DIY - এসো নিজে করি : জাম্পিং খেলনা অরিগ্যামি // ১০% পেআউট লাজুক খ্যাঁক-কে

in আমার বাংলা ব্লগ5 years ago



নমস্কার,

আজকে আপনাদের সাথে আরেকটা অরিগ্যামি নিয়ে হাজির হলাম। আসল মাঝে বাচ্চা হতে আমার বেশ লাগে, তবে সময়ের অভাবে বাচ্চা হওয়ার সুযোগ মেলে। সেখানে অরিগ্যামি গুলোই হয়তো আমার বাচ্চা হওয়ার সখটা মিটিয়ে দেয়। ইউটিউব আমার গুরু, অরিগ্যামির যা কিছু শেখা ইউটিউব থেকেই। খেলনা অরিগ্যামি বানানোই আমার প্রথম পছন্দ। শেষ যে অরিগ্যামিটা বানিয়েছিলাম সেটাও একটা খেলনার ছিলো, ব্যাঙের। আজকেও যেটা বানিয়েছি সেটাও একটা খেলনার।

উপকরণ

  • আর্ট পেপার
  • পেনসিল
  • স্কেল
  • কাগজ কাটার


ধাপ ১:

  • প্রথমে ১৫ সেমি লম্বা এবং ১৫ সেমি চওড়া চৌকো করে কাগজ গুলো কেটে নিলাম।

ধাপ ২:

  • কাগজটি মাঝামাঝি ভাঁজ করে নিলাম। তারপর ভাঁজের অর্ধেক অংশটিকে আবার মাঝ বরাবর এইভাবে ভাঁজ দিয়ে নিলাম।

ধাপ ৩:

  • দুদিকে এইভাবে ভাঁজ করে ফেললাম।

ধাপ ৪:

  • ভাঁজ গুলো খুলে নিয়ে কাগজটাকে উল্টো করে আগের পদ্ধতি অবলম্বন করে ভাঁজ দিলাম।।

ধাপ ৫:

  • কাগজের উপরের দিক থেকে ভেতরে কোনাটা মুড়ে দিলাম। আর উল্টো দিকের পুরো কাগজের কোনাটা অল্প করে মুচড়ে দিলাম।

ধাপ ৬:

  • যেদিকটার কাগজ ভেতর দিয়ে মুড়ে দিয়েছিলাম সেদিকেটা হাতে নিয়ে কাগজের প্রথম ভাঁজের দাগটা মুড়লাম।


ধাপ ৭:

  • কাগজের প্রথম ভাঁজের দাগটা মোড়া হয়ে যেতেই পরের দাগ বরাবর আরেকটা ভাঁজ দিলাম।


ধাপ ৮:

  • পরপর দুটো ভাঁজের পর করে মাঝ বরাবর করে দিলাম।


ধাপ ৯:

  • উপরের দিকে আরেকবার ভাঁজ করে এরম আকারে করে দিলাম।

ধাপ ১০:

  • মুচড়ে দেওয়া কোনাটা এইভাবে ঢুকিয়ে দিলাম।

ধাপ ১১:

  • খেলনা অরিগ্যামি তৈরী!!


খেলনা অরিগ্যামি

আশা করি আমার প্রচেষ্টা আপনাদের ভালো লাগবে। ধন্যবাদ। যাই একটু খেলে নিই। 🙏🏾



Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Sort:  
 5 years ago 

অরিগ্যামি গুলো আমার কাছে ব্যক্তিগতভাবে খুব ভালো লাগে, দাদা আপনি আমাদের মাঝে নতুনভাবে সৃষ্টিশীল মনোভাব নিয়ে নতুন একটি অরিগ্যামি উপস্থাপন করেছেন, এই অরিগ্যামি এর মাধ্যমে আপনার সৃষ্টিশীল মনোভাব আমাদের মাঝে প্রকাশ পায় অসাধারণ একটি ডাই পোস্ট। শুভেচ্ছা রইল আপনার জন্য দোয়া করি আরও এগিয়ে যান।

 5 years ago 

আমার গুরু ইউটিউব তাই সবার আগে ইউটিউবকেই ধন্যবাদ!😁

 5 years ago 

আসলে যারা এই অরিগ্যামি গুলো তৈরি করে না তাদের কাছে মনে হয় যে এই অরিগ্যামি গুলো তৈরি করা খুবই সহজ। তবে প্রতিটি ভাঁজ বরাবর দিয়ে একটি অরিগ্যামি তৈরি করা অনেক বেশি কঠিন একটি কাজ। আপনার তৈরি করা এই খেলনা অরিগ্যামি টি দেখতে অনেক বেশি কিউট লাগছে।

 5 years ago 

কাগজ ভাঁজ দেওয়াটাই আসল কায়দা। ভিডিও দেখে আগে দু একবার ট্রায়াল দিয়ে নিতে হয়। তারপর তো আসল অরিগ্যামি। একেক টা অরিগ্যামি কমপক্ষে ২ ঘন্টা।

আপনার বানানো অরিগামি টি অনেক সুন্দর হয়েছে ভাই। ওরিগামি তৈরি করার অনুভূতি আলাদা, কেননা কাটাকাটি না করে ভাঁজ করে সম্পূর্ণ অরিগামি তৈরি করতে হয়।
ধন্যবাদ আপনাকে ভাই ।

 5 years ago 

শুরুতে তে তো কাটতেই হয়! তারপর তো কাগজের ভাঁজের কারিকুরি। অরিগ্যামি বানাতে পারলে আমার তো দারুন লাগে। ধন্যবাদ

