পাওয়ার আপ প্রতিযোগিতার স্বপ্ন পূরণ করতে ব্যর্থ
আসসালামু আলাইকুম/আদাব আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটির বন্ধু গন আমি @kibreay001 বাংলাদেশ থেকে বলছি আজ (২১-১২-২০২৪)
আসসালামু আলাইকুম আমার স্টিম বন্ধু গন আশা করি আপনারা অনেক ভালো আছেন । আপনাদের দোয়ায় আমিও অনেক ভালো আছি। আমি @kibreay001 আমি আজকে আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি পাওয়ার আপ প্রতিযোগিতার স্বপ্ন পূরণ করতে ব্যর্থ। আমার বাংলা ব্লগ কমিউনিটির এডমিন @rex-sumon ভাইকে অসংখ্য ধন্যবাদ জানাই আমার পক্ষ থেকে। আমার বাংলা ব্লগ কমিউনিটিতে পাওয়ার আপ প্রতিযোগিতা সব সময় চালু রাখার জন্য। আজকে সকাল বেলা থেকেই বেশ ব্যস্ত সময় পার করছি। প্রথমেই সকালবেলায় বেশ কিছু সময় ঘুমিয়ে ছিলাম তখন দেখি হঠাৎ আমার আম্মু ডাকতেছে। ঘুম থেকে উঠে বাড়ির কাজের জন্য একটু বাইরে যেতে হয়। বাইরে থেকে বাড়িতে এসে বেশ কিছু সময় বসে কমেন্ট করছিলাম। তারপরে ভাবলাম এখনো মাছের পুকুরে খাবার দেওয়া হয়নি তাই মাছের পুকুরে খাবার দেওয়ার জন্য রওনা দিয়েছিলাম। মাছের পুকুরে খাবার দেওয়া শেষ করে বাড়িতে এসে নাস্তা খেয়ে নিয়েছিলাম। নাস্তা খাওয়া শেষ করে দেখি এখন কোন কাজ নেই তাই ভাবলাম আপনাদের মাঝে এখনই একটা পোস্ট শেয়ার করিনি। তবে চলুন আজকের পোস্ট আপনাদের মাঝে শেয়ার করা যাক...........
অল্পের জন্য পাওয়ার আপ প্রতিযোগিতায় স্বপ্ন পূরণ করতে ব্যর্থ হয়েছি সত্যি এটা আমার কাছে বেশ খারাপ লেগেছে। তবে আমি যদি প্রথম থেকে যে চিন্তাভাবনাগুলো করেছিলাম সেগুলো ঠিকঠাকভাবে পূরণ করতে পারতাম তাহলে হয়তো আমি আমার স্বপ্নের লক্ষ্যে পৌঁছাতে পারতাম। টার্গেট ডিসেম্বর সিজন ৪ পাওয়ার আপ বৃদ্ধি শেষ হওয়ার আগে আমার লক্ষ্য ছিল ১০০০০ স্টিম পাওয়ার আপ বৃদ্ধি করা। কিন্তু আমি খুব কাছাকাছি লোককে পৌঁছাতে পেরেছি এখন আমার বর্তমান স্টিম পাওয়ার ৯১৮৪ । আসলে এই বছরে আমি প্রায় ৫ হাজার স্টিম পাওয়ার বৃদ্ধি করেছি এটা আমার জন্য সত্যি বেশ বড় একটা অর্জন ছিল। আসলে আমি স্টিল তুলে খায় না বললেই চলে। যদি বিপদে না পড়ি এবং কোন কিছু প্রয়োজন ছাড়া তোলা হয় না। আমি চেষ্টা করি আমার নিজের ভবিষ্যতের জন্য সব স্টিম পাওয়ার গুলো জমিয়ে রাখা। আগে থেকেই নিজের ভবিষ্যতের চিন্তা মাথায় রেখে আমি বেশ কিছু পরিকল্পনা গ্রহণ করেছিলাম। আসলে সেগুলো আমি ঠিকঠাক মতোই পালন করে সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করছি।
