দেশ ছাড়ার আগে শপিং করার অনুভূতি

in আমার বাংলা ব্লগ2 years ago

হ্যালো.......!!
আসসালামু আলাইকুম/আদাব আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটির বন্ধু গন আমি @kibreay001 বাংলাদেশ থেকে বলছি আজ (০৭-০১-২০২৫)

IMG_20250107_141101.jpg

আসসালামু আলাইকুম আমার স্টিম বন্ধু গন আশা করি আপনারা অনেক ভালো আছেন । আপনাদের দোয়ায় আমিও অনেক ভালো আছি। আমি @kibreay001 আমি আজকে আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি দেশ ছাড়ার আগে শপিং করার অনুভূতি। প্রত্যেকদিনের ন্যায় আজকে আপনাদের মাঝে চলে আসলাম পোস্ট লেখার জন্য। তবে কয়েকদিন খুবই ব্যস্ততার মধ্যেই দিন পার করতে হচ্ছে। হঠাৎ করে বিদেশ যাওয়ার জন্য খুবই তাড়াহুড়া বেধে গেছে এই কারণে আপনাদের মাঝে খুব বেশি সময় যুক্ত থাকতে পারছি না। তাই চেষ্টা করছি প্রতিদিনের নিজের কাজের ধারাবাহিকতা বজায় রেখে আপনাদের সাথে কিছু সময় অতিবাহিত করার জন্য। আসলে আমি নিজেও কল্পনা করেছিলাম না এত তাড়াতাড়ি বিদেশ যাওয়ার জন্য ডেট চলে আসবে। তবে সেখানে মামা আছে এই কারণে মামা সবকিছু খুবই তাড়াতাড়ি ম্যানেজ করে ফেলেছে তাই খুবই তাড়াতাড়ি সবকিছু কমপ্লিট হয়ে গিয়েছে। তবে আমি আমার সর্বোচ্চ টুকু দিয়ে চেষ্টা করব আপনাদের সাথে প্রতিনিয়ত আমার নিজের কাজের ধারাবাহিকতা বজায় রেখে কাজ করার জন্য। তবে চলুন আজকের লেখা পোস্ট আপনাদের মাঝে শেয়ার করা যাক.........

IMG_20250107_141117.jpg

কয়েকদিন আগে মামা আমাকে ফোন দিয়ে বলে তোমার বিদেশ যাওয়ার জন্য সবকিছু কমপ্লিট হয়ে গেছে শুধুমাত্র টিকিট কাটতে হবে কিন্তু তুমি কি প্রস্তুত। আমি তখন মামাকে কি বলব সত্যি নিজেই বুঝে উঠতে পারছিলাম না। তারপরে আমি আমার মা এবং আব্বার কাছ থেকে কিছু জানতে চাইলাম তারা বলল মামা যেতে নিয়ে যেতে চাই সেদিনকে চলে যেতে। তারপরে আমি মামাকে ফোন দিয়ে মা এবং আব্বার সাথে কথা বলার জন্য বেশ কিছু সময় কথা বলেছিল। তারপরে মামা আমাকে একটা সম্ভাব্য ডেট দিয়েছিল ৮ তারিখে হয়তো বাংলাদেশ থেকে ফ্লাইট হতে পারে। কিন্তু মামা পরবর্তীতে জানিয়ে দেয় প্লেনের টিকিট পাওয়া যায়নি। তাই হয়তো সম্ভবত আরো কয়েকদিন লেট হতে পারে। তাই মামা আমাকে বলেছিল তুমি কিছু কেনাকাটা করে রাখো তাই কয়েকদিন আগে কিছু কেনাকাটা করার জন্য গিয়েছিলাম আমি বাজারে। সেখান থেকে আমি যখন কিছু কেনাকাটা করেছিলাম সেই মুহূর্তে বেশ কিছু ছবি আমি আমার মোবাইলের ক্যামেরা বন্দি করে রেখেছিলাম আপনাদের মাঝে শেয়ার করেছি।

