You are viewing a single comment's thread from:

RE: বেথো শাক ভাজি রেসিপি ।। বাঙালি রেসিপি

in আমার বাংলা ব্লগ4 years ago

শাকসবজি আমাদের শরীরের জন্য আসলেই খুবই উপকারী। আমি সবসময়ই আমার প্রতি দিনের খাবারের মেনুতে যেকেনো ধরনের সবজি রাখি। কেননা শাক খেতে আমার প্রচুর ভালো লাগে, সেটা যেকোন শাক হোক না কেন, সব ধরনের শাক খেতে আমার কাছে খুবই ভালো লাগে। তবে আমি শাকে ঝোল রান্না করে খেতে পছন্দ করি। কিন্তু এভাবে চিংড়ি মাছ দিয়ে শাক ভাজি করলেও খেতে অনেক সুস্বাদু হয়। সাধারণত যখন শাকের সাথে চিংড়ি ব্যবহার করা হয় তখন চিংড়ি মাছ খেতে অনেক ভালো লাগে এবং শাক খেতে অনেক ভালো লাগে। আজকে আপনি বেতো শাক দিয়ে চিংড়ি মাছ ভাজি করেছেন দাদা, দেখতে খুবই লোভনীয় লাগছে। আর এটা তো খেতে খুবই মজার হবে সেটা তো দেখেই বোঝা যাচ্ছে। বেতোশাক এখন সাধারণত খাওয়া হয় না, কিন্তু যখন গ্রামে থাকতাম তখন অনেক সময় খাওয়া হতো। এটা আলু দিয়ে ভাজি করলেও আমার কাছে খেতে খুবই ভালো লাগে। আপনি আজকে খুবই মজার একটি রেসিপি শেয়ার করেছেন দাদা। আর আপনার রান্না করা রেসিপি গুলো আমার কাছে সব সময় খুবই ভালো লাগে। আপনি সব রান্নাই খুব ইউনিক ভাবে দেখান। অনেক ধন্যবাদ আর আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.102
BTC 65476.77
ETH 1923.90
USDT 1.00
SBD 0.38