দাদা আমি প্রথমে ভেবেছিলাম অস্ট্রেলিয়া প্রথমে টস জিতে বলিং নিয়ে ভুল করেছে। কারন আমি জানতাম যে যেহেতো শীতকাল সন্ধার পরে তো পিচের মধ্যে কুয়াশা পড়বে। তখন তো বল সুইং করবে বেশি। কিন্তুু আমার চিন্তা ভুল প্রমানিত হলো। অস্ট্রেলিয়া টস জিতে বলিং নিয়ে ভালোই করেছে। গতকাল অস্ট্রেলিয়ার বলিং খুবই ভালো হয়েছে। গিল আউট হয়ে যাওয়ার পরে রোহিত শর্মা থেকে থাকেনি। প্রতি বলে হিট করেছে। এটার মনে হয় দরকার ছিল না। আরেকটু দেখে শুনে খেলার দরকার ছিল। তারপরও সে তার রানটা মোটামুটি তুলেছে। সবাই যদি এবারেজে এরকম রান তুলতে পারতো তাহলেও ৪০০+ রান হতো। কিন্তুু ২৫০ও হলো না। বিরাট আর রাহুল খেলাটা ধরেছিল। তবে তারা দুইজন আর কিছু অভার খেলার দরকার ছিল। ভবেছিলাম কোহেলি ফিফটি করে কিছু বল হিট করবে। কিন্তুু সে আর সেই সময় পেল না। তারপরও মোটামুটি একটি স্কোর হয়েছিল। যদি ট্রাভিজ আউট হয়ে যেত তাহলে খেলাটা অন্য দিকে মোড় নিতো। তারাতো পাঁচবারের চ্যাম্পিয়ন দল। তারা জায়গা মত ঠিকই কাজ করেছে। ঐদিন আফগানিস্তানের সাথে হেরে যেতে বসেছিল অথচ আজকে তারাই বিশ্বকাপ নিয়ে গেল। ইন্ডিয়া টানা ১০টা ম্যাচ জিতে এসেছে। সবাইতো ধারনা করেছে এবার ইন্ডিয়া থেকে কেউ কাপ নিতে পারবে না। অথচ বাস্তাবে কি হলো ইন্ডিয়া লাষ্টের ম্যাচে এসে হেরে বসলো। ইন্ডিয়ার দর্শক তো বাদ দিলাম। বাংলাদেশের কোটি কোটি দর্শক সেটা মেনে নিতে পারছে না। কি চিন্তা করলো আর কি হলো। গতকাল আমি দেখেছি মাঠের দর্শকের সাথে বাহিরের দর্শকের মন কত খারাপ ছিল। শুনেছি ইন্ডিয়ার খেলোয়াররা ড্রেসিং রুমে গিয়ে কান্না করেছে। এই হারটা মেনে নেওয়া যায় না। তারপরও বাস্তবতাকে মেনে নিতে হয়। যায়হোক এবার হেরেছে তো কি হয়েছে। পরের বার আবার চেষ্টা করবে। ২০২৭ সালে আবার দেখা হবে দক্ষিণ আফ্রিকাতে। ধন্যবাদ।