IMG_20250107_141047.jpg

গাংনী বাজারের মধ্যে আমার সবথেকে পরিচিত দোকান থেকে আমি বাইরের দেশে যাওয়ার আগে কিছু কেনাকাটা করেছিলাম। আসলে নাহিদ ভাইয়ের সাথে আমার অনেক ছোটবেলা থেকেই সম্পর্ক এবং আমি ছোটবেলা থেকেই সেই দোকান থেকে দেশ কিছু জিনিস কেনাকাটা করি। কেনাকাটা করতে যাওয়ার আগের দিন আমি নাহিদ ভাইকে ফোন দিয়েছিলাম এবং জিজ্ঞেস করেছিলাম সবকিছু পাওয়া যাবে কিনা ভাই বলেছিল তুমি আসো তারপরে দেখো পছন্দ হয় কিনা তারপরে তুমি নিবা। পরের দিন সকাল বেলায় আমি এবং আমার তিনজন বন্ধু চলে গিয়েছিলাম কিছু কেনাকাটা করার জন্য। আমার সাথে একজন আমার খালাতো ভাই ছিল। আমরা তিনজন সকলে মিলে সেখান থেকে বেশ কিছু জিনিস পছন্দ করেছিলাম এবং কিছু কেনাকাটা করেছিলাম। আসলে এর আগে কখনো আমি বাইরের দেশে যাইনি এবারই প্রথম। তবে আমার মামা এবং আমার ফ্যামিলির বেশ কিছু সদস্য বাইরের দেশে সেটেল হয়ে থাকে তারাই মূলত আমাকে নিয়ে যাচ্ছে। আসলে আমার যাওয়ার কোন ইচ্ছা ছিল না তবে আমার মা বাবার সব থেকে বড় ইচ্ছা ছিল যে আমি ছোটবেলা থেকে বাইরে দেশে থাকবে। তাই বাবা-মার ইচ্ছা অনুযায়ী বাইরের দেশে যাচ্ছি।

IMG_20250107_141131.jpg

IMG_20250107_141017.jpg

দোকান থেকে আমার জন্য বেশ কিছু পোশাক দেখার পরে আমি দুইটা প্যান্ট দুইটা টাউজার দুইটা গেঞ্জি এবং দুইটা শার্ট সবকিছু দুইটা দুইটা করে নিয়েছিলাম। এবং আরো অনেক কিছু জিনিস আমি অনেকের থেকে গিফট পেয়েছি আসলে অনেকগুলো জিনিস হয়ে গিয়েছে আসলে এতগুলো জিনিস নিয়ে যেতে পারবো কিনা এটাই হচ্ছে আমার সবথেকে বড় চিন্তা এখন। মামা আমাকে বলেছে আমাকে যেই টিকিট দেওয়া হবে সেই টিকিট আমি মোট ৩৫ কেজি জিনিস নিয়ে যেতে পারবো। বাড়ি থেকে কিছু খাবার নিয়ে যেতে হবে মামার জন্য এবং বাইরের দেশে থাকা আত্মীয়-স্বজনের জন্য। তাই সব মিলিয়ে বেশ ব্যস্ততার মধ্যেই সময় পার করতে হচ্ছে। বাড়িতে অনেক আত্মীয়-স্বজন এসেছে এর মাঝে আপনাদের সাথে যুক্ত হওয়া সত্যিই আমার পক্ষে খুবই কষ্টকর হয়ে গেছে তাও চেষ্টা করছি অতি ব্যস্ততার মাঝেও আপনাদের সাথে কিছু সময় অতিবাহিত করার জন্য। সকলে আমার জন্য দোয়া করবেন আমি যেন বাইরের দেশে গিয়েও আপনাদের সাথে সব সময় ব্লগিং প্ল্যাটফর্ম এর সাথে যুক্ত থাকতে পারি। আশা করি আজকের লেখা পোস্ট আপনাদের সকলের কাছে ভালো লাগবে।সকলের মতামত নিচে কমেন্ট বক্সের মাধ্যমে জানাবেন সকলের জন্য আমার পক্ষ থেকে শুভকামনা রইল।

