রুই মাছের মাথা দিয়ে সুস্বাদু লাউয়ের রেসিপি।
"সবার সুস্বাস্থ্য কামনা করছি" |
|---|
হ্যালো বন্ধুরা 🥀
কেমন আছেন আপনারা সকলেই? আশাকরি আপনারা সকলেই আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আমার বাংলা ব্লগ কমিউনিটির সকল সদস্যদের কে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি। আজকে আমি আপনাদের মাঝে হাজির হলাম। আমার নতুন একটি ইউনিক রেসিপি নিয়ে। রুই মাছের মাথা দিয়ে সুস্বাদু লাউয়ের রেসিপি। এটি খেতে ভীষণ সুস্বাদু লাগে। আশাকরি আপনাদের সবার রেসিপি দেখে ভালো লাগবে। চলুন শুরু করা যাক।
| উপাদান | পরিমাণ |
|---|---|
| রুই মাছের মাথা | একটি। |
| লাউ | ৫০০ গ্রাম। |
| পেঁয়াজ কুচি | আধা কাপ। |
| আদা বাটা | এক চা-চামচ। |
| রসুন বাটা | এক চা-চামচ। |
| হলুদ গুঁড়া | এক চা-চামচ। |
| মরিচ গুঁড়া | এক চা-চামচ। |
| জিরা গুঁড়া | আধা চা-চামচ। |
| ধনিয়া গুড়া | আধা চা-চামচ। |
| ধনিয়া পাতা কুচি | সামান্য |
| কাঁচা মরিচ | চারটি। |
| লবণ | স্বাদমতো। |
| তেল | পরিমাণমতো। |
- আমি প্রথমেই লাউ পরিষ্কার করে কেটে নিলাম। এবার আমি রুই মাছের মাথা ভালো করে পরিষ্কার করে নিলাম। এবার আমি রুই মাছের মাথায় সামান্য পরিমাণ মসলা দিয়ে দিলাম।
- হাতের সাহায্যে মসলা গুলোকে ভালো করে মাখিয়ে নিলাম। এবার আমি চুলায় কড়াই বসিয়ে দিয়ে তেল গরম করে নিয়ে রুই মাছের মাথা ভেজে নিলাম। ভেজে নেওয়ার পর বাটিতে উঠিয়ে নিলাম।
- এবার আমি পেঁয়াজ কুচি দিয়ে হালকা করে ভেজে নিলাম। তার পরে আদা বাটা রসুন বাটা দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। একটু সময় ভেঁজে নেওয়ার পর সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম। এবার আমি সমস্ত গুঁড়া মসলা দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম।
- মসলা গুলোকে ভালো করে কষিয়ে নিলাম। এবার আমি কাচা মরিচ দিয়ে দিলাম। এবারে আমি লাউ গুলোকে দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। লাউ গুলোকে ভালো করে কষিয়ে নিলাম।
- এবার আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। তার পরে ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম। ১৫ মিনিট পরে ঢাকনা খুলে নেড়েচেড়ে নিলাম। আর দেখলাম লাউ সিদ্ধ হয়ে গেছে। এবার আমি ভেজে রাখা রুই মাছের মাথা দিয়ে দিলাম। তার পরে ধনিয়া পাতা দিয়ে নেড়ে চেড়ে দিলাম। এই পর্যায়ে আমি এখানে রান্না শেষ করলাম।
- রুই মাছের মাথা দিয়ে সুস্বাদু লাউয়ের রেসিপি। এই রেসিপি টি আমি প্রথমবারের মতো তৈরি করলাম। রুই মাছের মাথা দিয়ে সুস্বাদু লাউয়ের রেসিপি খেতে এত বেশি সুস্বাদু হয়েছিলো যে আপনাদের কে বলে বোঝাতে পারবো না। সত্যিই খেতে ভীষণ সুস্বাদু হয়েছিলো। আশাকরি আপনাদের সবার রুই মাছের মাথা দিয়ে সুস্বাদু লাউয়ের রেসিপি দেখে ভালো লেগেছে। কেমন লাগলো অবশ্যই জানাবেন। আপনাদের সবার সহযোগিতা কামনা করছি। এই ছিলো আমার আজকের আয়োজন। আজকের মতো এখানেই বিদায়। সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সবসময় এই কামনাই করি।
| বিভাগ | রেসিপি |
|---|---|
| ডিভাইজ | Vivo Y12A |
| বিষয় | রুই মাছের মাথা দিয়ে সুস্বাদু লাউয়ের রেসিপি। |
| লোকেশন | বাংলাদেশ 🇧🇩 |
| ফটোগ্রাফার | @limon88 |
আমার ব্লগটি ভিজিট করার জন্য আপনাকে অসংখ্য
💞 ধন্যবাদ 💞
💞 ধন্যবাদ 💞
আমি মোঃ লিমন হক। আমার স্টীমিট একাউন্ট @limon88. আমি একজন বাঙালি আর আমি বাঙালী হিসেবে পরিচয় দিতে গর্ব বোধ করি। আমি স্টীমিটকে অনেক ভালোবাসি। ভালোবাসি পড়তে ও লিখতে ব্লগিং ফটোগ্রাফি মিউজিক রেসিপি ডাই আমার অনেক পছন্দের। আমি ঘুরতে অনেক ভালোবাসি। আমি একজন মিশুক ছেলে। আমি সবার সাথে মিশতে ভালোবাসি। আমি আমার মতো।
[("অন্যকে সাহায্য করুন তার স্বপ্ন ছুঁতে দেখবেন আপনি আপনার স্বপ্ন এর কত কাছে চলে গেছেন")]
https://steemitwallet.com/~witnesses VOTE @bangla.witness as witness OR
লাউ আমার খুব প্রিয় একটি খাবার । তার সাথে আপনি রুই মাছের মাথা মিশিয়েছেন। দেখে মনে হচ্ছে রেসিপিটি অনেক মজাদার হয়েছে।
Hello friend!