পাওয়ার আপ প্রতিযোগিতায় স্বপ্ন পূরণ করতে ব্যর্থ হয়েছি তবে এটা আমার কাছে খুব বেশি খারাপ লাগেনি। কারণ আজ থেকে প্রায় চার পাঁচ মাস আগে আমাদের গ্রামের একজন অসহায় মানুষ ছিল তিনি একটা গাড়ি এক্সিডেন্ট করেছিল সেই সময় গ্রামের অনেকেই অনেক ভাবে তাকে সহযোগিতা করার চেষ্টা করেছিলাম। তবে আমি নিজেই গোপনীয়তা বজায় রেখে তাকে প্রায় ৫০০০ টাকা দিয়ে সহযোগিতা করেছিলাম। এই টাকাটা ছিল সম্পূর্ণ আমার স্টিম বিক্রয় করা টাকা। সত্যি এই জায়গাটা থেকে আমার কাছে বেশ ভালো লাগা কাজ করছিল। তবে সেদিন যদি আমি স্টিম গুলো বিক্রি না করতাম হয়তো আজকে আমি আমার স্বপ্নের দ্বাড়প্রান্ত পৌঁছে যেতে পারতাম। তবে আমি মনে করি আমার কাজের ধারাবাহিকতা যদি আমি ধরে রাখতে পারি তাহলে হয়তো অল্প কিছুদিনের মধ্যে আমি ১০০০০ স্টিম পাওয়ার পূর্ণ করতে পারবো। আমার জীবনে লক্ষ্য আছে আমি যতটা ব্যস্ততার মধ্যেই থাকি না কেন ব্লগিং এর সাথে সব সময় লেগে থাকব এটা হচ্ছে আমার প্রত্যাশা এবং স্বপ্ন।
ইতিমধ্যেই টার্গেট ডিসেম্বর সিজন ৪ শেষ হয়েছে আমাদের সম্মানিত এডমিন সুমন ভাই বেশ কিছুদিন আগেই ঘোষণা করেছে। তবে আমি টার্গেট ডিসেম্বর সিজন ৫ সামনে রেখে আবারো নির্ধারিত একটা লক্ষ্য নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে চাই। পরবর্তী বছরে যদি এসবিডি সম্পূর্ণরূপে চালু থাকে তাহলে আমার লক্ষ্য থাকবে ২৫০০০ স্টিম পাওয়ার বৃদ্ধি করা। যদি এসবিডি সম্পূর্ণরূপে চালু না থাকে তবে আমার লক্ষ্য থাকবে ১৫০০০ স্টিম পাওয়ার বৃদ্ধি করা। তবে আমি আশা করি সামনের বছর আমাদের সকলের জন্য দারুন একটা সময় অপেক্ষা করতেছে আমরা সকলেই স্টিমিটে ব্লগিং করে ভালো কিছু আশা করছি। আমি চাই আমরা সব সময় নিজেদের জায়গা থেকে কাজের ধারাবাহিকতা বজায় রেখে সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য আশা করি এখান থেকে আমরা ভালো কিছু একদিন অর্জন করতে পারব এটা আমার বিশ্বাস। আজকের মত পোস্ট লেখা এখানে শেষ করছি। সকলের মতামত নিচে কমেন্ট বক্সের মাধ্যমে জানাবেন। সকলের জন্য আমার পক্ষ থেকে শুভকামনা রইল।
আমি মোঃ কিবরিয়া হোসেন। আমি বাংলাদেশ খুলনা বিভাগে মেহেরপুর জেলার গাংনী থানা কামারখালী গ্রামে বসবাস করি। আমার পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন। আমার মাতৃভাষা বাংলা। আমি বাংলা ভাষায় কথা বলতে এবং লিখতে অনেক ভালোবাসি। সব থেকে আমি বেশি পছন্দ করি ফটোগ্রাফি ক্যামেরাবন্দি করতে। আমি বেশিরভাগ সময় বিভিন্ন জায়গা ঘোরাঘুরি করে থাকি। কয়েকটি শখের মধ্যে আমার প্রধান শখ হচ্ছে বিভিন্ন জায়গা ভ্রমণ করা এবং ফটোগ্রাফি ধারণ করা। আমি স্টিমিট প্ল্যাটফর্মে যাত্রা শুরু করেছি ২০২২ সালের জানুয়ারি মাসের ০১ তারিখে । স্টিমিট প্ল্যাটফর্মকে আঁকড়ে ধরে ভবিষ্যতে আরো অনেক দূরে এগিয়ে যেতে চাই এটাই আমার লক্ষ্য। সংক্ষিপ্ত আকারে আমি আমার নিজের পরিচয় শেয়ার করলাম আপনাদের মাঝে। সবাই আমার জন্য দোয়া করবেন। আমার পক্ষ থেকে আপনাদের জন্য শুভকামনা রইল।
(১০% প্রিয় লাজুক খ্যাঁক এর জন্য )
VOTE @bangla.witness as witness
OR
https://x.com/kibreay001/status/1870304414365618567?t=b4--B6t9wDRgrDKjQcqUDg&s=19
Upvoted! Thank you for supporting witness @jswit.
