রেসিপি:)- ব্রকলি দিয়ে রুই মাছের রেসিপি।

in আমার বাংলা ব্লগ2 years ago
ব্রকলি দিয়ে রুই মাছের রেসিপি।
খাদ্য প্রেমিকদের কে স্বাগতম
"সবার সুস্বাস্থ্য কামনা করছি"
20240125_212750_0000.png

"ছবিটি Canva দিয়ে তৈরি"

শুভ সকাল 🌅

হ্যালো আমার বাংলা ব্লগ পরিবার। প্রথমেই সবাইকে আমার সালাম ও আদাব। আজকে শুক্রবার ছুটির দিন আশাকরি সবাই পরিবারের সাথে অনেক সুন্দর সময় উপভোগ করবেন। আশাকরি আপনারা সকলকেই আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমি আপনাদের মাঝে হাজির হলাম আমার নতুন একটি ব্লগ নিয়ে। রেসিপি:)- ব্রকলি দিয়ে রুই মাছের রেসিপি। আশাকরি আপনাদের সবার ভালো লাগবে। চলুন শুরু করা যাক।

"প্রয়োজনীয় উপকরণ"
Screenshot_2024-01-25-21-19-11-28_d12dc1eb2cfbd58d6e24e14617cffa53.jpg
উপাদানপরিমাণ।
রুই মাছছয় পিস।
ব্রকলিএকটি।
টমেটোতিনটি।
পেঁয়াজ কুচিএক কাপ।
কাঁচা মরিচছয়টি।
ধনিয়া পাতা কুচিসামান্য।
হলুদ গুঁড়াএক চা-চামচ।
মরিচ গুঁড়াদেড় চা-চামচ।
লবণস্বাদমতো।
তেলপরিমাণমতো।
"রন্ধন প্রক্রিয়া চলছে"
Screenshot_2024-01-25-21-20-12-09_d12dc1eb2cfbd58d6e24e14617cffa53.jpg
  • ব্রকলিটি ভালো করে কেটে পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিলাম। তার পরে টমেটো ধুয়ে কেটে নিলাম। এর পরে আমি মাছ গুলো কে ভালো করে পরিষ্কার করে নিলাম। এবার আমি মসলা দিয়ে মাছ গুলোকে ভালো করে মিশিয়ে নিলাম। এর পরে চুলায় কড়াই বসিয়ে তেল গরম করে নিলাম। তার পরে মাছ গুলোকে দিয়ে দিলাম।
"রন্ধন প্রক্রিয়া চলছে"
Screenshot_2024-01-25-21-20-56-88_d12dc1eb2cfbd58d6e24e14617cffa53.jpg
  • এবার আমি মাছ গুলোকে ভালো করে ভেজে নিলাম। তার পরে ব্রকলি গুলোকে হালকা করে সিদ্ধ করে নিলাম। এভার আমি পেঁয়াজ কুচি দিয়ে হালকা করে ভেজে নিলাম। তার পরে সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম। এবং সমস্ত মসলা গুঁড়া দিয়ে মিশিয়ে নিলাম।
"রন্ধন প্রক্রিয়া চলছে"
Screenshot_2024-01-25-21-21-27-35_d12dc1eb2cfbd58d6e24e14617cffa53.jpg
  • মসলা গুলোকে ভালো করে কষিয়ে নিলাম। এবারে আমি ব্রকলি গুলোকে দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। কিছুক্ষণ এর জন্যে ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম। তার পরে ঢাকনা খুলে নেড়েচেড়ে নিলাম। এবং পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। এর পরে আবারো কিছুক্ষণ রান্না করে নিলাম। এবার আমি টমেটো দিয়ে দিলাম।
"রন্ধন প্রক্রিয়া চলছে"
Screenshot_2024-01-25-21-22-07-11_d12dc1eb2cfbd58d6e24e14617cffa53.jpg
  • টমেটো গুলোকে ভালো করে মিশিয়ে নিলাম। এর পরে আবারো ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম। কিছুক্ষণ পর ঢাকনা খুলে নেড়েচেড়ে নিলাম। এবার দেখলাম টমেটো সিদ্ধ হয়েছে। এবার আমি ভেঁজে রাখা মাছ গুলোকে দিয়ে দিলাম। এর পরে ধনিয়া পাতা কুচি দিয়ে হালকা করে নেড়েচেড়ে নিলাম। তার কিছুক্ষণ পর রান্না এখানে শেষ করলাম।
"পরিবেশন"
IMG20240101072212-01.jpeg
IMG20240101072156-01.jpeg
  • ব্রকলি দিয়ে রুই মাছের রেসিপি তৈরি করা হয়েছে। এবার আমি পরিবেশন করার জন্য বাটিতে উঠিয়ে নিলাম। রুই মাছ এবং ব্রকলি আমার কাছে খেতে ভীষণ সুস্বাদু লাগে। ব্রকলি আমার পছন্দের একটি সবজি। অনেকেই আছে ব্রকলি খেতে পারে না। ব্রকলি আমাদের শরীরের জন্য খুবই উপকারী। এজন্য মাঝে মধ্যে খাওয়া দরকার। আশাকরি আপনাদের সবার আমার আজকের রেসিপি দেখে ভালো লেগেছে। কেমন লাগলো অবশ্যই জানাবেন? আপনাদের সবার সহযোগিতা কামনা করছি। আজকের মতো এখানেই বিদায় নিলাম। সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সব সময়ই এই কামনাই করি।
ছবির বিবরণ
বিভাগরেসিপি।
ডিভাইজrealme 9
বিষয়ব্রকলি দিয়ে রুই মাছের রেসিপি।
লোকেশনউত্তরখান, ঢাকা, বাংলাদেশ।
ফটোগ্রাফার@limon88


