You are viewing a single comment's thread from:
RE: সূর্যের ছুঁড়ে দেওয়া সকাল-২ সকাল সকাল দেখলাম পাখির পাঠশালা
দারুন একটি পোস্ট। কোয়ালিটি রাইটিং। এই প্রসঙ্গে আমারও একটি শিক্ষণের ঘটনা মনে পড়ে গেল। তখন আমি সাইকেল চালানো শিখছি নিজে নিজেই। বাবার হাতে সে সময় ছিল না যে আমাকে শিখিয়ে দেবে। একদিন রাস্তায় টেনে টেনে চালাবার চেষ্টা করছি, পাড়ার এক কাকু আমাকে বললেন - একা পারবি না বাবা, চল আমি শিখিয়ে দিচ্ছি। সেই বলে তিনি প্রায় এক সপ্তাহ আমার সাথে থেকে আমায় সাইকেল চালানোর দক্ষ করে দিলেন। ঠিক এই পাখিটির মতোই যেন শিখেছিলাম সেইদিন সাইকেল চালানো। আজও কাকুর সেই ভূমিকা ভুলতে পারিনি।
পাখিরা জানে আমরা সকলেই নিজেদের তরে এবং প্রত্যেকের তরে । মানুষ ভুলে গেছে আবার কলকাতাকে দেখলে, এখন মনে হয় মানুষ সবই মনে রেখেছে। এ যেন বাঙালির হাইবারনেশন মোড ছিল