 5 years ago 

আরেহহবাহহ দাদা রান্না বান্নার পাশাপাশি অরিগাম বনাতেও দেখছি বেশ এক্সপার্ট আপনি।কাগজ দিয়ে বানাতে অনেক ভাজ করা লাগে যা সত্যি সাথে সেগুলোর চিত্র মোবাইলে ধারন আমিও কয়েকবার করেছি এবং জানি।দেখতে যতোটা সহজ বানাতে ততোটাই কঠিন।অনেক সুন্দর ভাবে উপস্থাপন করেছেন দাদা শুভ কামনা দাদা।

 5 years ago 

মাঝে মধ্যে বানাই আরকি! যারা বানাই তারাই ওই জিনিসের বানানোর পেছনের খাটনি বুঝতে পারে। ধন্যবাদ আশিক 🤗

 5 years ago 

বাচ্চা হতে এখন কার না ভালো লাগে। সে যেভাবেই হোক শিক্ষার কোনো মাধ্যম নেই দাদা।সেখান থেকে পারেন শিক্ষা নিয়ে নেন হক ইউটিউব বা স্টিম প্ল্যাটফর্ম।অনেক দারুন হয়েছে অরিগমটা। এগুলো করার জন্য বেশ সময়ের প্রয়োজন হয়।সুন্দর একটি পোস্ট ছিল।

 5 years ago 

তা তো ঠিকই। বাচ্চা হয়ে যেতে বেশ লাগে। ইউটিউব কে গুরু মানি! যা চাই তাই শিখতে পাই ।

অনেক সময় লাগে।

 5 years ago 

আজকে আপনার প্রথম Diy প্রজেক্ট দেখলাম। কাগজ দিয়ে আপনি এত সুন্দর জাম্পিং খেলনা অরিগামি তৈরি করেছেন। প্রতিটি ধাপ খুব সুন্দর ভাবে আমাদের মাঝে তুলে ধরেছেন। আসলেই অনেক সুন্দর ছিল। আপনার জন্য শুভকামনা রইল দাদা

 5 years ago 

আগেও বেশ কয়েকটা অরিগ্যামি করেছি।ধন্যবাদ 🤗

 5 years ago 

জাম্পিং খেলনার অরিগ্যামি দেখে একদম বাস্তবের খেলনার মতোই লাগছে। আমার কাছে খুবই ভালো লেগেছে। রঙিন কাগজের ব্যবহার করে আপনি দারুন ভাবে এই খেলাটি তৈরি করেছেন। প্রতিটি ধাপে স্পষ্ট ভাবে ব্যাখ্যা করেছেন। ধন্যবাদ আপনাকে।

 5 years ago 

বাস্তবে ওটা নিয়ে খেলেও ফেললাম। হাঃ হাঃ। লাফিয়ে লাফিয়ে ওঠে। ধন্যবাদ ভাই 🤗

বাহ ভাইয়া অনেক সুন্দর জাম্পিং খেলনা অরিগ্যামি তৈরি করেছেন আপনি। এটা অনেক সুন্দর দেখাচ্ছে। আমার কাছেও বেশ ভালো লাগতেছে। প্রত্যেকটা ধাপ সুন্দরভাবে উপস্থাপন করেছেন এটা সত্যি আশ্চর্যজনক। ধন্যবাদ ভাই একটি অরিগামি আমাদের সাথে শেয়ার করার জন্য।

 5 years ago 

ধন্যবাদ ভাই 🤗!

 5 years ago 

রঙিন কাগজ ব্যবহার করে আপনি খুবই সুন্দর একটি খেলনা অরিগ্যামি তৈরি করেছেন, রঙিন কাগজ দিয়ে যে এত কিছু তৈরি করা যায় সেটা আমার বাংলা ব্লগ কমিউনিটি তে না আসলে জানতেই পারতাম না। আপনার তৈরি অরিগ্যামি টা বেশ ভালই হয়েছে, দারুণ ভাবে শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিটি ধাপ আমাদের মাঝে তুলে ধরেছেন শুভকামনা রইল আপনার জন্য

 5 years ago 

আমিও জানতে পারতাম না। সত্যিই কতকিছু জানার বাকি!আমার বাংলা ব্লগ আমাদের নিত্য নতুন কাজ কর্ম শেখাচ্ছে। ধন্যবাদ জীবন 🤗

 5 years ago 

সত্যি দাদা,আপনি খুব সুন্দর ভাবে জাম্পিং খেলনা অরিগ্যামি তৈরি করেছেন। আমি আপনার কোন Diy প্রজেক্ট দেখে নি। আজকের প্রথম Diy প্রজেক্টে দেখলাম খুবই ভালো লেগেছে আপনি নিখুঁত এবং দক্ষতার সাথে জাম্পিং খেলনা অরিগ্যামি তৈরি করেছেন। দাদা,জাম্পিং খেলনা অরিগ্যামি তৈরির প্রতিটি ধাপেই বর্ণনার সাথে আমাদের মাঝে উপস্থাপন করেছেন।ধন্যবাদ দাদা, এত সুন্দর জাম্পিং খেলনা অরিগ্যামি আমাদের শেয়ার করেছেন।

 5 years ago 

আমি আগেও বেশ কয়েকটা করেছি তবে হয়তো খেয়াল করেননি। যাই হোক আমার পোস্ট পড়ার জন্য ধন্যবাদ রইলো। 🤗

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.105
BTC 65120.31
ETH 1941.58
USDT 1.00
SBD 0.37