রেসিপি পোস্ট // নুডুলস রান্নার রেসিপি

in আমার বাংলা ব্লগ2 years ago

হ্যালো.........!!
আসসালামু আলাইকুম/আদাব আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটির বন্ধু গন আমি @kibreay001 বাংলাদেশ থেকে বলছি আজ (০৪-১০-২০২৪)

IMG_20240508_213443.jpg

আসসালামু আলাইকুম আমার স্টিম বন্ধু গন আশা করি আপনারা অনেক ভালো আছেন । আপনাদের দোয়ায় আমিও অনেক ভালো আছি। আমি @kibreay001 আমি আজকে আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি রেসিপি পোস্ট // নুডুলস রান্নার রেসিপি তৈরি। আজকে সকাল বেলায় থেকে বেশ ব্যস্ত সময় পার করছি। সকালবেলায় ঘুম থেকে ওঠার পরে বেশ কিছু সময় বাড়িতে ছিলাম। আসলে গত কয়েকদিন আগে আমাদের এলাকার একটি ছেলে সৌদি আরবে মারা গিয়েছিল আজকে বাড়িতে এসেছিল এই কারণে সবথেকে বেশি ব্যস্ত সময় পার করতে হয়েছে। সকালবেলা বাড়িতে নিয়ে আসার পর থেকে সবকিছু দায়িত্ব আমাদের পাড়ার বেশ কয়েকজন ছেলেদের উপরে ছিল সেখানে আমিও ছিলাম। সে সকল দায়িত্বগুলো শেষ করার পরে বাড়িতে এসে গোসল শেষ করে ঘুমিয়ে ছিলাম। ঘুম থেকে ওঠার পরে আপনাদের মাঝে পোস্ট লেখার জন্য বসে গেলাম। আসলে আজকে আমি আপনাদের মাঝে নুডুলস রান্নার রেসিপি শেয়ার করতে যাচ্ছি। গত কয়েকদিন আগে বাড়িতে আমার আম্মু ছিল না সেই কারণে দিনের বেলায় ছোট আম্মুদের বাসায় খাওয়া-দাওয়া করেছিলাম। সন্ধ্যার রাতেও সেখানে খাওয়া-দাওয়া করেছিলাম। তবে অনেক রাত জেগে কাজ করার পরে আবার দেখছি খিদা লেগেছিল তাই রাতের বেলায় নিজের হাতের নুডুলস তৈরি করে খেয়েছিলাম। আসলে রেসিপিটি তৈরিতে এমন ভালো হয়নি তাও যেহেতু নিজের হাতের তৈরি করেছিলাম তাই আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি।তবে চলুন আজকের রেসিপি পোস্ট আপনাদের মাঝে শেয়ার করা যাক......
রেসিপি তৈরির উপকরণ
ক্রমিক নম্বরউপাদান
নুডুলস
মসলা
তেল
পেঁয়াজ
মরিচ
লাবণ


রেসিপি তৈরির ধাপ-১

IMG_20240508_211030.jpg

রেসিপি তৈরি করেছিলাম বেশ কিছুদিন আগে। যখন রাতের বেলায় খিদা পেয়েছিল তখন আম্মু বাড়িতে নেই তাই নিজেই রান্না করে খেতে হবে। প্রথমেই রান্নাঘরে গিয়ে দেখি ২ প্যাকেট নুডুলস আছে। দুই প্যাকেট নুডুলস নিয়ে আমি রেসিপি তৈরি করতে শুরু করে দিলাম। তখনই আপনাদের মাঝে একটি ছবি তুলে রেখেছিলাম সেটি শেয়ার করেছি।
রেসিপি তৈরির ধাপ-২

IMG_20240508_212031.jpg

এবার আমি অনেক সুন্দর ভাবে রাতের বেলায় একা একাই মরিচ পেঁয়াজ কেটে একটি বাটির মধ্যে রেখেছি। আসলে এর আগে কখনোই আমি রান্না করে খাইনি তবে আজকেই প্রথম আমার হাতে রেসিপি আপনাদের মাঝে শেয়ার করছি।
রেসিপি তৈরির ধাপ-৩

