RE: দূর্গা পুজো ২০২৩ ( পর্ব ১৩ )
দাদা প্রতিবারের মতো আজকেও দারুন কিছু দূর্গাপুজোর ফটোগ্রাফি দেখলাম। যেটা সাজিয়েছে বনগাঁর টালিখোলার "এগিয়ে চলো সংঘ"। তারা আয়োজনটা অনেক বড় করেই করেছে। অনেক দুর থেকেই তাদের গেইটের আলো ছড়িয়ে পড়েছে। গেইটের মধ্যে বিভিন্ন জিনিসের আকৃতির আদলে লাইটিং করেছে। যেমন দেখলাম প্যারাসুটের আদলে কেউ গেইটের উপরে উড়ছে। আর যেটা সব থেকে বেশি সুন্দর লেগেছে সেটা হলো গাছ আর পাখির ডিজাইনটি। কাজ গুলো এত নিখঁত ভাবে করেছে যে কোথাও ভুল ধরার কোন অপশন নেই। আবার দেখলাম বাহিরে জলের ফোয়ারা করেছে। এই সিস্টেমটি আমি আর কোথাও দেখি নাই। তারা কৃত্তিম ভাবে দারুন ভাবে সাজিয়েছে। কিছুদিন আগে দাদার ফেমিলি পুরীর ভ্রমনে গিয়ে যে মন্দিরে গিয়েছিল সেই, জগন্নাথ দেবের প্রতিচ্ছবিও ফুটিয়ে তুলেছে। আবার দুবাইয়ের মিরাক্কেল হাউসকেও ফুটিয়ে তুলেছে। সব মিলিয়ে অসাধারন একটি প্যান্ডেল তারা তৈরী করেছে। ধন্যবাদ দাদা।