You are viewing a single comment's thread from:

RE: "আন্তর্জাতিক বইমেলায় কাটানো একটি দিন"

প্রিয় বৌদি, আপনি ঠিক কথাই বলেছেন, জীবনের সবচেয়ে বড় বন্ধু হচ্ছে বই। একজন আরেক জনকে ছেড়ে চলে যায় কিন্তু বই কখনো মানুষকে ছেড়ে যায়না। আপনার এই মূল্যবান কথাটি অন্তরে গেঁথে নিলাম। খুবই সুন্দর একটি কথা মনে করিয়ে দিলেন। আপনি যে বই পাগল, তা আপনার ভাষা, আপনার কথা, ও আপনার লেখায় প্রকাশ পায়। বই কিনতে কিনতে মেলায় ঘুরাঘুরির কথাই ভুলে গেলেন। বইকে কি পরিমাণ ভালবাসলে একটি মেলায় গিয়ে ঘুরাঘুরির কথা ভুলে যাওয়া যায় তা আপনাকে না দেখলে বোঝা যায় না। মেলায় গিয়ে খুব সুন্দর ঘন মুহূর্ত কাটিয়েছেন আপনার পোস্টের মাধ্যমে বোঝা যাচ্ছে। আন্তর্জাতিক বইমেলায় কাটানো দিনটি আমাদের মাঝে ভাগাভাগি করে নেওয়ার জন্য আপনাকে অন্তরের অন্তস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি। ভাল থাকবেন, সুস্থ থাকবেন এই প্রত্যাশা করছি।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.089
BTC 61943.91
ETH 1740.69
USDT 1.00
SBD 0.38