You are viewing a single comment's thread from:

RE: DL টেস্ট দেওয়ার অনুভূতি

in আমার বাংলা ব্লগ2 years ago

ড্রাইভিং করা বা ড্রাইভিং লাইসেন্স এসবের বিষয়ে আমার তেমন অভিজ্ঞতা নেই। তবে বাইক চালাতে পারি। এক চাচাতো ভাইয়ের বাইক নিয়ে শিখে ফেলেছিলাম। তবে অনেক দিন যাবৎ চালানো হয় না। তবে কিছুদিন আগে আমাদের দেশে সরকারি একটি সার্কোলার হয়েছিল ড্রাইভিং লাইসেন্স নেওয়ার জন্য। যাবো যাবো করে আর যাওয়া হয়নি। প্রথম প্রথম যে কোন কাজে ভয় কাজ করে। আর মানুষ তো,তিলকে তাল তারপর কুমড়ো বানাতে ভুল করে না। শুধু শুধু আপনাকে নার্ভাস করে দিলো। তবে আপনার ভিতরে সাহস আর চেষ্টা ছিল। যারফলে আপনি পেরেছেন। আপনাদের দেশের নিয়ম কানুন ও আমাদের দেশ থেকে অনেক ভালো। আমাদের দেশে এখনো ড্রাইভিং লাইসেন্স নিতে গেলে দুই তিন জোড়ো জুতা ক্ষয় করতে হয়। মানে দালাল বেশি। সব জাগায় ঘুষে কাজ হয় বেশি। ঐ দিক দিয়ে আপনারাদের দেশের নিয়ম অনেক ভালো। যায়হোক আশা করি ড্রাইভিং লাইসেন্স হাতে পেলেও পোষ্টের মাধ্যমে জানতে পারবো। ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.101
BTC 66230.81
ETH 1940.01
USDT 1.00
SBD 0.38