You are viewing a single comment's thread from:
RE: ভিডিওগ্রাফি || দেশপ্রিয় পার্কের দুর্গা পুজো প্যান্ডেল।
আপনার পোষ্টের মাধ্যমে পূজা পরিক্রমা কিন্তু ভালই চলছে। বেশ আনন্দ পাচ্ছি একেক দিন একেকটি পূজার ভিডিও দেখে। পুজো চলে যাওয়ার পরও যেন পুজোর আবেশ আপনি ছড়িয়ে দিচ্ছেন প্রতিনিয়ত। আজকের ভিডিওটিও খুব ভালো হয়েছে। এক সময় প্রতিবছর দেশপ্রিয় পার্ক ও ম্যাডক্স স্কোয়ার যাওয়া একেবারে বাধা ছিল। এই বছরেও গিয়েছিলাম। আপনি দারুণভাবে ভিডিওটি ক্যাপচার করে আমাদের সঙ্গে শেয়ার করলেন।
আমার শেয়ার করা এই ভিডিওগ্রাফির প্রশংসা করার জন্য অনেক অনেক ধন্যবাদ দাদা আপনাকে।