You are viewing a single comment's thread from:

RE: অবশেষে, ৯ টি ম্যাচই জিতে নিয়েছে ভারত

in আমার বাংলা ব্লগ3 years ago

জী দাদা অবশেষে ইন্ডিয়া অপরাজতই থেকে গেল। ৯টা ম্যাচ থেকে সব গুলোই তারা জিতেছে। যেটা বিশ্বকাপে রেকর্ড বলা যায়। টিম ইন্ডিয়ার বলিং লাইন,ব্যাটিং লাইন দুর্দান্ত। প্রত্যেক আসরের দুই একটি ম্যাচ হেরে যায়। তবে এই আসরে তারা যে বিশ্ব সেরা হবে সেটার প্রমান রেখে গেল। গত দিন নেদারল্যান্ডসের সাথে ইন্ডিয়ার খেলাটা দেখলাম। রোহিত শর্মা আর গিল মোটামুটি ভালোই খেলেছে। তবে মূল খেলাটা খেলেছে শ্রেয়াস আর রাহুল। তারা যে এত ভালো খেলবে সেটা কেউ কল্পনা করেনি। সব মিলিয়ে ৪১০ রানের বিশাল এক পাহাড় জমা করে ইন্ডিয়া। যদি এই আসরে আরো দুই একটি ৪০০ রানের ম্যাচ আছে। এই আসরে মোটামুটি সব গুলো ম্যাচের মধ্যেই রান হয়েছে। হয়তো সেটা পিচের কারনে। সব মাঠে তো সমান রান উঠে না। কিছু মাঠে ২৫০/৩০০ এর বেশি রান উঠেই না। আবার কিছু মাঠে ৪০০/৪৫০ রান উঠে। ইন্ডিয়ার সব গুলো মাঠেই রান উঠে। সেটা আমরা আইপিএল এর মধ্যেও দেখি। নেদারল্যান্ডস ও কিন্তুু চেষ্টা কম করেনি। তারাও ২০০ + রান করেছে। এত রান দেখেও তারা ভয় পায়নি। বীরের মত লড়ে গেছে। অন্য দল হলে ভয়ে ১০০ বা ১৫০ রানেই অল আউট হয়ে যেত। নেদারল্যান্ডস এই আসরে ভালোই খেলেছে। সাউথ আফ্রিকার মত টিমকে হারিয়ে দিয়েছে। আবার বাংলাদেশের সাথেও জিতেছে। এভাবে যদি এগিয়ে যেতে পারে তাহলে ভবিষ্যতে তারা ভালোই করবে। এখন সেমিফাইনলের অপেক্ষায় আছি দেখা যাক নিউজিলেন্ড আর ইন্ডিয়া কে ফাইনাল যেতে পারে। ধন্যবাদ দাদা।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.104
BTC 64459.31
ETH 1884.15
USDT 1.00
SBD 0.37