You are viewing a single comment's thread from:

RE: জগদ্ধাত্রী পূজার কিছু মুহূর্ত || ১০% বেনিফিট @shy-fox এর জন্য

in আমার বাংলা ব্লগ5 years ago

জয় মা!

কৃষ্ণনগর যাওয়ার সুযোগ পেলাম না, যাওয়ার মানুষ নেই। আর কেউ তো ডাকলো না, যেখানে বাড়ির পাশেই বারোয়ারী পুজো তারাও ডাকলো না 😭।

শাড়িটা বেশ সুন্দর হয়েছে। রানী পিঙ্ক আমার বেশ সুন্দর লাগে। আর মায়ের পুজো নিয়ে কোনো কথা হবেই না। @roy.sajib বাবুকে তো দেখিই না। কোথায় থাকেন তিনি?

বুড়িমার পুজো নিয়ে প্রশাসন যা নোংরামি করলো দেখে মনটাই খারাপ হয়ে গেলো। হয়তো এটাই আমাদের প্রাপ্তি।

Sort:  
 5 years ago 

কৃষ্ণনগরে পূজা দেখতে যাওয়ার খুব ইচ্ছা আছে জানি না কোনোদিন পূরণ হবে কি না। তবে শাড়িতে আপনাকে বেশ লাগছে। আমার রানী গোলাপি খুব পছন্দের একটা রং। পূজার সময় একটু সাজ গোজ না করলে হয়। আমার জগধাত্রী পূজা কখনও দেখা হয় নি। প্রতিবছর টিভিতে দেখে দেখে সময় কাটে। তবে এই বার আপনার মাধ্যমে ঠাকুর দেখতে পারছি। আপনার জন্য অনেক শুভকামনা রইলো দিদি।

 5 years ago 

আরে বৌদি,, কৃষ্ণনগর কেন !আমার বাড়ি বসে আপনি ঠাকুর দেখবেন ।যখন ইচ্ছে চলে আসবেন ।যে বছরে সুযোগ হবে, হাতছাড়া করবেন না ।আমার বাড়িতে আমার প্রিয় বৌদির আমন্ত্রণ রইল।

অনেক ধন্যবাদ সুন্দর করে মন্তব্য করার জন্য। আর হ্যাঁ ঠিকই বলেছেন পুজোর সময় একটু সাজগোজ না করলে একদমই হয় না।

আমারও খুব ভালো লেগেছে আমার জগদ্ধাত্রী পূজার সমস্ত কিছু আপনাদের সকলের সাথে শেয়ার করতে পেরে ।এটাই তো আমাদের ঐতিহ্য।

 5 years ago 

দাদা বোনের বাড়ি আসবে তার জন্য কি নিমন্ত্রণ লাগে!?? সে যখন খুশি আসতে পারে ।আর ঠিকানা তো সবই জানারই কথা।

অনেক ধন্যবাদ এত সুন্দর করে কমেন্ট করার জন্য।

আর হ্যাঁ সত্যিই বুড়িমার সাং নিয়ে খুব বাজে ভাবে গন্ডগোল হলো ।আর কৃষ্ণনগর এর তরফ থেকে যে মিছিল নেমেছিল ,তার পরেও প্রশাসন টাকা পয়সা নিয়ে তারপরে সাং এর পারমিশন দিয়েছে ,এটা জেনে আমার খুবই নোংরা লাগলো পুরো ব্যাপারটাকে ।কিন্তু কিছু বলার নেই। প্রশাসন তো প্রশাসনের তালেই চলবে।

আর আমার ভদ্রলোকের খবর নিয়ে কি বলি, জবের প্রিপারেশন নিচ্ছে তো, তাই রেগুলার হতে পারছেনা। ঠাকুর ঠাকুর করে ভালো একটা জব হয়ে গেলে শান্তি ।

 5 years ago 

নেমতন্ন তো লাগেই! 😅

টাকা নিয়ে সাং বের করতে দিয়েছে। ছিঃ ছিঃ ছিঃ। ভবিষ্যত নিয়ে শুধুই আতঙ্ক হয়।

চেষ্টা তো করছেই, পেয়ে যাবে নিশ্চই। 🤗

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.098
BTC 64388.69
ETH 1869.17
USDT 1.00
SBD 0.38