জেনারেল রাইটিং // ভাইয়ের বিয়েতে খাওয়া-দাওয়া কিছু মুহূর্ত
আসসালামু আলাইকুম/আদাব আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটির বন্ধু গন আমি @kibreay001 বাংলাদেশ থেকে বলছি আজ (২৭-১১-২০২৪)
আসসালামু আলাইকুম আমার স্টিম বন্ধু গন আশা করি আপনারা অনেক ভালো আছেন । আপনাদের দোয়ায় আমিও অনেক ভালো আছি। আমি @kibreay001 আমি আজকে আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি জেনারেল রাইটিং // ভাইয়ের বিয়েতে খাওয়া-দাওয়া কিছু মুহূর্ত । আজকে সকাল বেলা থেকেই বেশ ব্যস্ত সময় পার করছি। সকাল বেলায় ঘুম থেকে উঠে বেশ কিছু সময় প্রমোশনের কাজ নিয়ে ব্যস্ত ছিলাম। তারপরে হাতমুখ ধুয়ে সকালবেলায় নাস্তা খেয়েছিলাম। তারপরে বাড়ি থেকে বের হয়ে মাছের খাবার দেওয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। মাছের খাবার দেওয়া শেষ করে বাড়িতে এসেছিলাম তারপরে আবারো মাঠে গিয়েছিলাম জন হয়েছে খাবার দেওয়ার জন্য। মাঠে খাবার দেওয়া শেষ করে বাড়িতে এসে বেশ কিছু সময় বসে ছিলাম বাড়ির ছেলেদের সাথে আড্ডা দিয়েছিলাম। তারপরে ভাবলাম আজকে এখনো পোস্ট শেয়ার করা হয়নি। তাই ভাবলাম গোসল শেষ করার আগেই পোস্ট শেয়ার করি। গোসল শেষ করে খাওয়া-দাওয়া শেষ করে আবারো একটু কাজে বসতে হবে তাই চলে আসলাম আপনাদের মাঝে সকাল সকাল পোস্ট শেয়ার করার জন্য। তবে চলুন আজকের পোস্ট শেয়ার করার যাক........
আমি ইতিমধ্যে আপনাদের মাঝে আমার খালাতো ভাইয়ের বিয়ে সম্পর্কে দুইটি পোস্ট শেয়ার করেছি। আসলে আমার খালাতো ভাইয়ের বিয়েতে তেমন বড় পরিসরে অনুষ্ঠান করা হয়েছিল না খুবই ছোট পরিসরে অনুষ্ঠান করা হয়েছিল। আসলে বিয়েতে প্রত্যেকটা মানুষ খুবই টেনশন এর মধ্যে সময় পার করে এটাই স্বাভাবিক। আমাকে আমার ভাই নিতে এসেছিল বিয়ের দুই দিন আগে আমি গিয়েছিলাম এবং আমার ভাইয়ের দুইজন বন্ধু এসেছিল আমরা সকলে মিলে একদিন আগে থেকেই বেশ আড্ডা দিয়েছিলাম। আসলে বিয়ের সমস্ত দায়িত্ব আমার কাঁধের উপরেই ছিল। বাসর ঘর সাজানো থেকে শুরু করে যাবতীয় দায়িত্ব সবকিছুই আমি পালন করেছিলাম। আসলে যেকোনো দায়িত্ব পালন করা সত্যি খুবই কঠিন কাজ কিন্তু যদি দায়িত্বটা ঠিকঠাক মত হয়ে যায় নিজের কাছেও বেশ ভালো লাগে। আমি আমার জায়গা থেকে সব সময় চেষ্টা করি দায়িত্ব ঠিকঠাক মতো পালন করার জন্য। বিয়ের দিন সকাল বেলায় আমি এবং আমার ভাইয়ের বন্ধু দুজন মিলে গাড়ি সাজানোর জন্য বাজারে গিয়েছিলাম দুজন গাড়ি সাজানো শেষ করে বাড়িতে গাড়ি নিয়ে চলে এসেছিলাম। আপনারা উপরে ছবির দিকে লক্ষ্য করলে দেখতে পারবেন।
বাড়িতে এসে আমি এবং আমার ভাইয়ের বন্ধু দুজন মিলে তাড়াহুড়ো করে গোসল করে নিয়েছিলাম।আসলে গাড়ি সাজিয়ে বাড়িতে নিয়ে আসতে আমাদের অনেক সময় লেট হয়ে গিয়েছিল।। আসলে বিয়ের দিন ছিল শুক্রবার তাই সেখানে গিয়ে আমাদের জুম্মার নামাজ আদায় করার কথা ছিল। সে অনুপাতে আমরা বাড়ি থেকে বের হয়েছিলাম বারোটার দিকে। বিয়ে বাড়িতে গিয়ে পৌঁছতে আমাদের প্রায় ৪০ মিনিট সময় লেগেছিল। আমরা গোসল শেষ করে যখন সবাই রেডি হয়ে মাইক্রো গাড়িতে ওঠার জন্য বাইরে বের হয়ে এসেছিলাম তখন আমার ভাই এবং ভাইয়ের বন্ধু এক জায়গায় দাঁড়িয়ে ছিল আমি চমৎকারভাবে দুটি ছবি আমার মোবাইলের ক্যামেরা বন্দি করে রেখেছিলাম। আসলে আমরা তাদেরকে মাইক্রো গাড়িতে তুলে দিয়ে আমরা তিনজন একটি বাইকে গিয়েছিলাম। আসলে যেকোনো জায়গায় বাইকে ভ্রমণ করতে আমার কাছে সব থেকে বেশি ভালো লাগে তাই সব সময় আমার পছন্দের তালিকায় বাইক থাকে। আসলে ছবি উঠার সময় আমার ভাই সেখানে বেশ লজ্জাবোধ করছিল অনেক মানুষের মধ্যে তাও ছবি তুলেছিলাম আমরা।
