You are viewing a single comment's thread from:

RE: লাল শাকের সিম্পিল একটি রেসিপি

in আমার বাংলা ব্লগ2 years ago

লালশাক খুবই ভিটামিন যুক্তি একটি শাক। আমার পছন্দের শাকের মধ্যে লাল শাক অন্যতম। তবে দুঃখের বিষয় হলো এখন আর লাল শাকে আগের মত স্বাদ পাওয়া যায় না। কারন এখন আর পিউর জৈব সার ব্যবহার করা হয় না। এখন রাসায়নিক সার ব্যবহার করে শাক চাষ করা হয়। আগে লাল শাক খেলে ভাত সহ হাতও লাল হয়ে যেতো। আর এখন লাল শাক রান্না করল চিনতেই কষ্ট হয়। লাল শাকের সাথে চিংড়ি মাছ দিতে পারলে অতুলনীয় স্বাদ লাগে। আপনাকে আজকে দেখলাম শাকের সাথে অন্য কোন কিছু মিক্স করেন নাই। শুধু শাক হিসাবে রান্না করেছেন। তবে এভাবে রান্না করা খুব সহজ। অনেকে দেখা যায় পেঁয়াজ রসুনের সাথে কাঁচা লঙ্কা দিয়ে দেয়। আপনি লাল শাক দেওয়ার পরে কাঁচা লঙ্কা দিলেন। তবে যে ভাবেই রান্না করা হোক না কেন,রেসিপিটা দারুন হয়েছে। ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.097
BTC 63963.73
ETH 1844.00
USDT 1.00
SBD 0.39