IMG_20240508_212115.jpg

IMG_20240508_212049.jpg

এবার আপনারা উপরে ছবির দিকে লক্ষ্য করলে দেখতে পারবেন। আমি গ্যাসের চুলার উপরে অনেক সুন্দর ভাবে একটি হাড়ি বসিয়ে দিয়েছি। তার মধ্যে অল্প কিছু পানি দিয়েছি এবং পানিগুলো গরম হয়ে যাওয়ার সাথে সাথে নুডুলসের প্যাকেট ছিড়ে পানির মধ্যে দিয়ে দিয়েছি। আসলে এর আগে কখনোই আমি নুডুলস রান্না করিনি তবে আমি আমার আপুর রান্না দেখেছিলাম এভাবে তাই চেষ্টা করেছি।
রেসিপি তৈরির ধাপ-৪

IMG_20240508_213130.jpg

IMG_20240508_212852.jpg

এবার আপনারা উপরে ছবির দিকে লক্ষ্য করলে দেখতে পারবেন। নুডুলস যখন সিদ্ধ হয়ে গিয়েছিল আমি তখন চুলা থেকে নামিয়ে একটি নির্দিষ্ট জায়গায় রেখেছিলাম। তারপরে আবারো চুলার উপরে হাঁড়ি বসিয়ে অল্প কিছু তেল দিয়ে মরিচ পেঁয়াজগুলো অনেক সুন্দর ভাবে হাড়ির মধ্যে দিয়ে দিয়েছি। তারপরে একটি ছবি তুলে আপনাদের মাঝে শেয়ার করেছি।
রেসিপি তৈরির ধাপ-৫

IMG_20240508_213333.jpg

IMG_20240508_213328.jpg

এবার আপনারা ভালোভাবে লক্ষ্য করলে দেখতে পারবেন। মরিচ পেঁয়াজ গুলো যখন হাড়ির মধ্যে অনেক সুন্দর ভাবে ভাজা হয়ে গিয়েছে তখন আমি সিদ্ধ নুডুলস গুলো হাড়ের মধ্যে দিয়ে দিয়েছে। আসলে তখন দেখতে খুবই ভালো লেগেছিল আসলে নুডুলস রান্না খুবই সহজ কিন্তু এর আগে আমি কখনোই রান্না করেছিলাম না। তাই সেই দিন রান্না করে খাওয়ার চেষ্টা করেছিলাম নিজে নিজে। খুব একটা বেশি স্বাদ হয়েছিল না।
রেসিপি তৈরির ধাপ-৬

IMG_20240508_213537.jpg

সবার শেষে আপনারা লক্ষ্য করলে দেখতে পারবেন নুডুলস রান্না যখন একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। তখন আমি নুডুলসের মসলা অনেক সুন্দরভাবে নুডুলস এর মধ্যে ছিটিয়ে দিয়েছিলাম। তারপরে আবারও অনেক সুন্দর ভাবে নুডুলস গুলো খুন্তি দিয়ে নাড়াচাড়া করেছিলাম। তারপরে আমি গ্যাসের চুলা বন্ধ করে দিয়েছিলাম। এভাবে বেশ কিছু সময় পর আমি বেশ মজা করে খেয়েছিলাম। আসলে নুডুলস খেতে আমার কাছে সত্যি বেশ মজা লেগেছিল। আসলে নিজের হাতের রান্না তাই খারাপ বলতে পারলাম না আপনাদের মতামত শুনতে চাই। আশা করি আপনাদের সকলের কাছে ভালো লাগবে। সকলের মতামত নিচে কমেন্ট বক্সের মাধ্যমে জানাবেন। সকলের জন্য আমার পক্ষ থেকে শুভকামনা রইল।
✨💞আমার নিজের পরিচয়💞✨

