You are viewing a single comment's thread from:

RE: নিজের জন্মদিনে কিছু কথা বলছি।।১৩ এপ্রিল ২০২২।।

দাদা, সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করছি আপনার জন্মদিন যতটুকু ভালো কেটেছে তার চেয়েও বেশি ভালো কাটুক আপনার আগামীর দিনগুলি। দাদা, আপনার পোষ্টটি পড়ে আমার কাছে খুবই ভালো লেগেছে। কিছু অজানা কথা জানতে পেরে মনের ভেতরে প্রশান্তি লাভ করছি। আপনার বড় দাদারা কিছু না চাইতে দুহাত ভরে দিয়েছে আপনার। তনুজা বৌদির মত বৌদি আপনাদের ঘরে দিদি হিসেবে রয়েছে। সম্পর্কটা কতটুকু ভালো হলে এরকম একটি পরিবার পাওয়া যাবে তাই মনে মনে চিন্তা করছি। কেননা বাস্তবতা খুবই ভয়াবহ। এখনকার দিনে দাঁড়িয়ে এরকম বড় দাদা, বৌদি পাওয়া খুবই ভাগ্যের ব্যাপার। সবার ভাগ্যে এরকম ছায়ার মত, অভিভাবকের মতো দাদা ও বৌদি পাওয়া যায় না। যাইহোক দাদা, সুন্দর একটি পরিবার পেয়েছেন, সুন্দর একটি মনের মানুষ পেয়েছেন আর তাই সবকিছু যেন সুন্দর থাকে এই প্রত্যাশা করছি।। আবারো আপনাকে জন্মদিনের অনেক অনেক প্রীতি ও ভালোবাসা জানাচ্ছি।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.101
BTC 64135.15
ETH 1820.07
USDT 1.00
SBD 0.38