You are viewing a single comment's thread from:

RE: মুভি রিভিউ: ব্রহ্মদৈত্য

in আমার বাংলা ব্লগ3 years ago

বাহ দারুন ইন্টারেস্টিং মুভি তো। অনলাইন সাইটের মাধ্যমে অর্ডার করে সুপার ন্যাচারাল ব্রহ্মদৈত্য পাওয়া যায়। যে দৈত্য মানুষের সব কথা শুনবে। আর যদি সেই দৈত্যকে কন্ট্রোল না করতে পারে তাহলে জীবন শেষ। যেমন অনিন্দ নামের মেয়েটি তার নিজের ভুলের ফল ভোগ করেছে। তবে অনিন্দ নামের মেয়ের দুষ বলার আগে তার বন্ধুর দুষ ধরতে হবে। কারন এই সাইটের লিংক তার বন্ধু তাকে সেন্ড করেছে। অনিন্দ নামের মেয়েটি আবার কিছু ভুল করেছে,তার মোবাইলে বার বার সতর্ক বার্তা আসার পরেও সে থামে নি, বরয় মোবাইলটা ফেলে দিয়েছে। আবার গাড়ির রেডিওতে সতর্ক বার্তা আসার পরেও থামেনি। যার ফলে নিজের জীবন দিতে হয়েছে। এখানে সায়ানি মেয়েটি জীবনের রিক্স নিয়ে এই দৈত্য কিনেছিল। প্রথম দিক দিয়ে সেও কন্ট্রোল করতে না পেরে বিপদে পড়েছিল। পরে জোতিষীর মাধ্যমে কালো পাথর দিয়ে সেই দৈত্যকে কন্ট্রোল করে। আর সায়ানিই প্রথম কাস্টমার ছিল যে, এই ব্রহ্মদৈত্যকে বশ করতে পেরেছিলো। মুভিটি আমি না দেখলেও আপনার রিভিউ পড়ে খুব সুন্দর ভাবেই বুঝতে পেরেছি। ধন্যবাদ দাদা।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.098
BTC 64529.31
ETH 1873.71
USDT 1.00
SBD 0.38