রেসিপি : শীতকালীন সবজি দিয়ে চিকেন স্টু // ১০% পেআউট লাজুক খ্যাঁক-কে
নমস্কার,
বোনের ডেঙ্গু ধরা পড়ার পর থেকেই বাড়িতে সবারই স্বাস্থ্যকর পদ গুলোর দিকে ঝোঁক বেড়েছে। গতকাল রকমারি সবজি দিয়ে স্টু হয়েছিল। আজকে আবার স্টু হবে শুনে আমিই নিরামিষ স্টুয়ের পরিবর্তে অল্প মুরগির মাংস দিয়ে স্টু বানানোর পরামর্শ দিলাম। শীতের দিনে যে কোনো ধরনের স্টুই বড্ড ভালো লাগে সাথে কয়েক টুকরো মুরগির মাংস পড়লে প্রোটিনের ঘাটতিটাও কিছুটা মেটে আরকি।
আমার পরামর্শ বোনেরও ভালো লাগলো তাই মুরগির মাংসের স্টু করা স্থির হলো। সাথে সাথেই পিসির আদেশ, আমিও টুক করে বাজার থেকে ঢুঁ মেরে অল্প মুরগির মাংস কিনে আনলাম। মাংস কিনে আনার ফাঁকে বাড়িতে সব সবজি গুছিয়ে দিয়ে ছোটো ছোটো করে কেটে রাখতে বলে গিয়েছিলাম। বাড়ি এসে দেখি সবজি কিছুই কাটা হয়নি, সবাই গল্পে মত্ত। মুরগি হাতে আমাকে দেখে সবার হুঁশ ফিরলো। পটাপট সবজি কেটে স্টু বানানো শুরু করে দিলাম। যাক কথা না বাড়িয়ে সোজা চলে যাই মূল রান্নায়।
- ৫০০ গ্রাম মুরগির মাংস
- ১০০ পেঁয়াজ
- ১৫ গ্রাম রসুন
- ১০ গ্রাম আদা
- ১/২ ক্যাপসিকাম
- ১ টা গাজর
- বিনস
- পেঁপে
- কাঁচা লঙ্কা
- আলু
- হলুদ গুঁড়ো
- জিরে গুঁড়ো
- তেজপাতা
- নুন
- মাখন
- সাদা তেল
ধাপ ১
- গ্যাসের ওভেন জ্বালিয়ে নিয়ে একটা কড়াই রাখবো তারপর কড়াইতে কিছুটা তেল গরম হতে দেবো।
ধাপ ২
- তেল গরম হতেই তেজপাতা ফোড়ন দিয়ে নুন হলুদ মাখিয়ে রাখা মুরগির মাংস গুলো কড়াইতে দিয়ে অল্প নেড়েচেড়ে নেবো।
ধাপ ৩
- মুরগির মাংস অল্প নাড়াচাড়া করেই কেটে রাখা সবজি গুলো কড়াইতে দিয়ে দেবো। তারপর স্বাদমতো নুন দিয়ে একটা পাত্র দিয়ে কড়াইটা ঢেকে দেবো।
ধাপ ৪
- কিছু সময় পরে ঢাকনা তুলে দিয়ে মাংস আর সবজিগুলো ভালোভাবে নাড়াচাড়া করে ভাজতে থাকবো।
ধাপ ৫
- বারেবারে নেড়েচেড়ে অল্প ভেজে আবার কড়াই ঢেকে দেবো।
ধাপ ৬
- এরপর ঢাকনা তুলে জিরে গুঁড়ো দিয়ে ভালোভাবে মশলা ভাজবো।
ধাপ ৭
- সবজি মাংস কষাবার পাশাপাশি একটা প্রেসার কুকারে ৬ কাপ জল নিয়ে গরম হতে দেবো।
ধাপ ৮
- কড়াইয়ের সমস্ত সবজি আর মুরগির মাংস প্রেসার কুকারে দিয়ে কুকারের ঢাকনা এঁটে দেবো।
ধাপ ৯
- পাঁচটা সিটি দিয়ে প্রেসার কুকার নামিয়ে নেবো তারপর দু টেবিল চামচ মাখন দিয়ে দেবো।
ধাপ ১০
- মাখন মিশে গেলেই আমাদের শীতকালীন সবজি দিয়ে চিকেন স্টু তৈরী।
| 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
ওয়াও দাদা বেশ ইউনিক করেছেন রেসিপিটি খুব লোভনীয় লাগছে দেখতে। খেলা ধুলাই হারলেও রেসিপিতে হারা যাবে না হাহাহা
বেশ চমৎকার ভাবে উপস্থাপন করেছেন ধাপ গুলো শুভ কামনা রইলো দাদা।
