You are viewing a single comment's thread from:

RE: ওয়েব সিরিজ রিভিউ: পর্ণশবরীর শাপ ( পর্ব ৩ )

in আমার বাংলা ব্লগ3 years ago

দাদা মুভিটি এই পর্যায়ে এসে ভয়ংকর রুপ নিচ্ছে। যেহেতো ভাদুড়ী স্যার এসেছে সে অর্নার বিষয়ে সব কিছু পর্যবেক্ষন করে সিদ্ধান্ত নিবে। কিন্তুু হঠাৎ করে আবার জঙ্গলের ভিতরে আবার কি হলো যার ফলে গৌরব আর তার বন্ধু ছুটে চলে গেছে। যেহেতো ঐ লোকটা জঙ্গলের ভিতরে কিছু এটা দেখে বমি করছে,সেহেতো তাকেও বাদুড়ী স্যারের কাছে নিয়ে আসা উচিৎ ছিল। অথচ তা না করে গৌরব আর তার বন্ধু জঙ্গলের ভিতরে চলে গেলো। আর সেখানে গিয়ে তারা দুই জন আবার আলাদা হয়ে সেই অদ্ভুত জিনিষটাকে খুজতে লাগলো। এখন দুই জনের উপর আবার কোন বিপদ আসে কি না সেটাও দেখার বিষয়। এখন মুভিটা যে পর্যায়ে গেছে তাতে ভয়ে শরীর ঠান্ডা হয়ে যাচ্ছে। আবার সেই দিকে অর্নাও রুমের মধ্যে অদ্ভুত সব কান্ড করছে। ভাদুড়ী স্যারকে তার রুমে বসতে দিচ্ছে না,কাঠের মেঝেতে নখ দিয়ে আঁচড়াচ্ছিলো,এখানে কিছু একটা আঁকার চেষ্টা করছিল এবং তাতে কিছু লেখারও চেষ্টা করছিলো। যদি সেটা লিখে শেষ করে ফেলতো তাহলে ভাদুরী স্যার হয়তো বিষয়টা ভালোভাবে বুঝতে পারতো। এখন পরের পবে জঙ্গলে গৌরব আর তার বন্ধুর কি অবস্থা হয় সেটাই দেখার বিষয়। ধন্যবাদ দাদা।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.103
BTC 64079.78
ETH 1856.47
USDT 1.00
SBD 0.39