Screenshot_2023-11-26-21-48-50-49_c0d35d5c8ea536686f7fb1c9f2f8f274.jpg

1691561447609.png

আমার পরিচয়
1703595702061.jpg

আমি মোঃ লিমন হক। আমার স্টিমিট একাউন্ট @limon88. আমি একজন বাংলাদেশী। আমার বাড়ি নীলফামারী জেলায়। আমি এখন বর্তমানে জীবিকার তাগিদে পরিবার নিয়ে ঢাকা উত্তরায় থাকি। আমি একটি কোম্পানিতে চাকরি করছি এবং পাশাপাশি স্টিমিট এ কাজ করে আসছি। আমার ব্লগিং ক্যারিয়ার আড়াই বছর। এখন আমার সবথেকে বড় পরিচয় আমি আমার বাংলা ব্লগের একজন ভেরিফাইড মেম্বার। আমি সত্যিই গর্বিত আমার বাংলা ব্লগের সাথে থাকতে পেরে। স্টিমিট আর আমার বাংলা ব্লগ আমার জীবনের একটা অংশ হয়ে গেছে, তাই যতদিন স্টিমিট রয়েছে ইনশাআল্লাহ আপনাদের সাথেই থাকবো। ভালোবাসি পড়তে ও লিখতে ব্লগিং, ফটোগ্রাফি, মিউজিক, রেসিপি, ডাই, আর্ট আমার অনেক পছন্দের। আমি ঘুরতে অনেক ভালোবাসি। আমি একজন মিশুক ছেলে আমি সবার সাথে মিশতে ভালোবাসি। আমি আমার মতো। আল্লাহ হাফেজ 💞

banner-abb_New.png

standard_Discord_Zip.gif

>>>>>|| এখানে ক্লিক করেন ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য ||<<<<<

standard_Discord_Zip_2-1.gif

banner-abbVD.png

আমার ব্লগটি ভিজিট করার জন্য সবাইকে অসংখ্য 💞"ধন্যবাদ"💞

20230809_135056.gif

Sort:  
 2 years ago 

ব্রকলি দিয়ে দারুন একটি রুই মাছের রেসিপি তৈরি করেছেন। এধরনের রেসিপি গুলো খেতে দারুন স্বাদ লাগে। আপনার তৈরি রেসিপি দেখে খুবই লোভনীয় লাগছে। তৈরির ধাপ গুলো সুন্দর ভাবে উপস্থাপন করে দেখিয়েছেন। ধন্যবাদ মজাদার একটি রেসিপি শেয়ার করার জন্য।

