You are viewing a single comment's thread from:

RE: আমার বাংলা ব্লগ কবিতা উদ্যোগ || অণু কবিতার আসর - ২৩৭

in আমার বাংলা ব্লগ2 years ago

মিথ্যে আমি মিথ্যে তুমি
মিথ্যে সকল কথা
তোমার কাছে রইল আমার
হারানো সব ব্যথা

সেই ব্যথাদের লালন করে
দেখিও সুখের পথে
আবার আমার পিছিয়ে যাওয়া
আগামী সাক্ষাতে

জীবন যুদ্ধে রইবে পড়ে
মৃত অসংখ্য সেনা
তোমার কাছে আমার হৃদয়
চেনা, ভীষণ চেনা।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.104
BTC 64621.25
ETH 1928.65
USDT 1.00
SBD 0.37