You are viewing a single comment's thread from:

RE: স্মৃতিচারণ: শৈশবের শীতকালের ক্রিকেট খেলার স্মৃতিচারণ

in আমার বাংলা ব্লগ2 years ago

শুধু গ্রামে নয় ভাই, শহরাঞ্চলের শীতকালে প্রতি মাঠে ক্রিকেট খেলা হয়। আমার মনে পড়ে যাচ্ছে কলকাতা শহরের কথা। ছেলেবেলায় দেখতাম কলকাতা ময়দানে শীতকালে সমস্ত দলগুলির ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হতো। মাঝে মাঝে দাঁড়িয়ে যেতাম খেলা দেখতে। সব প্লেয়াররাই দুর্দান্ত ছিল। প্রত্যেকে প্রশিক্ষিত এবং তারা সমস্ত কিছু পরে সাদা জার্সীতে ম্যাচ খেলত। দেখতে দারুণ সুন্দর লাগতো। আসলে ইডেন গার্ডেনে আন্তর্জাতিক ম্যাচ দেখার টিকিট সব সময় পেতাম না। তাই প্রতিদিন এই ম্যাচগুলো দেখতে খুব ভালো লাগতো। তবে ইডেনেও আমি বহুবার গেছি। সে এক অদ্ভূত অভিজ্ঞতা। প্রথম প্রথম ইডেনের মাঠ দেখে তার প্রেমে পড়ে গেছিলাম। অসাধারণ সেই সবুজের হাতছানি। আর তার মধ্যে ব্যাট করতেন সচিন তেন্দুলকার। খুব সেই সব ছেলেবেলার দিন মনে পড়ছে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.105
BTC 64802.77
ETH 1923.90
USDT 1.00
SBD 0.37