আপনার চিকেন স্টু টি দেখে তো একেবারে লোভ লেগে গেল। শেষে কি আপনার ই ঐ সবজিগুলো কাটতে হলো নাকি? যাক কাজ একটু বেশি করতে হলো এই আর কি। তবে রান্নাটি কিন্তু খুব মজাদার হয়েছে।
দাদা অসম্ভব সুন্দর স্বাস্থ্যকর একটি রেসিপি। আপনার বোনের জন্য যা অত্যন্ত ভালো হবে বলে মনে করি। সুস্থ থাকার জন্য আমাদের অবশ্যই স্বাস্থ্যসম্মত খাবার খাওয়া উচিত। আপনি যে বিষয় গুলো দিয়ে একটি রেসিপি তৈরি করেছেন তা অত্যন্ত পুষ্টিগুণে ভরপুর। রেসিপিটি আপনি ধাপে ধাপে আমাদের মাঝে বর্ণনা করেছেন যে কেউ খুব সুন্দর ভাবে রেসিপিটি পুনরায় করতে পারবে। অসংখ্য ধন্যবাদ দাদা। ডেঙ্গু রোগীদের জন্য স্টু অত্যন্ত উপকারী।
যাক পোস্ট পড়া শেষে ছোট একটি ডগ মেরে নিলাম । আমার দেখা নতুন একটি রেসিপি । চিকেন স্টু এর সাথে পরিচয় হলাম । পরিশ্রমের ভাগীদার হলে হয়তো একটু খেতে পেতাম 😋😋😋
শীতকালীন সবজি দিয়ে আপনি অনেক সুন্দর ভাবে চিকেন স্টু তৈরি করেছেন দাদা। এরকম রেসিপি যদিও আমি কখনো খাইনি, তবে আপনার এটা দেখেই বোঝা যাচ্ছে অনেক সুস্বাদু এবং লোভনীয়।
এই কয়েক লাইন পড়ে আমি খুবই হেসেছি, যাইহোক এত মজাদার এবং লোভনীয় একটি রেসিপি আমাদের সকলের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ🎊🎊
চিকেন স্ট্রু নামটা আজকেই শুনলাম আপনার কাছ থেকে।হয়তো অন্য নাম জানি এই রেসিপির।স্ট্রুতে মুরগির মাংস ব্যবহার করায় পুষ্টিগুণ বেড়েছে।সেই সঙ্গে রেসিপিটি খুব সুস্বাদু হয়েছে।ধাপ আকারে খুব সুন্দরভাবে রেসিপির বর্ণনা করেছেন।শুভকামনা রইলো আপনার জন্য।
শীতকালীন সবজি দিয়ে আপনি খুব সুন্দর একটি রেসিপি প্রস্তুত করেছেন এ রকম রেসিপি আমি এই প্রথম বানানো দেখলাম আপনার মাধ্যমে তবে আপনার রেসিপি প্রস্তুতি দেখে মনে হচ্ছে খেতে খুবই সুস্বাদু হবে খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন
দাদা আমি কখনো এমন রেসিপি খাইনি। এর টেস্ট সম্পর্কে আমার কোন অভিজ্ঞতা নেই। তবে আপনার রেসিপিটি দেখে মনে হচ্ছে খুব মজা হয়েছিল। শিখে নিলাম আমি। ধন্যবাদ দাদা আমাদের মাঝে শেয়ার করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল
শীতকালীন রেসিপি গুলো খেতে খুবই মজা। আপনি আজকে খুবই সুন্দর ভাবে শীতকালীন রেসিপি দিয়ে চিকেন স্টু তৈরি করেছেন। এটি দেখে আমার খেতে খুব ইচ্ছা করছে। আপনি খুবই সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। আপনার উপস্থাপন দেখে আমি এই রেসিপি তৈরি করা শিখতে পারলাম। আপনার জন্য শুভেচ্ছা রইলো
ঠিকই বলেছেন দাদা শীতের সময় স্ট্রু বেশ ভালো লাগে। এবং স্ট্রু তে অনেক ধরনের প্রটিন থাকে। আপনার বোনের জন্য শুভকামনা আশাকরি দ্রুত সুস্থ্য হয়ে যাবেন। শীতকালীন সবজি দিয়ে স্ট্রু টা দারুন তৈরি করেছেন দাদা। এবং বরাবরের মতোই আপনার উপস্থাপনা টা দারুণ হয়েছে।।