I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
please click it!
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)
রুই মাছের মাথা লাউ দিয়ে বেশ দারুন রান্না করে দেখেছেন আপনি। রান্না ধরনটা ছিল বেশ মনোমুগ্ধকর। সব মিলিয়ে বলবো আমার খুবই পছন্দ হয়েছে আপনার এত সুন্দর রেসিপি।
ধন্যবাদ আপনাকে ভাইয়া।
অনেক সুন্দর একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করেছেন রুই মাছের মাথা দিয়ে লাউ এর রেসিপি দেখে মনে হচ্ছে অনেক টেস্টটি হয়েছে। এই রেসিপিটি আমিও বাসায় ঠিক এভাবেই রান্না করে থাকি খেতে অনেক মজা হয়। আর শীতের সময় লাউ অনেক টেস্ট হয়। ধন্যবাদ ভাই সুন্দর একটি রেসিপি আমাদের মাঝে উপস্থাপন করার জন্য।
জি আপু খেতে অনেক টেস্টটি হয়েছিলো। ধন্যবাদ আপনাকে
রুই মাছের মাথা দিয়ে যেকোনো রেসিপি অনেক মজা লাগে তবে শীতের আগমনের আগেই বাজারে লাউ পাওয়া যাচ্ছে আর এই লাউ দিয়ে রুই মাছের রেসিপি শেয়ার করেছেন যেটা অনেক লোভনীয় লাগছে ভাইয়া। রেসিপির সাথে ধনেপাতা দিয়েছেন যার কারণে রেসিপি থেকে আলাদা একটা ঘ্রাণ পাওয়া যাবে এবং ভিন্ন ধরনের একটা টেস্ট আসবে উফ দেখে টেস্ট করতে ইচ্ছে করছে।
চমৎকার মন্তব্য করেছেন ধন্যবাদ আপনাকে ভাইয়া।
https://twitter.com/HouqeLimon/status/1581436995208765440?t=g7uAv8fK24SuE1XbqW-H0Q&s=19
লাউ আমার খুবই প্রিয় একটি সবজি,যেভাবেই রান্না করা হোক না কেন খেতে খুবই ভালো লাগে। লাউ দিয়ে মাছের মাথা দিয়ে ঘন্ট রান্না করি কিন্তু এভাবে কখনো রান্না করা হয়নি, দেখতে বেশ ভালোই লাগছে আশাকরি খেতেও অনেক সুস্বাদু হয়েছিল। সুন্দর রেসিপি টি শেয়ার করার জন্য অনেক অনেক ধন্যবাদ ভাইয়া।
রুই মাছ পছন্দ করে না এরকম মানুষ খুব কমই আছে ব্যক্তিগতভাবে আমি রুই মাছ অনেক বেশি পছন্দ করি। আর রুই মাছ দিয়ে যদি লাউ রান্না করা হয় তাহলে তো আর কোন কথাই নেই। মজাদার এই রেসিপিটি আমাদের মাঝে তুলে ধরার জন্য আপনাকে ধন্যবাদ।
রুই মাছ আমার খুবই প্রিয় একটি মাছ। আমি ব্যক্তিগতভাবে রুই মাছের মাথা খেতে খুবই পছন্দ করি। আপনি অনেকগুলো উপকরণের সমন্বয়ে রুই মাছের মাথা এবং লাউয়ের অতি চমৎকার একটি রেসিপি তৈরি করেছেন। নিশ্চয়ই রুই মাছের মাথার সাথে লাউ রান্না খেতে অত্যাধিক সুস্বাদু ছিল।