আমার চোখের সামনে ঘটে যাওয়া একটি ঘটনা।

in আমার বাংলা ব্লগ3 years ago
"আসসালামু-আলাইকুম"
আমার চোখের সামনে ঘটে যাওয়া একটি ঘটনা।
"সবার সুস্বাস্থ্য কামনা করছি"
Polish_20230209_133755145.jpg
"ছবিটি পলিস এপস দিয়ে তৈরি"

শুভ সন্ধ্যা আমার বাংলা ব্লগ পরিবার। কেমন আছেন সবাই? আশাকরি আপনারা সকলেই আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। সবার সুস্বাস্থ্য কামনা করছি। আজকে আমি আপনাদের মাঝে হাজির হলাম আমার নতুন একটি ব্লগ নিয়ে। আমার চোখের সামনে ঘটে যাওয়া একটি ঘটনা। আশাকরি আপনাদের সবার ভালো লাগবে। চলুন শুরু করা যাক।

আমার চোখের সামনে ঘটে যাওয়া একটি ঘটনা।

আজকে সকালে ঘুম থেকে উঠে, প্রতিদিনের মতো রেডি হয়ে নাস্তা করে অফিসে যাওয়ার জন্য বাসায় থেকে বের হলাম। রাস্তায় গিয়ে দেখলাম আজকে অটোরিকশা খুব কম দেখা যাচ্ছে। কিছুক্ষণ অপেক্ষা করার পর একটি লোক আসলো অটোরিকশা নিয়ে। লোকটিকে বললাম ভাইয়া আপনি কি জাবেন। পরে লোকটি রাজি হয়ে গেলো যাওয়ার জন্য। এবার আমি অটোরিকশার উপরে উঠে বসে পরলাম। অটোরিকশার মধ্যে আমরা দুজন আমি আর অটোরিকশা চালক। লোকটির সাথে কথা বলতে লাগলাম। লোকটির কথা বার্তা শুনে ভালো লাগলো। আমার কাছে লোকটিকে বেশ ভালো মানুষ মনে হলো। কারন এখন কার যুগে আবার ভালো মানুষ কম পাওয়া যায়।

কিছু দুর যাওয়ার পরে অটোরিকশা চালক হঠাৎ করে রাস্তায় অটোরিকশা দাঁড় করালো। রাস্তা দেখলাম ফাঁকা তাই আমি লোকটিকে জিজ্ঞেস করলাম ভাইয়া কি হলো অটোরিকশা থামালেন কেনো? লোকটি বললো ভাইয়া ১মিনিট একটু অপেক্ষা করেন। এবার আমি লোকটি কে লক্ষ্য করলাম দেখি কি করে। রাস্তার পাশে একজন পঙ্গু মহিলাকে দেখতে পেলাম। সে অনেক কষ্ট করে হাঁটা চলা করতেছে। আমি দেখতেছি অটোরিকশা চালক লোকটি সেই মহিলাটির দিকে যাচ্ছে। এবার অটোরিকশা চালক লোকটি তার পকেট থেকে পঞ্চাশ টাকার একটা নোট বের করে মহিলাটিকে দিলো। তার এসব দৃশ্য গুলো আমি অটোরিকশাতে বসে দেখতেছিলাম। আমিও লোকটিকে ডাক দিয়ে আমার পকেট থেকে কিছু টাকা বের করে লোকটিকে বললাম মহিলাটিকে দিতে।

এবার লোকটি মহিলাটিকে টাকা দিয়ে চলে আসে। এবার অটোরিকশা চালক লোকটি রিকশার বসে। অটোরিকশা চালানো শুরু করে। এবার আমি লোকটিকে জিজ্ঞেস করলাম ভাইয়া আপনি কি মহিলাটিকে চিনেন? লোকটি বললো না ভাইয়া। আমি বললাম আমার জীবনে এমন ভাবে কাউকে দেখিনি যে অটোরিকশা থামিয়ে একজন কে টাকা দিতে। আমার মানবতা দেখে মুগ্ধ হয়ে গেলাম। সত্যিই জীবনে মনুষত্ববোধ থাকা খুব প্রয়োজন। এবার লোকটি বললো তার এমন একজন বোন ছিলো এমন মহিলাদের দেখলে তার বোনের কথা মনে পড়ে যায়। তাই তিনি যাকেই দেখেন এভাবে যতটুকু পারেন সাহায্যের হাত বাড়িয়ে দেন।