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 2 years ago 

ব্রকলি দিয়ে রুই মাছের দারুণ স্বাদের মজাদার একটি রেসিপি শেয়ার করেছেন ভাইয়া। চমৎকার লোভনীয় লাগছে আপনার রেসিপিটি ধাপে ধাপে খুব সুন্দর করে উপস্থাপন করেছেন রেসিপি তৈরীর পদ্ধতি গুলো। সব মিলিয়ে অসাধারণ লোভনীয় রেসিপি ধন্যবাদ আপনাকে সুন্দর একটি রেসিপি আমাদের সঙ্গে শেয়ার করার জন্য।

 2 years ago 

জি আপু এভাবে রান্না করে খেতে ভীষণ সুস্বাদু লাগে ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

রুই মাছ এমনিতেই সবার ভালো লাগে আর সেই রুই মাছের সাথে যদি ব্রোকলি থাকে তাহলে তো আর কথাই নেই।আপনার রেসিপির কালার টি দেখে মনে হচ্ছে অনেক মজাদার এবং টেস্টি ছিল। এত সুন্দর একটি রেসিপি আমাদের সাথে শেয়ার করার জন্য অনেক অনেক ধন্যবাদ ভাই।

Posted using SteemPro Mobile

 2 years ago 

ব্রকলি দিয়ে রুই মাছের রেসিপি দেখেই সুস্বাদু মনে হচ্ছে। তাই খেতে ইচ্ছা করছে।আপনার রেসিপি পরিবেশন আমার খুবি ভালো লেগেছে। ধাপে ধাপে শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ।

 2 years ago 

আপনি আজকে ব্রকলি দিয়ে রুই মাছের মজাদার একটা রেসিপি তৈরি করেছেন। এভাবে কখনো ব্রকলি দিয়ে রুই মাছের মজাদার রেসিপি তৈরি করা হয়নি আমার। যার কারনে আপনার রেসিপির মাধ্যমে দেখতে এটা খুব সুস্বাদু মনে হচ্ছে। শীতের সময় এই ধরনের মজাদার খাবারগুলো খেতে খুব ভালো লাগে। আর যদি টমেটো এবং ধনিয়া পাতা ব্যবহার করা হয়, তাহলে একটু বেশি ভালো লাগে। শীতের সময় এই সবজি সবাই খায়। আমি ভাবছি এগুলো যদি কখনো বাড়িতে আনা হয়, তাহলে তৈরি করব এই রেসিপিটা।

 2 years ago 

ব্রকলি দিয়ে রুই রুই মাছ রান্নার দারুন একটা রেসিপি তৈরি করে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন ভাইয়া। এর আগে আমি কোনদিন ব্রকলি খাইনি তাই আপনার তৈরি করার রেসিপিটা আমার কাছে কোন ধরনের রেসিপি বলে মনে হয়েছে। এটা দেখে মনে হচ্ছে এটা খেতে অনেক সুস্বাদু হয়েছিল।

 2 years ago 

শীতকাল আসলে বিভিন্ন ধরনের সবজি দিয়ে মাছ খাওয়া যায়। বিশেষ করে ফুলকপি, ব্রকলি, সিম এগুলো দিয়ে রুই মাছের রেসিপি খুবই সুস্বাদু হয়। ব্রকলি দিয়ে রুই মাছ সুস্বাদু করে রান্না করেছেন রুই মাছগুলো ভেজে রান্না করার কারণে খেতে যে আরো বেশি মজাদার হয়েছিল বোঝা যাচ্ছে। রেসিপিটি দেখতেও লোভনীয় লাগছে।

 2 years ago 

জি আপু ভেজে রান্না করলে খেতে ভীষণ সুস্বাদু লাগে ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.102
BTC 63965.60
ETH 1859.03
USDT 1.00
SBD 0.39