এটা কোন বিষয় নয়। হেরে যাওয়া মানে প্রস্থান নয়। আশা করি আগামীতে আপনি ঠিকই আপনার লক্ষ্যে পৌঁছে যেতে পারবেন। খুব সুন্দর করে কথা গুলো শেয়ার করেছন। ধন্যবাদ আপনাকে।
চেষ্টা করব আপু পরবর্তীতে আবারো আমার লক্ষ্যে পৌঁছানোর জন্য।
ভাইয়া সমস্যা নেই । আগামীতে অবশ্যই আপনি আপনার লক্ষ্যে পৌঁছাতে পারবেন। আসলে সত্যি বলতে পাওয়ার আপ এখন আমাদের কাছে নেশা হিসাবে ধরা দিযেছে। আপনি বেশ সুন্দর করে নিজের অনুভূতিগুলো আমাদের মাঝে শেয়ার করেছেন। শুভ কামনা রইল আপনার জন্য।
ঠিক বলেছেন আপু আসলে আমাদের কাছে নেশার মত হয়ে গেছে পাওয়ার আপ। তবে লক্ষ্য পূরণ করতে পারলে একটু ভালো লাগতো।
আমিও আমার স্বপ্ন এই সিজনে পূরণ করতে পারিনি।আপনার ও তাই হয়েছে।তবে মন খারাপ করার কিছু নেই।লক্ষ্য সুনির্দিষ্ট করে নিলে আবার সম্ভব করতে পারবেন বলে আশাকরি।অনেক অভিনন্দন রইলো আপনার জন্য।
ধন্যবাদ আপু আপনার গঠনমূলক মূল্যবান মতামত শেয়ার করার জন্য।
ব্যর্থ হয়েছেন তাতে কি হয়েছে যতদূর এগিয়েছেন সেটাই অনেক বড় কিছু। আসলে এই বছরে এসবিডি ছিল না যার কারণে অনেকেই টার্গেট পূরণ করতে ব্যর্থ হয়েছে। এসবিডি দিলে টার্গেট পূরণ করাটা অনেক সহজ হয়ে যায়।
ঠিক বলেছেন এসবিডি দিলে হয়তো খুব সহজেই টার্গেট পূরণ করে ফেলতাম।
আপনি যদি তখন স্টিম বিক্রি করে সহযোগিতা না করতেন, তাহলে হয়তোবা এই সিজনে আপনি ডাবল ডলফিন অর্জন করতে সক্ষম হতেন। তবে সহযোগিতা করাটা দরকার ছিলো। এতে করে সেই লোকের অনেক উপকার হয়েছে। যাইহোক আশা করি আপনি খুব শীঘ্রই ডাবল ডলফিন অর্জন করতে সক্ষম হবেন। আপনার জন্য শুভকামনা রইলো ভাই।
আসলে স্বপ্ন পূরণ করাটা মূল বিষয় না। আমি তাকে সহযোগিতা করতে পেরেছিলাম এটাই আমার কাছে সব থেকে ভালো লাগার একটা বিষয় ছিল।