পিসির জন্মদিনে // ১০% পেআউট লাজুক খ্যাঁক-কে

in আমার বাংলা ব্লগ5 years ago



নমস্কার,

ডেঙ্গু থেকে সুস্থ হওয়ার পরে একঘেয়ে জীবন কাটছে সেই একঘেয়েমি থেকে ভিন্নতার আস্বাদন পাওয়া গেল পিসির জন্মদিনে। ডিসেম্বর মাসে জোড়া জন্মদিন। পিসতুতো বোন এবং বোনের মায়ের। দুজনের জন্মদিনের মাঝে ফারাক মাত্র ৬ দিনের। বোনের জন্মদিনের সময় আমি ঘোরের মধ্যেই কাটিয়েছিলাম বুঝতেই পারিনি জন্মদিন ছিল না। ডেঙ্গুর কারণে অসহ্য শারীরিক ব্যথা আর জ্বর দুটো মিলিয়ে জন্মদিন টা কখন কেটে গেছে বুঝতেই পারিনি তবে পিসির জন্মদিনে কিছুটা হলেও অংশগ্রহণ করা গেছে।

আগের দিন থেকেই ছিল নানান তোড়জোড় যদিও আমি কোনো কাজে আসিনি, সেটার পিছনের কারনটা ছিল আমার শারীরিক দুর্বলতা। রাত্রিরে ছোটখাটো করে জন্মদিন পালন হয়েছে তবে কেক এনে আত্মীয় ডেকে অনুষ্ঠানটা পরদিন সন্ধ্যা বেলাতেই করা হয়েছিল।

দুপুরবেলা আমার কেক কিনতে যাওয়ার কথা থাকলেও শারীরিক কারনে সেখান থেকেও আমাকে পিছিয়ে আসতে হয় তবে সন্ধ্যাবেলায় আমার পক্ষে পিসির জন্মদিনে যতোটুকু অংশগ্রহণ করা সম্ভব ছিল তার পুরোটাই আমি এনজয় করেছি। শারীরিক সুস্থতার থাকলে আরো ভালোভাবে মজা করা যেত কিন্তু দুর্ভাগ্যক্রমে শারীরিক দুর্বলতা কিছুতেই কাটছে না।

কেক কাটার সময় আমি ছিলাম ছবি তোলার কান্ডারি।বোনের জন্মদিনের উপহার গাউন ড্রেস উপহার পড়েই পিসি কেক কেটেছিলো। কেক কাটার পরে সবাই নিজেদের মধ্যে গল্প করলেও আমাকে একটু অন্যদিকে ব্যস্ত হয়ে পড়তে হয়। পুরো সন্ধ্যেবেলাটাই ভালো মজা হয়েছে।

রাতের মেনু দেখে আমার আগ্রহ একটু বেশিই ছিলো। কেকের পর বিরিয়ানি আর চিকেন চাপ। ডেঙ্গুর পরে একটা অন্যরকম সন্ধ্যাবেলা কাটিয়ে ভালোই লাগলো। আমার সত্যিই এটার দরকার ছিলো, আজ প্রায় দু সপ্তাহ ধরে বাড়ি থেকে না বের হতে পারার জন্য অদ্ভুত মনোকষ্টে ভুগছি যেটা আদৌ বলে বোঝানো সম্ভব নয় আজকের সন্ধ্যা টা একটু ভিন্নভাবে কাটিয়ে একটু হলেও যেন প্রাণ শক্তি ফিরে পেলাম।



Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Sort:  
 5 years ago 

সত্যিই আমার অনেক ভালো লাগলো দাদা যে আপনি এখন মোটামুটি সুস্থ। আপনার জন্য দোয়া করি যদি আপনি খুব তাড়াতাড়ি আগের মত সুস্থ হয়ে যান। আর পিসিকে জন্মদিনের শুভেচ্ছা জানাই।

 5 years ago 

দাদার দিন তো দেখছি ভালই যাচ্ছে। খাওয়া-দাওয়া বেশ ভালই হচ্ছে। এভাবে আনন্দ নিয়ে বেঁচে থাকাই তো জীবন 😊😊😊। পিসিকে জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা রইলো। এমন দিন প্রতি বছর ফিরে আসুক।

 5 years ago 

ভাইয়া প্রথমেই আপনার পিসিকে জানাই জন্মদিনের শুভেচ্ছা ও অভিনন্দন।
খুব অল্প কিছু দিয়েই বেশ সুন্দর করে জন্মদিনের আনন্দঘন পরিবেশ তৈরি করে নিয়েছেন আপনারা জেনে বেশ ভালো লাগলো। আসলে পরিবারকে ভালো রাখতে খুব বেশী কিছুর প্রয়োজন হয় না, অল্প কিছুতেই খুব ভালো সময় কাটানো যায় এটাই তার প্রমান।
ছবিগুলো খুব সুন্দর হয়েছে। খুব সুন্দর ভাবে আজকের জন্মদিনের এই মুহূর্তগুলো আমাদের মাঝে উপস্থাপন করেছেন আপনি ভাইয়া।
মনে রইল আপনার এবং আপনার পরিবারের সদস্যদের জন্য।

 5 years ago 

দাদা আপনার পিসির জন্য রইল জন্মদিনের অভিনন্দন দোয়া করি আপনার পিসির আরো দীর্ঘ আয়ু পাক। জন্মদিন মানেই জীবনের নতুন একটি বছরে নতুন একটি ধাপ অতিক্রম করা এবং নিজের জীবনকে আরও সুন্দরভাবে গুছিয়ে নেওয়া। আপনি জন্মদিনে অনেক সুন্দর সময় কাটিয়েছেন এবং খাওয়া-দাওয়ার আইটেম টা আমার অনেক ভালো লেগেছে। ধন্যবাদ দাদা এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

আপনি সুস্থ্য যেনে ভালোই লাগলো দাদা। সর্বদাই আপনার এবং আপনার পরিবারের সুস্থতা কামনা করছি। আপনার পিসির জন্মদিনে অনেক আনন্দ করেছেন মনে হচ্ছে। প্রতিটি দিন এমনই কাটুক দোয়া এবং শুভকামনা রইল আপনার জন্য।

 5 years ago 

পিসিকে জন্মদিনের শুভেচ্ছা। অনেক সুন্দর একটা মুহূর্ত উপভোগ করছেন তাহলে ভাইয়া এবং পাশাপাশি খাবারের আইটেম। যাইহোক এটাই ফ্যামিলির একটা আনন্দ।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.090
BTC 62047.56
ETH 1732.41
USDT 1.00
SBD 0.38