✨💞আমার নিজের পরিচয়💞✨

IMG_20240213_153009.jpg

আমি মোঃ কিবরিয়া হোসেন। আমি বাংলাদেশ খুলনা বিভাগে মেহেরপুর জেলার গাংনী থানা কামারখালী গ্রামে বসবাস করি। আমার পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন। আমার মাতৃভাষা বাংলা। আমি বাংলা ভাষায় কথা বলতে এবং লিখতে অনেক ভালোবাসি। সব থেকে আমি বেশি পছন্দ করি ফটোগ্রাফি ক্যামেরাবন্দি করতে। আমি বেশিরভাগ সময় বিভিন্ন জায়গা ঘোরাঘুরি করে থাকি। কয়েকটি শখের মধ্যে আমার প্রধান শখ হচ্ছে বিভিন্ন জায়গা ভ্রমণ করা এবং ফটোগ্রাফি ধারণ করা। আমি স্টিমিট প্ল্যাটফর্মে যাত্রা শুরু করেছি ২০২২ সালের জানুয়ারি মাসের ০১ তারিখে । স্টিমিট প্ল্যাটফর্মকে আঁকড়ে ধরে ভবিষ্যতে আরো অনেক দূরে এগিয়ে যেতে চাই এটাই আমার লক্ষ্য। সংক্ষিপ্ত আকারে আমি আমার নিজের পরিচয় শেয়ার করলাম আপনাদের মাঝে। সবাই আমার জন্য দোয়া করবেন। আমার পক্ষ থেকে আপনাদের জন্য শুভকামনা রইল।

(১০% প্রিয় লাজুক খ্যাঁক এর জন্য )

banner-abb3.png

Logo.png

7258xSVeJbKkzXhyseBP4PYz11eBDT8sW2oR1a4vfVFS6JTrGU8e1FPUaNdHG5vjXyg2xthV78bDEmEVvKCQpyzX1kq8gAVzGsPp9GqJVRWxb6T9y35PZmQehnLjELdKKmnhdxQjDuny4.png

Banner.png

1000061548.png


VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

✨💞আমার লেখা পোস্টটি সকলকে ভিজিট করার জন্য ধন্যবাদ💞✨

Sort:  
 2 years ago 

বিদেশে যাওয়ার আগে বেশ কিছু কেনাকাটা করেছেন দেখছি। আপনার মামা থাকার কারণে খুব তাড়াতাড়ি যাওয়ার ব্যবস্থা করে ফেলেছে। আশা করছি আপনি শত ব্যস্ততার মাঝেও নিজের ধারাবাহিকতা বজায় রেখে আমাদের সাথে যুক্ত থাকবেন। ৮ তারিখ তো চলে এলো। খুব তাড়াতাড়ি বিদেশে চলে যাবেন। আপনি ভালোভাবে বিদেশে পৌঁছান এই কামনা করি।

 2 years ago 

আসলে আমি শুধুমাত্র মুখে বলেছি আমি বিদেশ যাব বাদবাকি আর কিছুই করা লাগে না আমাকে সবকিছু তারাই রেডি করছে।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

আপনি ভালো মতো বিদেশে গিয়ে পৌছান এটাই কামনা করি। আসলে ভাইয়া চেষ্টা আর ধৈর্য থাকলে জীবনে সব কিছু করাই সম্ভব। আর যেখানেই যান না কেন সেখানে সব কিছু কমপ্লিট করে আমাদের মাঝে সময় দিবেন এটাই কামনা করি। বেশ ভালোই কেনাকাটা করেছেন। ধন্যবাদ আপনাকে পোস্টটি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

