You are viewing a single comment's thread from:

RE: আমার বাংলা ব্লগ কবিতা উদ্যোগ || অণু কবিতার আসর - ১৯৭

in আমার বাংলা ব্লগ2 years ago (edited)

তুমিই হলে সন্ধ্যাতারা, তুমিই নতুন ভোর
তুমিই যখন নতুন খাতার ঘনিষ্ঠ অক্ষর
তুমি যেমন চিনিয়ে দিলে সুখের বাসস্থান
জ্যোৎস্না থেকে ছিটকে এলো নতুন প্রেমের গান।

এ পর্যন্ত সব কবিতায় লুকিয়ে ছিলে তুমি
হয়ত সবাই ভেবেছে তা রাতের তৃণভূমি
সন্ধ্যাতারায় মিশেছে সেই প্রেমের অচিন সুর
তোমার বুকে পড়েছে আজ অবাধ্য রোদ্দুর।

Sort:  
 2 years ago 

বাহ! দারুণ লিখেছেন কবিতা। বেশ ভালো লাগলো পড়ে ধন্যবাদ।

 2 years ago 

চমৎকার লিখেছ। ছন্দে আর কাব্যে তোমার জুড়ি মেলা ভার৷ আর প্রেমের কবিতায় একই রকম সাবলীল সৌখিন।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.102
BTC 63928.68
ETH 1855.62
USDT 1.00
SBD 0.39