লোকটির কথা গুলো শুনে একটু খারাপ লাগলো। তার বোনটি মারা গিয়েছেন। দোয়া করি ভাইয়ের আদরের সকল বোন গুলো ওপারে ভালো থাকুক। কথা বলতে বলতে আমার অফিস এর সামনে চলে আসলাম। এবার লোকটিকে অটোরিকশা ভারা দিয়ে এক কাপ চা খাইয়ে পাঠিয়ে দিলাম। তার পরে আমি অফিসের ভিতরে প্রবেশ করলাম।

এই ছিলো আমার আজকের আয়োজন। আমার চোখের সামনে ঘটে যাওয়া একটি ঘটনা। আশাকরি আপনাদের সবার ভালো লেগেছে। কেমন লাগলো অবশ্যই জানাবেন? আপনাদের সবার সহযোগিতা কামনা করছি। সব সময়ই চেষ্ঠা করি আপনাদের কে নতুন কিছু উপহার দেওয়ার জন্য। আজকের মতো এখানেই বিদায় নিলাম। সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সবসময় এই কামনাই করি।

ছবিরবিবরণ
ডিভাইজVivo Y12A
বিষয়আমার চোখের সামনে ঘটে যাওয়া একটি ঘটনা।
লোকেশনবাংলাদেশ 🇧🇩
ফটোগ্রাফার@limon88

আমার ব্লগটি ভিজিট করার জন্য আপনাকে অসংখ্য
💞 ধন্যবাদ 💞

divider-2461548__480.webp

আমার পরিচয়
1673480397750.jpg

আমি মোঃ লিমন হক। আমার স্টীমিট একাউন্ট @limon88. আমি একজন বাঙালি আর আমি বাঙালী হিসেবে পরিচয় দিতে গর্ব বোধ করি। আমি স্টীমিটকে অনেক ভালোবাসি। ভালোবাসি পড়তে ও লিখতে ব্লগিং, ফটোগ্রাফি, মিউজিক, রেসিপি, ডাই, আর্ট আমার অনেক পছন্দের। আমি ঘুরতে অনেক ভালোবাসি। আমি একজন মিশুক ছেলে। আমি সবার সাথে মিশতে ভালোবাসি। আমি আমার মতো।

[("অন্যকে সাহায্য করুন তার স্বপ্ন ছুঁতে দেখবেন আপনি আপনার স্বপ্ন এর কত কাছে চলে গেছেন")]

standard_Discord_Zip.gif

>>>>>|| এখানে ক্লিক করেন ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য ||<<<<<

banner-abbVD.png


আমাদের উইটনেসকে সাপোর্ট করুন

"Please support Bangla Witness"

7258xSVeJbKkzXhyseBP4PYz11eBDT8sW2oR1a4vfVFS6JTrGU8e1FPUaNdHG5vjXyg2xthV78bDEmEVvKCQpyzX1kq8gAVzGsPp9GqJVRWxb6T9y35PZmQehnLjELdKKmnhdxQjDuny4.png

https://steemitwallet.com/~witnesses



VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy

witness_vote.png

💞 আল্লাহ হাফেজ 💞

Sort:  

This post was selected for Curación Manual (Manual Curation)

@tipu curate

Congratulations, your post has been upvoted by @dsc-r2cornell, which is the curating account for @R2cornell's Discord Community.