ধন্যবাদ আপু আপনার মতামত শেয়ার করে আমাকে উৎসাহ দেওয়ার জন্য।

 2 years ago 

দেশ ছাড়ার আগে শপিং করার অনুভূতি অন্যান্য দিনের ছাড়া নিশ্চয়ই অন্যরকম। কাছের মানুষ থাকাই খুব দ্রুত যাওয়ার ডেট ফাইনাল হয়ে গেল। আশা করছি সেখানে গিয়েও আমাদের সাথে সম্পূর্ণভাবে যুক্ত হতে পারবেন। আপনার জন্য অনেক অনেক দোয়া ও শুভকামনা রইল।

 2 years ago 

ঠিক শপিং করার অনুভূতিটা ছিল অন্যরকম।

 2 years ago 

বিদেশ যাওয়ার আগে সবাই কমবেশি শপিং করে থাকে নিজের জন্য। আপনি বিদেশ যাওয়ার আগে শপিং করেছেন,জেনে খুব ভালো লাগলো। আপনার বিদেশ যাত্রা শুভ হোক,সেই কামনা করছি। পোস্টটি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

অসংখ্য ধন্যবাদ ভাই মতামত দেওয়ার জন্য।

 2 years ago 

ভাইয়া আপনি দেশের বাহিরে যাওয়ার সিদ্ধান্ত নিয়ে ভালোই করেছেন। আশা করছি ভালো কিছুই পাবেন। যাওয়ার আগে ব্যস্ততা সত্যি অনেক বেশি মনে হচ্ছে। আসলে কোথাও যেতে গেলে অনেক কিছুই গুছিয়ে নিয়ে যেতে হয়। অনেক অনেক শুভকামনা রইলো আপনার জন্য।

 2 years ago 

চেষ্টা করছি নিজের প্রয়োজনীয় জিনিসগুলো গুছিয়ে নেওয়ার জন্য।

 2 years ago 

ফাইনালি আপনার তাহলে দেশ ছাড়ার সময় চলেই আসলো। আপনার জন্য শুভেচ্ছা শুভকামনা দোয়া সবগুলোই রইল ভাই। ইনশাআল্লাহ সবকিছু ঠিক থাকলে আমিও এই বছরের মধ্যেই দেশ ছাড়বো। দেশ ছাড়ার আগের কেনাকাটা করার অনুভূতি খুবই সুন্দর করে উপস্থাপন করেছেন। বেশ ভালো লাগলো। আপনার ভবিষ্যৎ জীবনের জন্য শুভকামনা রইল।

 2 years ago 

আর মাত্র কয়েকদিন বাকি মনে হচ্ছে সময় গুলো খুব দ্রুত চলে যাচ্ছে।

 2 years ago 
1000081752.jpg1000081749.jpg1000081750.jpg1000081751.jpg
1000081748.jpg1000081754.jpg1000081753.jpg
 2 years ago 

ভাই অবশেষে আপনি ও বিদেশের মাটিতে পাড়ি দিচ্ছেন। যাইহোক, আপনার জন্য দোয়া ও শুভকামনা রইল। আপনি বিদেশ যাওয়া উপলক্ষে বেশ কিছু জিনিস পত্র কেনাকাটা করেছেন, দেখে বেশ ভালো লাগলো। আশা করছি বিদেশের মাটিতে আপনার দিন গুলো অনেক ভালো কাটবে।

 2 years ago 

আপনাদের দোয়া ও ভালোবাসা সাথে থাকলে আশা করি দিনগুলো খুবই ভালো কাটবে।

 2 years ago (edited)

আপনার বাইরে দেশে যাচ্ছেন শুনে ভালো লাগলো। আপনার জন্য শুভকামনা রইল। যাইহোক বিদেশ যাওয়ার আগে নিজের জন্য কিছু শপিং করেছেন দেখে ভালো লাগলো। কোথাও যাওয়ার আগে আসলে এরকম একটা প্রস্তুতি নিতে হয়। ভালো লাগলো আপনাদের মুহূর্তগুলো দেখে। ধন্যবাদ আপনাকে মুহূর্তগুলো আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

অসংখ্য ধন্যবাদ আপু আপনার মতামত শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.102
BTC 64089.58
ETH 1859.23
USDT 1.00
SBD 0.39