পুজো পরিক্রমা ২০২৪: আহিরীটোলা সার্বজনীন
নমস্কার বন্ধুরা,
আহিরীটোলা যুবকবৃন্দের পুজো মণ্ডপ দেখে এগিয়ে গেলাম আহিরীটোলা সার্বজনীনের দিকে। কিছুদূর যেতে পথ আটকে গেল। মন্ডপের ঠিক সামনেই একটা গাছের ডাল ভেঙে পড়েছে সেটার জন্য রাস্তা পুরো আটকে দেওয়া। মন্ডপের মাত্র ৫০ মিটার দূর থেকে আমাদের ফিরে যেতে বলা হলো। এত কাছে এসে মন্ডপে যাব, না সেটা ঠিক লাগছিল না। উপায় পাওয়া গেলো আহিরীটোলার পাড়ার লোকেদের থেকে। তারাই পথ বাতলে দিলেন। পাড়ার সরু গলির ভেতর দিয়ে আমরা ঘুরতে শুরু করলাম এবং অনেকটা পথ হেঁটে পৌঁছলাম আহিরীটোলা সার্বজনীনের একদম বাহির পথের মুখে। যেখানে মাত্র ৫০ মিটার রাস্তা হেটে গেলেই মন্ডপটা দেখতে পেতাম সেখানে প্রায় ৭০০ মিটার পথ হেঁটে ঘুরে আসতে হলো। এ এক অন্য ধরনের অভিজ্ঞতা। তবে উত্তর কলকাতার অত্যন্ত সুপরিচিত পুজো মণ্ডপটি এ বছর আমার বাদ দেওয়ার মোটেও ইচ্ছা ছিল না।
অন্যান্য মন্ডপে যেখানে শুরু থেকে শেষ করেছিলাম এখানে মন্ডপ শেষ থেকে শুরু করলাম। ৮৫ তম বর্ষে পদার্পণ করে আহিরীটোলা সার্বজনীনের এবারের থিম "খেয়াল সেতু বৈতরণী"। উত্তর কলকাতার পুরাতন গঙ্গার ঘাট গুলির মধ্যে একটি আহিরীটোলা ঘাট। এখানে স্বয়ং রামকৃষ্ণদেবের পদধূলি পড়েছে। আহিরীটোলার গঙ্গা পাড় থেকে মা দুর্গার প্রতিমা তৈরির মাটি যায় কুমোরটুলিতে। আবার মায়ের বিসর্জন হয় এই ঘাটেই। আহিরীটোলা কলকাতার অত্যন্ত একটি পুরনো ঘাট যেটা তৈরি করেছিলেন রানী রাসমণি। ঘাটের পাশে থিয়েটার পাড়া ও যাত্রা পাড়া, চক্ররেল স্টেশন, বহু পুরোনো বাড়িঘর এবং ২১১ বাস রুট।
আহিরীটোলাকেই পুজো ভাবনাতে ফুটিয়ে তুলেছে আহিরীটোলা সর্বজনীনের উদ্যোক্তারা। মন্ডপের প্রতিটা অংশ বানানো হয়েছে পুজোর দৃশ্য, ঢাকের বাজনা, ধুনুচির নাচ, মাটির প্রতিমা কাঁধে করে নিয়ে যাওয়া ভক্ত, সবকিছুকেই জায়গা করে দেওয়া হয়েছে। পুরো মন্ডপটিকে বানানো হয়েছে কাঠের এবং ধানের বিচালি দিয়ে। মন্ডপের গায়ে জায়গা পেয়েছে আহিরীটোলার বহু ছোটো দোকানের নাম, এমনকি মন্ডপে আছে অটো, লঞ্চ, বাস। আদ্যোপান্ত এ আহিরীটোলা এই মন্ডপের প্রতিটা কোনায় উঠে আসছে। মন্ডপের আলোকসজ্জা মন্ডপ সজ্জাকে আরো কয়েক গুণে বাড়িয়ে দিয়েছে।
মন্ডপের ঠিক গর্ভ গৃহে মা দুর্গা প্রতিষ্ঠিতা হয়েছেন। মা যেমন ভাবে আমাদের কাঁধে চেপে মন্ডপে আসেন ঠিক তেমনভাবেই আছেন।
"আমার বাংলা ব্লগ" কমিউনিটির প্রথম MEME Token : $PUSS by RME দাদা
"আমার বাংলা ব্লগের" প্রথম FUN MEME টোকেন $PUSS এখন SUNSWAP -এ লিস্টেড by RME দাদা
X-প্রোমশনের ক্ষেত্রে যে ট্যাগ গুলো ব্যবহার করবেন,
@sunpumpmeme @trondao $PUSS
Upvoted! Thank you for supporting witness @jswit.
@kingporos, this is a fantastic glimpse into the Ahiritola Sarbojanin Durga Puja! I was immediately drawn in by your narrative – the unexpected detour and the eventual triumph of reaching the pandal truly highlight your dedication. The photos are stunning, capturing the intricate details of the " খেয়াল সেতু বৈতরণী" theme beautifully.
It's fascinating to learn about the historical significance of Ahiritola Ghat and how the pandal incorporates elements of the local community, from the small shops to the modes of transport. Your post offers a unique perspective, taking us beyond just the visuals to appreciate the cultural richness of this Puja.
Thank you for sharing this experience with us! I encourage everyone to take a closer look at @kingporos's post and share your thoughts on this unique Durga Puja celebration. What aspects of the Ahiritola Sarbojanin pandal stand out to you the most? Let's discuss in the comments!