Manually curated by @jasonmunapasee

r2cornell_curation_banner.png

 3 years ago 

ভাইয়া আপনার লেখাটা পড়ে অনেক ভালো লাগল। সত্যি ভাইয়া নিজের কেউ এমন অসহায় থাকলে বুঝায় আরকি। তারপর অটোরিকশা চালক অনেক ভালো মনের একজন মানুষ। আসলে পৃথিবীতে এখনো অনেক ভালো মানুষ আছে যার কারণে অনেক অসহায় মানুষের এমন উপকার করে থাকে।যাইহোক ভাইয়া ভালো লিখেছেন। ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

আপনাকেও ধন্যবাদ আপু।

 3 years ago 

আমাদের সমাজে এমন কিছু মানুষ আছে যারা দিনমজুরের কাজ করে কিংবা ছোটখাটো কাজ করে। তবুও অন্যের বিপদে সাহায্য করতে এগিয়ে আসে। সেই অটো রিক্সাচালক মহিলাটিকে সাহায্য করেছে জেনে সত্যিই ভালো লাগলো। আপনিও মহিলাটিকে সাহায্য করেছেন জেনে খুশি হলাম ভাইয়া। আসলে অনেক মানুষ আছে যারা ছোট ছোট পেশার সাথে জড়িত অথচ তাদের মানসিকতা অনেক বড়।

 3 years ago 

চমৎকার কিছু কথা বলেছেন। আপনার জন্য শুভ কামনা রইলো ভালো থাকুন।

 3 years ago 

আপনার সামনে ঘটে যাওয়া ঘটনা পড়ে খুব ভাল লাগবে। এখনো অনেক ভাল মনের মানুষ আছে বলেই সমাজ সুন্দরভাবে চলছে। লোকটি অটোরিকশা চালক হলেও তার মধ্যে মানবতা কাজ করেছে। খারাপ লাগে তখন যখন দেখি টাকাওয়ালা লোকগুলো এই দুস্থ মানুষগুলোর দিকে তাকায় না। ভাল লাগল পোস্ট পড়ে ভাইয়া। ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

সবাই যদি আপনার ওই অটোরিকশা চালকের মত হত তাহলে আমাদের দেশে এত দারিদ্রই থাকতো না। দুঃখের বিষয় বেশিরভাগ মানুষেরই অন্যের বিপদে পাশে থাকার মত মানষিকতা নেই। ধন্যবাদ আপনাকেও মানুষের মত কাজ করার জন্য।

 3 years ago 

অসংখ্য ধন্যবাদ আপনাকে ভাইয়া।

 3 years ago 

এখনতো এরকম ভালো মানুষ এবং মানবিক মানুষ একেবারে দেখাই যায় না। আমি তো এখনো পর্যন্ত কাউকে দেখিনি এভাবে অটো রিক্সা থামিয়ে কাউকে সাহায্য করতে। সেলুট জানাই সেই মানুষদের যারা অন্যের বিপদে সবসময় পাশে থাকে। ওই রিক্সা চালকটি যেন সবসময় এভাবে মানুষদের সাহায্য করে এবং উনার জীবনে যেন সুখ-শান্তি আসে সেই কামনা করি। মহিলাটিকে সাহায্য করেছেন এটা জেনে ভালো লাগলো।

 3 years ago 

আপনার জন্য শুভ কামনা রইলো ভালো থাকুন সুস্থ থাকুন সবসময় এই কামনাই করি।

 3 years ago 

চোখের সামনে এরকম মানবিক মানুষ আপনি সর্বপ্রথম দেখেছেন। এরকম মানুষ খুবই কম রয়েছে যাদের মধ্যে এরকম মানবিকতা রয়েছে। রিকশা চালক ওই মহিলাটিকে দেখে ৫০ টাকা দিয়ে আসে মানবিকতার সাথে আপনিও তাকে কিছু টাকা দিলেন ওই মহিলাটিকে দেওয়ার জন্য। আপনাদের এরকম কাজ দেখে সত্যি ভীষণ ভালো লেগেছে আমার কাছে। পুরো টা পড়ে ভালোই লাগলো।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.099
BTC 63947.25
ETH 1846.06
USDT 1.00
SBD 0.38