সুস্বাদু জাপানি মাছ রান্নার রেসিপি (১০% প্রিয় লাজুক খ্যাঁক এর জন্য )।
আসসালামু আলাইকুম/আদাব আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটির বন্ধুগন আমি @kibreay001 বাংলাদেশ থেকে বলছি আজ (০৫-০৬-২০২২)
আসলামু আলাইকুম আমার স্ট্রিম বন্ধু গন আশা করি আপনারা অনেক ভালো আছেন । আপনাদের দোয়ায় আমিও অনেক ভালো আছি। আমি @kibreay001 আজকে আপনাদের মাঝে আমি সুস্বাদু জাপানি মাছ রান্নার রেসিপি শেয়ার করতে যাচ্ছি। আসলে জাপানি মাছ রান্না করার পরে গরম ভাত দিয়ে খেতে অনেক ভালো লাগে। তবে চলো নিচে ধাপে ধাপে শেয়ার করা যাক......
রেসিপি তৈরির উপাদান
| ক্রমিক নম্বর | উপাদান |
|---|---|
| ১ | জাপানি মাছ |
| ২ | ঝালের গুড়া |
| ৩ | হলুদের গুড়া |
| ৪ | তৈল |
| ৫ | লবণ |
ধাপ-১
প্রথমে আমি মাছগুলো কাটার পর একটি নির্দিষ্ট গামলার মধ্যে রেখে ছিলাম। তারপরে মাছ গুলো অনেক সুন্দর ভাবে পানি দিয়ে ধুয়ে নেওয়ার পরে মাছগুলোর গায়ে হলুদের গুড়া ও ঝালের গুড়া ও লবণ অনেক সুন্দরভাবে মাকিয়ে নিয়ে ছিলাম তারপর একটি ছবি তুলে আমি আপনাদের মাঝে শেয়ার করেছিলাম।
ধাপ-২
এবার আপনারা উপরের ছবির দিকে তাকালে অনেক সুন্দর ভাবে লক্ষ্য করতে পারবেন আমি মাছগুলো ভাজার জন্য একটি কড়ার মধ্যে দিয়ে দিয়েছি। তারপরে অনেক সুন্দর ভাবে মাছ গুলো ভাজার জন্য আমি চুলার মধ্যে জাল দেওয়া শুরু করলাম।
ধাপ-৩
এবার আপনারা দেখতে পাচ্ছেন মাছগুলো অনেক সুন্দরভাবে ভাজার পরে আমি একটি নির্দিষ্ট গামলার মধ্যে নামিয়েছে। তারপরে আমি গামলার ছবিসহ মাছ গুলো ছবি অনেক সুন্দর ভাবে আপনাদের মাঝে শেয়ার করেছি। আপনারা উপরের দিকে তাকালে অনেক সুন্দর ভাবে লক্ষ্য করতে পারবেন।
ধাপ-৪
এবার আপনারা দেখতে পাচ্ছেন তার কিছুক্ষণ পরে আমি অনেক সুন্দর ভাবে কড়ার মধ্যে অল্প কিছু পানি হলুদের গুড়া ও ঝালের গুড়া দিয়ে জ্বাল দেওয়া শুরু করলাম। আপনারা উপরের ছবির দিকে তাকালে লক্ষ্য করতে পারবেন।
ধাপ-৫
এবার আপনারা দেখতে পাচ্ছেন তার কিছুক্ষণ পরে পানি গুলো অনেক সুন্দর ভাবে ফুটে ওঠার পরে আমি অনেক সুন্দর ভাবে মাছগুলো কড়ার মধ্যে ঢেলে দিয়েছি। তারপর একটি ছবি তুলে আমি আপনাদের মাঝে শেয়ার করেছি।
ধাপ-৬
এবার আপনারা দেখতে পাচ্ছেন মাছগুলো যখন অনেক সুন্দর ভাবে কড়ার মধ্যে ফুটে উঠেছিল আমি অনেক সুন্দর ভাবে একটি ছবি তুলে আপনাদের মাঝে শেয়ার করেছি। আপনারা উপরের দিকে তাকানো অনেক সুন্দর ভাবে লক্ষ্য করতে পারবেন।
ধাপ-৭