IMG_20240213_153009.jpg

আমি মোঃ কিবরিয়া হোসেন। আমি বাংলাদেশ খুলনা বিভাগে মেহেরপুর জেলার গাংনী থানা কামারখালী গ্রামে বসবাস করি। আমার পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন। আমি বর্তমানে অনার্স প্রথম বর্ষে পড়াশোনা করছি। আমার মাতৃভাষা বাংলা। আমি বাংলা ভাষায় কথা বলতে এবং লিখতে অনেক ভালোবাসি। সব থেকে আমি বেশি পছন্দ করি ফটোগ্রাফি ক্যামেরাবন্দি করতে। আমি বেশিরভাগ সময় বিভিন্ন জায়গা ঘোরাঘুরি করে থাকি। কয়েকটি শখের মধ্যে আমার প্রধান শখ হচ্ছে বিভিন্ন জায়গা ভ্রমণ করা এবং ফটোগ্রাফি ধারণ করা। আমি স্টিমিট প্ল্যাটফর্মে যাত্রা শুরু করেছি ২০২২ সালের জানুয়ারি মাসের ০১ তারিখে । স্টিমিট প্ল্যাটফর্মকে আঁকড়ে ধরে ভবিষ্যতে আরো অনেক দূরে এগিয়ে যেতে চাই এটাই আমার লক্ষ্য। সংক্ষিপ্ত আকারে আমি আমার নিজের পরিচয় শেয়ার করলাম আপনাদের মাঝে। সবাই আমার জন্য দোয়া করবেন। আমার পক্ষ থেকে আপনাদের জন্য শুভকামনা রইল।

(১০% প্রিয় লাজুক খ্যাঁক এর জন্য )

banner-abb3.png

Logo.png

7258xSVeJbKkzXhyseBP4PYz11eBDT8sW2oR1a4vfVFS6JTrGU8e1FPUaNdHG5vjXyg2xthV78bDEmEVvKCQpyzX1kq8gAVzGsPp9GqJVRWxb6T9y35PZmQehnLjELdKKmnhdxQjDuny4.png

Banner.png

1000061548.png


VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

✨💞আমার লেখা পোস্টটি সকলকে ভিজিট করার জন্য ধন্যবাদ💞✨

Sort:  
 2 years ago 

আমি নুডুলস খেতে খুব পছন্দ করি তবে শীতের সময়ে সবচেয়ে বেশি পছন্দ করি। বিভিন্ন ধরনের সবজি আর টমেটো দিয়ে নুডুলস খেতে খুব ভালো লাগে। আপনি খুব সুন্দর ভাবে নুডুলস এর রেসিপি তৈরি করেছেন। ধাপগুলো খুব সুন্দর ভাবে বর্ণনা করেছেন। বিকালের নাস্তায় নুডুলস পারফেক্ট রেসিপি। ধন্যবাদ মজাদার রেসিপি শেয়ার করার জন্য।

 2 years ago 

ঠিক বলেছেন আপু আপনি আসলে শীতের সময় আমার কাছে এই রেসিপি খেতে খুব বেশি ভালো লাগে।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

নুডুলস খেতে তো আমার ভীষণ ভালো লাগে আর বাচ্চারাও অনেক পছন্দ করে এই খাবারটি। আপনি খুবই মজাদার এবং সুস্বাদু ভাবে নুডুলস রান্না করেছেন। তবে একটি প্লেট রেখে পরিবেশন করলে বেশি ভালো লাগতো দেখতে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ এরকম লোভনীয় একটি রেসিপি আমাদের সাথে শেয়ার করার জন্য।

 2 years ago 

আপনি অনেক পছন্দ করেন জেনে বেশ ভালো লাগলো ধন্যবাদ মতামত শেয়ার করার জন্য।

 2 years ago 

নুডুলস আমাদের সকলেরই একটি প্রিয় খাবার।আর আমাদের দেশের মধ্যে অতিথি আপ্যায়ন এর জন্য বিশেষ করে নুডুলস ব্যবহার করা হয়। আপনি দেখছি আজকে খুবই সুন্দর করে নুডুলস রান্নার রেসিপি তৈরি করেছেন। আপনার তৈরি করা নুডুলস রেসিপি টি অসাধারণ হয়েছে। মসলা ব্যবহার করার জন্য অনেক বেশি ভালো লেগেছে।

