You are viewing a single comment's thread from:

RE: মুভি রিভিউ: সীতা রামম

in আমার বাংলা ব্লগ2 years ago

সীতা রামম মুভিটি অনেক সুন্দর একটি প্রেক্ষাপট নিয়ে সাজানো হয়েছে। দুলকার সালমানের অনেক মুভি আমি দেখেছি। অনেক সুন্দর আর বেশি অংশ রোমান্টিক মুভি করে। আজকের মুভিটা মূলত সীতা রামমকে কেন্দ্র করেই নিমার্ণ করা হয়েছে। আজকের মুভিতে দুইদিকে বেশি ফোকাস করেছে। এক হলো আফরীনের মনের অবস্থা ও বিশ্বাস আর দুই হলো কোন কিছু না জেনে কাউকে অপবাদ বা দুষারোপ করা। রাম সীতাকে এত ভালোবেশে বিয়ে করেও তাকে ছেড়ে দেশের পক্ষ থেকে অভিযানের জন্য ডাক আসলে নতুন বউ রেখে সাথে সাথে চলে যায়। এখানে মরনপন অভিযানে করে তারা জয় হলেও আফরীনের জন্য রাম আর বিষ্ণু আটকে যায়। এখানে রাম আবার বন্ধুত্বের বড় পরিচয় রেখেছে। নিজের মৃত্যু জেনেও বিষ্ণুকে দেশে যেতে বলেছে। আর তার ফাসিঁ হলেও নিজের বউয়ের কাছে শেষ চিঠি লিখে দিয়ে গেছে। সব কিছু জানার পরে আফরীনের ভুল ভেঙ্গেছে,দেশের মানুষের,রামের ডিপার্টমেন্টের ভুল ভেঙ্গেছে। সে মরেও বীর হয়ে সবার অন্তরে বেঁচে আছে। আর একটি নিয়ম হলো পূর্ব পুরুষের কোন অসিয়ত বা ওয়াদা থাকলে সেটা পালন করা উচিত। সেটার মধ্যে অবশ্যই কোন গুরুত্বপূর্ণ কিছু থাকতে পারে। যেটা আফরীন অনিচ্ছা সত্বেও করেছে। আর এর মাধ্যমে তার নতুন পরিচয় এবং ভুল ভেঙ্গেছে। সব মিলিয়ে দারুন একটি মুভি হয়েছে। ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.104
BTC 64427.05
ETH 1878.54
USDT 1.00
SBD 0.36