আপনারা উপরে ছবির দিকে লক্ষ্য করলে দেখতে পারবেন আমার সেখানে গিয়ে পৌঁছানোর পরে হালকা নাস্তা খেয়েছিলাম। তারপরে আমি বেশ কয়েকটি ছবি তুলে রেখেছিলাম বর আসনে আমি এবং আমার ভাই এবং ভাইয়ের দুইজন বন্ধু আমরা চারজন বসে ছিলাম। সেখানে বেশ আনন্দের সাথে আমরা সময় অতিবাহিত করেছিলাম। নাস্তা খাওয়া শেষ করে আমরা সকলে মিলে জুম্মার নামাজ আদায় করার জন্য মসজিদের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। নামাজ শেষ করে মসজিদে বিবাহ অনুষ্ঠান সম্পন্ন হয়েছিল। বিবাহ অনুষ্ঠান শেষ হওয়ার পরে আমরা আবারও খাওয়া-দাওয়ার জন্য এসে বসে পড়েছিলাম। সেখানে বেশ কিছু সময় নিয়ে আমরা সকলে খাওয়া দাওয়া করেছিলাম। খাওয়া-দাওয়া শেষে ভাইয়ের শালিরা আমাদের হাত ধোয়ানোর জন্য এসেছিল সত্যি তখন বেশ মজা করেছিলাম। এভাবেই ভাইয়ের বিয়েতে আনন্দ উপভোগ করেছিলাম সকলে মিলে। আশা করি আজকের লেখা পোস্ট আপনাদের সকলের কাছে ভালো লাগবে। সকলের মতামত নিচে কমেন্ট বক্সের মাধ্যমে জানাবেন। সকলের জন্য আমার পক্ষ থেকে শুভকামনা রইল।
আমি মোঃ কিবরিয়া হোসেন। আমি বাংলাদেশ খুলনা বিভাগে মেহেরপুর জেলার গাংনী থানা কামারখালী গ্রামে বসবাস করি। আমার পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন। আমার মাতৃভাষা বাংলা। আমি বাংলা ভাষায় কথা বলতে এবং লিখতে অনেক ভালোবাসি। সব থেকে আমি বেশি পছন্দ করি ফটোগ্রাফি ক্যামেরাবন্দি করতে। আমি বেশিরভাগ সময় বিভিন্ন জায়গা ঘোরাঘুরি করে থাকি। কয়েকটি শখের মধ্যে আমার প্রধান শখ হচ্ছে বিভিন্ন জায়গা ভ্রমণ করা এবং ফটোগ্রাফি ধারণ করা। আমি স্টিমিট প্ল্যাটফর্মে যাত্রা শুরু করেছি ২০২২ সালের জানুয়ারি মাসের ০১ তারিখে । স্টিমিট প্ল্যাটফর্মকে আঁকড়ে ধরে ভবিষ্যতে আরো অনেক দূরে এগিয়ে যেতে চাই এটাই আমার লক্ষ্য। সংক্ষিপ্ত আকারে আমি আমার নিজের পরিচয় শেয়ার করলাম আপনাদের মাঝে। সবাই আমার জন্য দোয়া করবেন। আমার পক্ষ থেকে আপনাদের জন্য শুভকামনা রইল।
(১০% প্রিয় লাজুক খ্যাঁক এর জন্য )
VOTE @bangla.witness as witness
OR
x-promotion
Upvoted! Thank you for supporting witness @jswit.
বিয়ে বাড়িতে দাওয়াত খেতে গেলে আসলে অনেক মজা করে খাওয়া যায়। যদি বরপক্ষে যাওয়া যায় তাহলে খাবারের পরিবারটা আরো বেশি হয়ে যায়। আপনারা বিয়ে বাড়িতে অনেক মজা করেছেন এটা দেখে ভালো লাগলো।
ঠিক বলেছেন বিয়ে বাড়ির দাওয়াত সত্যি বেশ মজা।
গাড়ি সাজানোটা একেবারে সিম্পল হলেও, দেখতে খারাপ লাগছে না। আপনার খালাতো ভাইয়ের বিয়েতে বেশ মজা করেছেন তাহলে। হাত ধোয়া নিয়ে বিয়ে বাড়িতে কিন্তু দারুণ মজা হয়। ফটোগ্রাফি গুলো দেখে খুব ভালো লাগলো। যাইহোক পোস্টটি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।
চেষ্টা করেছিলাম সিম্পল এর মধ্যে গাড়ি সাজানোর কাজটা শেষ করতে।
বিয়ে মানে আনন্দ, খুশি। আসলেই বিয়ে বাড়ীতে দাওয়াত খেতে গেলে অনেক মজা করে খাওয়া যায়। আপনি দেখছি আপনার খালাতো ভাইয়ের বিয়েতে বেশ মজা করেছেন এটা দেখে বেশ ভালো লাগলো। আপনার করা প্রতিটি ফটোগ্ৰাফি কিন্তু আমার খুব ভালো লেগেছে।আপনার খালাতো ভাইয়ের জন্য দোয়া এবং শুভ কামনা রইল।
ধন্যবাদ ভাই এত সুন্দর ভাবে আপনার মূল্যবান গঠনমূলক মতামত শেয়ার করার জন্য।