You are viewing a single comment's thread from:

RE: সামুদ্রিক মাছের মজাদার রেসিপি ।। বাঙালি রেসিপি

দাদা, আপনার তৈরি রেসিপি ভার্চুয়ালি খেয়ে নিলাম। এতে করে রেসিপিটির অর্ধেক স্বাদ গ্রহণ করলাম আর বাকি সব টুকু আপনার দেয়া রেসিপি অনুসারে রান্না করে খেয়ে স্বাদ গ্রহণ করব। বরাবরই আপনার রেসিপি গুলো দেখতে খুবই লোভনীয় হয়ে থাকে। কিন্তু সেই রেসিপি খাবার মত কোনো সুযোগ থাকে না। তার আগেই আপনি খেয়ে ফেলেন। সামুদ্রিক মাছ গুলোকে ভাজা বেগুন ও আলু দিয়ে এত সুন্দর করে রান্না করলেন, যা দেখেই জিভে জল চলে আসে। আপনার সামুদ্রিক মাছের রেসিপিটির রং এতটাই সুন্দর হয় যে, মনে হয় এক্ষুনি গরম গরম ভাতের সাথে খেতে পারলে খুব ভালো লাগতো। যাইহোক দাদা, আপনার সামুদ্রিক মাছের রেসিপি দেখে শিখে নিলাম পরবর্তী সময়ে এই রেসিপি অনুসারে রান্না করে খাব। খুব সুন্দর একটি রেসিপি আমাদের মাঝে উপহার দেওয়ার জন্য আপনাকে অন্তরের অন্তস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই প্রত্যাশা করছি।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.099
BTC 61841.06
ETH 1754.65
USDT 1.00
SBD 0.38