 2 years ago 

ধন্যবাদ ভাই আপনার মূল্যবান গঠনমূলক মতামত শেয়ার করে উৎসাহ দেওয়ার জন্য।

 2 years ago 

নুডুলস রেসিপিটা আমি অনেক বেশি পছন্দ করি ভাই মাঝে মধ্যে নিজের রান্না করে খাই। নিয়ে আজকে ডিম দিয়ে নুডুলস রান্নার চমৎকার রেসিপি শেয়ার করেছেন দেখতে লোভনীয় লাগছে। অনেক সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে বিস্তারিতভাবে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।

 2 years ago 

আপনি মাঝেমধ্যে নিজে রান্না করে খান যেন বেশ ভালো লাগলো ভাই।

 2 years ago 

বেশি দারুণ রেসিপি তৈরি করেছে মামা। অনেক সুন্দর ভাবে নুডুলস রান্না করে আমাদের মাঝে শেয়ার করেছ দেখে ভালো লাগলো। আসলে সকলের প্রিয় একটি খাবার নুডুলস। তাই মাঝেমধ্যে যদি রান্না করা যায় বেশ ভালো লাগে। আশা করি নিজের হাতে তৈরি করেছ এবং অন্যকে খাওয়াইছো। পরবর্তীতে নতুন কোন রেসিপি- প্রত্যাশায় রইলাম।

 2 years ago 

ঠিক বলেছেন আপনি আসলে নুডুলস রেসিপি আমাদের সকলের প্রিয়।

 2 years ago 

প্রথমেই বলি আপনার গ্যাস ওভেনটা চমৎকার৷ নিজে রান্না না করলেও সময়ে যে করেছেন নিজের জন্য এইটেই অনেক। নিজের কাজ চালানোর মতো সব কিছুই অল্প পরিমান শিখে রাখা ভালো৷ এভাবেই অল্প অল্প করে শিখে যাবেন৷ পরেরবার নুডুলস রান্না করলে মশলায় সামান্য রসুন কুচি ট্যোমেটো কুচি ও জিরাগুড়া দেবেন। দেখবেন আরও সুস্বাদু হয়েছে৷ আর ডিমের ভাজি করেও দিতে পারেন।

 2 years ago 

ঠিক বলেছেন আপু নিজের কাজ চালানোর মতো অল্প কিছু হলেও শিখে রাখা ভালো।

 2 years ago 
 2 years ago 

যখন খিদে লাগে তখন শর্টকাট তৈরি করার জন্য নুডুলস হচ্ছে যথেষ্ট। যেহেতু আপনার আম্মু ছিল না বাইরে খাওয়া দাওয়া করলেন ছোট আম্মুর বাসায় সেই সুযোগে রাতে একটি রেসিপি তৈরি করে নিলেন। নুডুলস ভাজি খেতে খুবই ভালো লাগে আমার।

 2 years ago 

ঠিক বলেছেন আপু শর্টকাট রেসিপি নুডুলস। আসলে খেতেও আমার কাছে বেশ ভালো লাগে।

 2 years ago 

বেশি দারুন নুডুলস রান্না করে দেখিয়েছেন আপনি। আমাদের সকলের প্রিয় একটি খাবারের নাম নুডুলস। এটা প্রাই মাঝেমধ্যে তৈরি করা হয় এবং নিজেও বাবুকে খাওয়ানো হয়। যাইহোক আজকে আপনি আমাদের মাঝে নুডুলস রান্না করে দেখিয়েছেন দেখে খুব ভালো লাগলো।

 2 years ago 

ঠিক বলেছেন আপু আসলে বাচ্চা মানুষ নুডুলস রেসিপি খেতে সব থেকে বেশি পছন্দ করে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.094
BTC 62600.26
ETH 1750.35
USDT 1.00
SBD 0.39