক্ষ্য করা যায়, হয়তোবা দুদিন আগে অথবা দুদিন পরে। আর তাই আমরা সেইসব আত্মীয় বা বন্ধুদের খুব সহজেই চিনে উঠতে পারি। যাইহোক দাদা, আপনার বর্তমান সময়ের জন্য অনেক অনেক অভিনন্দন জানাচ্ছি। কেননা স্বাগতা আপুর সাথে আপনার যে পরিনয়ের সৃষ্টি হয়েছে তা জানতে পেরে খুবই ভালো লেগেছে। আর তার চাইতেও বেশী ভালো লেগেছে, স্বাগতা আপুর কথাটি শুনে, পরিবারের সবার সাথে থাকতে না পারলে সে মরেই যাবে। বর্তমান সময়ে এসে এত সুন্দর কথা খুব সহজে কেউ বলতে পারবেনা। এতে করে আমাদের আপুর সুন্দর মন মানসিকতার পরিচয় পাওয়া যাচ্ছে। দাদা পরিশেষে বলতে চাই, আপনাদের চলার পথ যেন ভালবাসায় পরিপূর্ণ থাকে। অনেক অনেক শুভকামনা রইল আপনাদের জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.094
BTC 63671.12
ETH 1786.46
USDT 1.00
SBD 0.39