১৫ স্টিম পাওয়ার আপ (টার্গেট ডিসেম্বর সিজন ২)
নমস্কার বন্ধুরা,
সবাই কেমন আছেন? আশা করছি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই সুস্থ। আপনাদের আশীর্বাদ এবং ভালোবাসায় আমি ভালোই আছি। আপনাদের সামনে আমি আজ আরো একটি নতুন পাওয়ার আপ পোস্ট নিয়ে হাজির হয়ে গেলাম। আজ আমার বছরের ৬১ তম পাওয়ার আপ সম্পন্ন হলো।
২০২২ সাল শুরু হতেই ১০,০০০ SP র লক্ষ্যমাত্রা নিয়ে আমি পথ চলা শুরু করি। লক্ষ্য স্থির করার পর আমি প্রতিনিয়ত অল্প অল্প করে পাওয়ার আপ করতে থাকি। প্রতিনিয়ত পাওয়ার আপের ফল স্বরূপ হিসেবে গত ১৭-ই এপ্রিল ২০২২ তারিখে আমি ডবল ডলফিন হওয়ার প্রাথমিক লক্ষ্যে পৌঁছতে সক্ষম হই। ১০,০০০ SP- তে পৌঁছানোর পর ঠিক করলাম যে আমি থেমে যাবো না, তাই ফের ১৫,০০০ SP র লক্ষ্য স্থির করে চলতে শুরু করলাম। যা আমি ২২-শে সেপ্টেম্বর তারিখে পূর্ণ করে নিয়েছি। যদিও আমি আমার স্থির করা বছরের দুটো লক্ষ্যে পৌঁছে যেতে সক্ষম পেরেছি তবুও স্থির করলাম যে সামনে এগোতে থাকবো। সেই সূত্র ধরে নতুন লক্ষ্য ঠিক করে ফের পথ চলা শুরু করলাম। আমার পরের লক্ষ্য আগামী ডিসেম্বরের মধ্যে ১৬,৫০০ SP তে পৌঁছানো।
পাওয়ার আপ করার পূর্বে আমার অ্যাকাউন্টে স্টিম পাওয়ার ছিলো ১৬,৩৪১ SP। ১৫ স্টিম পাওয়ার আপ করার পর আমার স্টিম পাওয়ারের পরিমাণ গিয়ে দাড়ালো ১৬,৩৫৬ SP তে।
আশা করি ফ্যান্টম দার আশীর্বাদ ও আমার বাংলা ব্লগের ভালোবাসা দুই মিলিয়ে আমি আমার নতুন লক্ষ্যে পৌঁছে যেতে সক্ষম হবো।
আমার আজকের পাওয়ার আপ করার মুহূর্ত!
- আজকের পাওয়ার আপের পূর্বে আমার SP ছিলো ১৬,৩৪১। (Before Power Up my Steem Power was 16,341 SP)
- ১৫ স্টিম পাওয়ার আপ করার মুহূর্তে। (Powered Up 15 STEEM)
- পাওয়ার আপের পর আমার SP হলো ১৬,৩৫৬। (After Power Up my Steem Power is 16,356 SP)
| 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
দাদা, আপনি পাওয়ার আপ পোস্ট করেচেন দেখে খুব ভাল লাগলো। পাওয়ার আপ আমাদের সবার করা উচিত। অনেক ধন্যবাদ দাদা শেয়ার করার জন্য। অনেক শুভকামনা রইলো আপনার জন্য।
ঠিক বলেছেন দিদি। পাওয়ার আপ আমাদের সবার করা উচিত
আমাদের সকলেরই উচিত পাওয়ার বৃদ্ধি করা আর কমিউনিটির এরকম এডমিন এবং মডারেটর এদের পাওয়ার বৃদ্ধি দেখলে সত্যিই নিজের কাছে অনুপ্রেরণা কাজ করে। আমিও মাঝে মাঝে পাওয়ার বৃদ্ধি করে থাকি প্রতি সপ্তাহে তবে অল্প অল্প পাওয়ার বৃদ্ধির মাধ্যমে নিজের অবস্থানটা আস্তে আস্তে শক্ত করে নিচ্ছি।
সবাই একসাথে এগিয়ে যেতে পারছি এটাই সবচেয়ে ভালো লাগে আমার।
দাদা আপনি টার্গেট ডিসেম্বর সিজন-২ কে সামনে রেখে ৬১ তম পাওয়ার আপ করলেন। পাওয়ার আপ পোস্ট দেখে ভীষণ ভালো লাগলো। আশাকরি খুব তাড়াতাড়ি আপনি আপনার টার্গেট ডিসেম্বর সিজন-২ এর লক্ষ্যে পৌঁছাতে পারবেন ইনশাআল্লাহ। যত বেশি পাওয়ার তত বেশি সক্ষমতা। ধন্যবাদ আপনাকে পাওয়ার আপ করার জন্য।
আমিও তাই আশা করছি লিমন ভাই। তাড়াতাড়ি পৌঁছে যাই।
ভাইয়া আপনি প্রথম টার্গেট পূরণ করেছেন এরপর আবারো লক্ষমাত্রা অর্জনে পাওয়ার আপ করে যাচ্ছেন। দোয়া করি যেন আপনি আপনার লক্ষ্যে পৌঁছাতে পারেন।আর এই প্লাটফর্মে দীর্ঘমেয়াদি কাজ করতে হলে পাওয়ার আপ করা খুবই জরুরি।যতো বেশি পাওয়ার আপ ততো বেশি শক্তি অর্জন করা। অনেক অনেক শুভকামনা রইল।
একদমই ঠিক বলেছেন। দীর্ঘমেয়াদি সময়ের থাকার জন্য পাওয়ার আপ খুবই জরুরি।
টার্গেট ডিসেম্বরে আপনি দেখছি সব থেকে সফল হয়েছেন দাদা। কারণ আপনি দুবার টার্গেট নির্ধারণ করেছেন আর দুই বার ই সেটা পূরণ করতে সক্ষম হয়েছেন। ১৫ স্টিম পাওয়ার আপ করার মাধ্যমে আজকে আপনি ১৬৩৫৬ স্টিম পাওয়ারে পৌছে গেলেন।
অনেকেই আছেন যারা পাওয়ার আপ করে ভালো জায়গায় অবস্থান করছে।
আশা করি আপনি খুব সহজে পৌঁছে যেতে পারবেন কারণ আপনি আপনার পাওয়ার বৃদ্ধি করার ধারাবাহিকতা বজায় রেখেছেন।
ধারাবাহিকতায় জীবন। ওটা না থাকলেই পিছিয়ে পড়বো।
আপনি নিয়মিত কম বেশী যখন যেমন হয় তখন তেমন ভাবে পাওয়ার আপ করাতে আজ এতটা স্টিম পাওয়ারের মালিক। আশা করব এভাবেই এগিয়ে যাবেন পাথে যারা এখানে নতুন তারা আপনার কাজ দেখে নিজেরাও ইন্সপায়ার হবে। ধন্যবাদ। 😊
গত বছর থেকে যা কামিয়েছি সবই পাওয়ার আপ করেছি। 🤣
Hi @kingporos
We've noticed that you delegated some of your SP to steem-sri.lanka and we decided to reach out to you. If you're looking for passive income then we would like to offer much higher weekly dividents comparing to what you receive right now.
While steem-sri.lanka pays you for your current delegation around 5-6 steem per week, we could offer for the same delegation to @project.hope as much as 8-9 steem weekly.
Quite a difference, isn't it?
If you find it interesting, then consider trying us out with some small delegation first (500SP - 1000 SP).
You can also find out more details about our curation program here.
Cheers :)