এবার আপনারা দেখতে পাচ্ছেন অনেকক্ষণ চলার উপরে কড়া বসিয়া জ্বাল দেওয়ার কারণে মাছের ঝোল গুলো শুকিয়ে গিয়েছে। অল্প কিছুক্ষণের মধ্যে মাছগুলো কড়া থেকে নামিয়ে ফেলা হবে একটি নির্দিষ্ট গামলায়।
ধাপ-৮
এবার আপনারা দেখতে পাচ্ছেন আমি মাছগুলো রান্না করার পরে অনেক সুন্দর ভাবে কড়া থেকে একটি নির্দিষ্ট গামলায় নামিয়ে ফেলেছি তারপর একটি ছবি তুলে আমি আপনাদের মাঝে শেয়ার করেছি। আসলে মাছ রান্না করার পরে খাওয়ার সময় অনেক ভালো লেগেছিল আমার কাছে। আশা করি আপনাদের মতামত নিচে কমেন্ট এর মাধ্যমে প্রকাশ করবেন ধন্যবাদ সকলকে।
🙋আমার নিজের পরিচয়🙋
আমি কিবরিয়া ব্লগ। আমার পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন। আমি বর্তমান দশম শ্রেণীর ছাত্র। আমার মাতৃভাষা বাংলা। আমি বাংলা ভাষায় কথা বলতে এবং লিখতে অনেক ভালোবাসি।সংক্ষিপ্ত আকারে আমি আমার নিজের পরিচয় শেয়ার করলাম আপনাদের মাঝে। সবাই আমার জন্য দোয়া করবেন। আমার পক্ষ থেকে আপনাদের জন্য শুভকামনা রইল।
কত রকমের মাছের নাম শুনেছি কিন্তু জাপানি মাছের নাম এই প্রথম শুনলাম। এটা কি জাপান থেকে এনেছেন নাকি নামটাই এমন🤪 যাই হোক ভাল লাগল আপনার রেসিপি। ধন্যবাদ
ভাইয়া তাহলে হয়তো আপনাদের এলাকায় এই মাছ মিনার কার্প নামে পরিচিত।
এই মাছের কি আর অন্য কোন নাম আছে? কারণ আমি এখন পর্যন্ত জাপানি মাছ নামে কোন মাছের নাম শুনিনি। আপনার রেসিপিটি মোটামুটি ভালোই হয়েছে। কয়েকটি বানানে সমস্যা আছে অনুগ্রহপূর্বক সেগুলো সংশোধন করে নেবেন। রান্না শেষ হওয়ার পর চেষ্টা করবেন কোন একটি পাত্রে ঢেলে সুন্দর করে সাজিয়ে তারপর ছবি তুলতে। তাহলে আপনার রেসিপি পোষ্ট এর মান আরো ভালো হবে। ধন্যবাদ আপনাকে।
জি ভাইয়া এই মাসের আর একটি ভিন্ন নাম হচ্ছে মিনার কার্প মাছ। ধন্যবাদ ভাই আপনার মূল্যবান মতামত শেয়ার করার জন্য।
ভাইয়া এই মাছের নাম জানতে পারলে অনেক ভালো লাগতো।রেসিপির কালার ও তৈরি প্রক্রিয়া দেখে বোঝাই যাচ্ছে এটি খেতে অনেক সুস্বাদু হয়েছে।এত লোভনীয় একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ
অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান মতামত প্রদান করা যায়।
আমাদের অঞ্চলেও এই মাছের নাম জাপানি মাছ নামেই পরিচিত। এই মাছ খেতে খুবই সুস্বাদু হয়ে থাকে আপনি লোভনীয় ভাবে রেসিপিটি প্রস্তুত করেছেন বিশেষ করে ভাতা মাছগুলো দেখে লোভ সামলানো মুশকিল 😋😋
ঠিক বলেছেন ভাই আপনি এই মাছ খেতে খুবই সুস্বাদু।
