You are viewing a single comment's thread from:

RE: মুভি রিভিউ: দ্যা ভ্যাকসিন ওয়ার

in আমার বাংলা ব্লগ3 years ago

দাদা তাহলে অবশেষে ভারতেও তাদের ভ্যাকসিন তৈরী নিয়ে মুভি তৈরী করে ফেলেছে। আর সেই মুভির নাম দিয়েছে “দ্যা ভ্যাকসিন ওয়ার”। আপনার রিভিউ না পড়লে জানতেও পারতাম না যে করোনার ভ্যাকসিন তৈরী নিয়ে মুভি তৈরী হয়েছে। আসলে করোনা এমন ভাবে মানুষের উপর আক্রমন করেছিলো সবাই আতংকিত হয়ে পড়েছিলো। আর সব থেকে বড় সমস্যা দাড়িয়েছি করোনার ভ্যারিয়েন্ট সনাক্ত করা নিয়ে। কারন করোনার ভ্যারিয়েন্ট বিভিন্ন দেশে ভিন্ন রকম দেখা যাচ্ছিলো। যায়কো অবশেষে ভারতীয় ডাক্তাররা অক্লান্ত পরিশ্রম করে করোনার ভ্যাকসিন তৈরী করেছিলো। আর একটি বিষয় হলো একটি বিষয়ের পজেটিভ নেগেটিভ থাকেই। তবে এক দল লোক সবসময় চক্রাতের মধ্যে লিপ্ত থাকে। যেমন আপনাদের দেশের ভ্যাকসিন নিয়েও একটি দল চক্রান্ত করেছে। যার ফলে who এর ছাড়পত্র পেতে একটু দেরী হয়েছে। আপনাদের দেশের ভ্যাকসিন আমাদের দেশেও এসেছিল। শুনেছি এশিয়ার বিভিন্ন দেশে ভারতের ভ্যাকসিন গিয়েছে। করোনার মহামারীর কথা আমরা কোনদিন ভুলবো না। ধন্যবাদ দাদা।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.098
BTC 64025.60
ETH 1882.54
USDT 1.00
SBD 0.38