আমি অনেক মাছের নাম শুনেছি কিন্তু আগে কখনো জাপানি মাছের নাম শুনিনি। এই জাপানি মাছের আর কোন নাম নেই তাহলে যদি একটু বলতেন চিনতে পারতাম। দেখে তো মনে হচ্ছে খুবই সুস্বাদু হয়েছে। যদি পারতাম আপনার কাছ থেকে নিয়ে খেয়ে নিতাম লোভ লেগে গেছে আমার। হয়তো আমরা এই মাছ দেখে এবং চীনে থাকবো কিন্তু আমরা অন্য নামে চিনে থাকি মনে হয়। এই মাছটি আর আপনারা জাপানি মাছ বলে মনে হয় বলে থাকেন তাই চিনতে একটু কষ্ট হচ্ছে। আমাদের মাঝে তুলে ধরার জন্য ধন্যবাদ। খুবই দারুণ একটি রেসিপি তৈরি করলেন আজকে। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।
এই মাছ আমাদের এলাকাই "জাপানি মাছ" নামেই পরিচিত এছাড়াও স্থান ভেদে এই মাছ জাপানি কই কার্ফ, কার্ফু, আমুর কার্ফ নামেও পরিচিত। এই মাছ আমার ভীষণ ভাল লাগে এর পেট ভর্তি ডিমের কারণে।
ঠিক বলেছেন আপনি এই মাছের পেটের ভিতরে ডিমের কারনে অনেক ভালো লাগে
এই মাছ আরেকটি নামে পরিচিত হয়েছে আপু মিনার কার্প মাছ।
জাপানি মাছ এই প্রথম নাম শুনলাম। জানি না এর আগে অন্য কোন নাম আসে কিনা।যাই হোক প্রতিটি ধাপ আপনি খুব সুন্দর করে দেখিয়েছেন। ভলো লাগলো।ধন্যবাদ আপনাকে।
আপু এই মাছের আরেকটি নাম রয়েছে মিনার কার্প মাছ
বেশ কয়েক বছর আগে আমি জাপানি মাছ খেয়েছিলাম। জাপানি মাছ খেতে মোটামুটি ভালোই লাগে। আজকে আপনার তৈরি জাপানি মাছের রেসিপি দেখে মনে হচ্ছে খেতে খুবই সুস্বাদু হয়েছে। এত সুন্দর ভাবে জাপানি মাছ রেসিপি তৈরি করে আমাদের মাঝে উপস্থাপন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
ঠিক বলেছেন এই মাছ খেতে খুবই সুস্বাদু লাগে।
জাপানি মাছ আমার কাছে খুবই ভালো লাগে একটু বেশি ঝাল দিয়ে রান্না করলে খেতে খুবই সুস্বাদু লাগে। আপনি খুবই সুন্দর একটি রেসিপি তৈরি করেছেন ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি রেসিপি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।
ঠিক বলেছেন আপনি একটু বেশি ঝাল দিয়ে মাছ রান্না করলে খেতে খুবই সুস্বাদু হবে।
আপনার মাছ রান্নার রেসিপি দেখেই বোঝা যাচ্ছে এটা খেতে খুবই মজার হবে। মাছ আমার কাছে খেতে খুব ভালো লাগে। তবে জাপানি মাছ বলতে আমি কোন মাছের নাম শুনিনি বা কখনো খাইনি। তবে এই মাছের হয়তো অন্য কোন নাম রয়েছে কারণ এই মাছ দেখে খুবই চেনা লাগছে অনেক ধন্যবাদ আপনাকে।
আসলে ভাইয়া মাছ রান্না খেতে সবার কাছে খুবই ভালো লাগে।
জাপানি মাছ নিয়ে ছোট বেলায় আমার দারুন একটা গল্প আছে।বলবো না।অনেক সুন্দর লাগছে রেসিপিটা তবে একা খাওয়া মোটেও ঠিক না ভাই
ধন্যবাদ আপনাকে।